বাড়িতে নতুন জিনিসের আগমন
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি আপনাদের সাথে নতুন আরো একটি দিনের গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
গরমকাল পড়ে গিয়েছে, তাই এখন সূর্যের প্রখর তাপে প্রাণ যায় যায় অবস্থা। সকাল থেকে রোদের এত তাপ যেন বাইরে বেরোনোই একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে তাই বলে তো সব সময় ঘরের মধ্যে থাকা যায় না। কর্ম সূত্রে কিংবা প্রয়োজনে আমাদের সকলকেই বেরোতে হয়। তবে সব কাজ সেরে যখন দুপুরবেলা বাড়ি ফিরি তখন যেন মনে হয় একটা ঠান্ডা, শীতল জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিই। তাই অনেক ভাবনা চিন্তা করে আমরা একটা AC কেনার সিদ্ধান্ত নিই। আজকে সেই অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করব।

যেহেতু কয়েক মাস আগেই আমাদের বিয়ে হলো, তাই সেই সমস্ত কিছু আয়োজন করতে বেশ অনেক টাকায় খরচ হয়ে গিয়েছিল তাই বেশ কয়েক মাস অপেক্ষা করতে হলো AC কেনার জন্য। আর এই মুহূর্তে একবারে ক্যাশ দিয়ে এসি কেনা সম্ভব ছিল না। তাই একদিন সন্ধ্যেবেলায় আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম AC কেনার উদ্দেশ্যে। আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম AC কিনলে LG কোম্পানির AC কিনবো। তাই প্রথমেই চলে গিয়েছিলাম LG র শোরুমে। সেখানে গিয়ে আমরা AC র ব্যাপারে বিভিন্ন বিষয় জানছিলাম। তবে আমাদের মনে হয়েছিল সেখানে দামটা একটু বেশি বলছেন। তাই আমরা ভাবলাম আগে আরো দুই এক জায়গায় খোঁজ নিয়ে আসে তারপরে কিনব। তাই সেখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম এবং চলে গিয়েছিলাম Reliance এর একটা শোরুমে।
তারপর সেখানেও LG র AC দেখছিলাম। এখানকার একজন স্টাফ এসে আমাদের খুব ভালোভাবে LG 1.5 টনের এসির বিভিন্ন ফিচারসগুলো বুঝিয়ে দিচ্ছিলেন। আর দামটাও এখানে LG. র শোরুমের তুলনায় খানিকটা কম ছিল। তাই ভেবেছিলাম আমরা এখান থেকেই কিনব। তবে সেই মুহূর্তেই আমার বরের এক মামা ফোন করে এবং বলে যে ক্রোমা নামের যে শোরুমটি আমাদের কৃষ্ণনগরে হয়েছে সেখানে ভালো ডিসকাউন্ট দেয় তাই সেখানে যেতে। সে আমাদের সেখানে যেতে বলে এবং নিজেও আসে। তারপর আমরা ক্রোমার এসি গুলো দেখে এবং সেখানকার বিভিন্ন ডিসকাউন্টের বিষয়গুলো জানার পর আমরা ঠিক করি সেখান থেকেই নেব। সেই মতো আমরা LG র ১.৫ টনের একটা AC পছন্দ করি।
প্রথমে ডিসকাউন্ট অনেক কম দিলেও আমাদের সঙ্গে যে মামা গিয়েছিল তিনি বিভিন্ন বিষয় বলে বেশ অনেকটাই ডিসকাউন্ট করিয়ে দিয়েছিল। আর তাছাড়া যেহেতু ওই মামার ভাই TCS এ job করে তাই TCS এর স্টাফদের একটা ডিসকাউন্ট থাকে সেটাও আমাদের করিয়ে দিয়েছিল। মোটামুটি দাম পড়েছিল ৪৮০০০ টাকা, মানে ১১,১৬০ স্টিম এর কাছাকাছি। এরপর বিভিন্ন ফর্মালিটি শুরু হয়ে যায়। যেহেতু আমরা পুরোপুরি ক্যাশে কিনছিলাম না, কিস্তিতে কিনছিলাম তাই আরো অনেক বেশি formality ছিল। এই সমস্ত কিছু করতে করতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল।
ওরা জানিয়েছিল সেই মুহূর্তে ওদের শোরুমে ঐ নির্দিষ্ট AC টি avilable নেই। তাই এক সপ্তাহ সময় ওরা নিয়েছিলাম।। এবং জানিয়েছিল যে এক সপ্তাহের মধ্যে ওরা বাড়িতে পৌঁছে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। বাকি পড়বো আপনাদের সাথে পরবর্তী পোস্টে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



