নারকেল নাড়ু তৈরির রেসিপি

in Incredible India6 days ago (edited)

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। অনেকদিন পর আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য। সেটি হলো আমাদের সকলের প্রিয় নারকেল নাড়ু।

বিয়ের পর শ্বশুরবাড়িতে এখনও পর্যন্ত সেই ভাবে কিছু রান্না করা হয়নি। তবে বেশ কয়েকদিন ধরে দেখছিলাম বাড়িতে অনেকগুলো নারকেল রয়েছে। শাশুড়ি মা নিজে নারকেল কাটতে পারেন না তাই নারকেল দিয়ে কিছু বানানোর হলে ওনাকে অন্যের ওপর নির্ভরশীল হতে হয়। কেউ নারকেল ছাড়িয়ে দেবে তারপরেই উনি সেই নারকেল দিয়ে কিছু বানাতে পারবেন। তাই নারকেলগুলো অনেকদিন ধরেই ঘরে পড়েছিল। তাই আমি ভাবলাম অনেক দিন নাড়ু বানানো হয়নি। আমি যেহেতু নারকেল ছাড়াতে পারি তাই বসে পড়লাম নারকেলগুলো ছাড়াতে। এর পর নাড়ু বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম।

চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে নারকেলের নাড়ু বানিয়েছিলাম----

1000397047.jpg

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
নারকেলচারটে বড় মাপের
চিনিপরিমাণ মতো
গোটা এলাচপাঁচটা
দুধদুই কাপ

1000397185.jpg

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমেই নারকেল গুলোকে কেটে নিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম।

1000397054.jpg

ধাপ ২ :

এরপর নারকেল কোরানির সাহায্যে নারকেলগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এটা বেশ সময় সাপেক্ষ একটা কাজ। সেই সাথে পরিশ্রমও হয়। আমার তো বেশ অনেকটাই সময় লেগেছিল। এই কাজকে সহজ করে নেওয়ার জন্য অনেকেই মিক্সারের মধ্যে দিয়ে একটু দানা দানা রেখে পেস্ট করে নেয়। আমি যদিও নারকেল কোড়ানির সাহায্যেই করেছিলাম।

1000397091.jpg

ধাপ ৩ :

এর পর নারকেল কোড়া গুলো একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে প্রায় ৩ বাটি চিনি দিয়েছিলাম।

1000397093.jpg

ধাপ ৪ :

এরপর নারকেল আর চিনি ভালো ভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর কিছুক্ষণ এর জন্য নারকেল কোড়া টাকে রেখে দিয়েছিলাম যাতে চিনি গুলো ভালো ভাবে গলে যায়।

1000397095.jpg

ধাপ ৫ :

এর পর কড়াই ওভেনে বসাবো। কড়াই গরম হয়ে এলে, তার মধ্যে দুই কাপ দুধ ঢেলে দেবো।

1000397097.jpg

ধাপ ৬ :

এরপর দুধ টাকে ফুটিয়ে ক্ষীরের মতোন করে নেবো। আমি এর আগেও অনেকবার নাড়ু বানিয়েছি তবে কখনো দুধ ব্যবহার করিনি। কিন্তু গতকাল আমার শ্বশুরমশাই বললেন দুধ দিয়ে করতে। উনি হয়তো কোথাও এইরকম ভাবে বানালো নাড়ু খেয়েছেন। তাই ওনার কথা শুনে আমিও ওই ভাবেই নাড়ুটা বানাচ্ছিলাম।

1000397101.jpg

ধাপ ৭ :

এরপর চিনি মেশানো নারকেল কোড়াগুলো ওর মধ্যে ঢেলে দেবো। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো। খুব হালকা হিটে এই রান্নাটা করতে হয় নইলে নারকেল কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর ৫ টা গোটা এলাচ গুঁড়ো করে নারকেলের মধ্যে দিয়ে দেবো।

1000397103.jpg

ধাপ ৮ :

এরপর প্রায় ৩০ মিনিট সময় ধরে হালকা আঁচে নারকেলটা কে জ্বাল দিতে হবে আর ক্রমাগত নাড়াতে হবে। তারপর যখন নারকেলের মধ্যে সব জল শুকিয়ে যাবে এবং চিনি গুলো গলে গিয়ে একটু আঠালো ভাব আসবে তখন বলতে হবে যে নাড়ুর পাক তৈরি হয়ে গেছে। তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে।*

1000397105.jpg

ধাপ ৯ :

এরপর নারকেল টাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবং হাতের সাহায্যে অল্প অল্প করে নারকেল নিয়ে গোল গোল করে নাড়ু বানিয়ে নিয়েছিলাম।

1000396972.jpg

এভাবেই তৈরি হয়ে গেল নারকেল নাড়ু।

1000397047.jpg

শ্বশুরবাড়িতে প্রথম বার নাড়ু বানিয়েছিলাম, তাই খুব ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে এই নিয়ে। তবে সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়েছিল। একদম যেমনটা আমি খেতে ভালবাসি ঠিক তেমনটাই হয়েছিল।

আজ তাহলে এখানেই শেষ করছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পোস্টে আবার আপনাদের সাথে অন্য কোনো গল্প শেয়ার করব।

Sort:  
Loading...
Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team
1000040721.png
Curated By @memamun

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.049
BTC 67583.08
ETH 1971.78
USDT 1.00
SBD 0.46