বিয়ের ৬ মাসের anniversary (শেষ পর্ব)

in Incredible India5 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি আপনাদের সাথে আমার গত পোস্টের বাকি পর্ব টুকু শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আগের পর্বে আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বিয়ের ছয় মাসের অ্যানিভার্সারি উপলক্ষ্যে আমরা কি কি আয়োজন করেছিলাম। আমরা দুজন মিলে বেরিয়ে কি কি কিনেছিলাম এবং কিভাবে আমরা নিজেদের মতো করে দিনটাকে উদযাপন করার চেষ্টা করেছিলাম সেই সব কিছুই আমি আপনাদের আগের পর্বে শেয়ার করেছি। আজকে তাহলে বাকি পর্ব টুকু শেয়ার করা যাক।

1000478740.jpg

আমি যখন ঘর গোছাচ্ছিলাম তখন আমার বর রাতের রান্নার দায়িত্ব নিয়েছিল। রাতে চিকেন এর একটা ডিশ বানানো হয়েছিল যেটা আমার বরই বানিয়েছিল। আর সেই সময়ের মধ্যে আমি ছোট্ট করে ডেকোরেশন করে নিজেও রেডি হয়ে গিয়েছিলাম। আমি যেহেতু পড়িয়ে বাড়ি এসে সমস্তটা শুরু করেছিলাম তাই রেডি হতে হতে অনেকটা সময় হয়ে গিয়েছিল। সেই সময়ের মধ্যে রান্না ও হয়ে গিয়েছিল তাই আমরা আগে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করতে করতে ঘড়িতে রাত বারোটা বেজে গেছে। ইতিমধ্যে মা ও বাবা দুজনেই ঘুমোতে চলে গেছে। আমাদের কাছে একটা স্ট্যান্ড ছিল যেটা সাহায্যে আমরা নিজেরাই ফটো এবং ভিডিও করছিলাম।

1000478738.jpg

খাওয়া-দাওয়ার আগেই আমি সমস্তটা গুছিয়ে রেখেছিলাম। ক্যান্ডেল গুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছিলাম। খাওয়া দাওয়া শেষ হলে আমরা বেশ কিছু ফটো তুলি। সেই সাথে কিছু ভিডিও বানাই। আসলে আমি এই ছবি তোলা বিষয়টাকে ভীষণভাবে গুরুত্ব দিই কারণ আমরা তো মুহূর্তগুলোকে ধরে রাখতে পারি না তাই ক্যামেরাবন্দীর মাধ্যমে যেটুকু স্মৃতি বন্দী করে রাখা যায়, সেটাতেই খুশি হয়। আজ থেকে দশ বছর পরে হয়তো এই ছবিগুলোই ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি এনে দেবে। কোনদিন আমার বরকে পাঞ্জাবি পরার জন্য অনেক অনুরোধ করতে হয়, তবে সেই দিন একবার বলতেই রাজি হয়ে গিয়েছিল। আমি একটা হলুদ রঙের শাড়ি আর রানী কালারের ব্লাউজ পরেছিলাম। তাই ব্লাউজের সাথে ম্যাচিং করে ওকেও একটা পাঞ্জাবি বের করে দিয়েছিলাম। তারপর দুজন মিলে বেশ অনেক ফটো তুলেছিলাম।

1000478742.jpg

বেশ অনেকদিন ধরেই ইনস্টাগ্রাম খুললে একটা ভিডিও চোখে পড়ছিল। 1 month, 6 months কিংবা 1 year এর বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে অনেকেই এই ভিডিওটা বানাচ্ছিল। তাই আমিও ঠিক করে রেখেছিলাম আমিও এরকম একটা ভিডিও বানাবো। এইসব ব্যাপারে খুব একটা পটু না হলেও যখন কোন কিছু খুব মন থেকে ইচ্ছে হয় তখন সেটা হয়েই যায়। ঠিক সেইভাবেই আমরা খুব সুন্দর ভাবে ভিডিওটা করতে পেরেছিলাম। যদিও এটা করতে আমাদের অনেক সময় লেগেছিল। এই ভিডিওটা বানানোর জন্যই গোলাপ ফুল, কেক, ক্যান্ডেল, চকলেট ইত্যাদি কিনে এনেছিলাম। ভিডিওর লিংক নিচে দেওয়া থাকল আপনারা চাইলে দেখতে পারেন।

1000478744.jpg

লিংক

এই সমস্ত কিছু করতে করতে প্রায় রাত দুটো বেজে গিয়েছিল। তারপর ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটে। সে যাই হোক না কেন সুন্দর মুহূর্তগুলোকে আমরা যে উদযাপন্ করতে পেরেছি এবং সেই সাথে কিছু ক্যামেরাবন্দিও করতে পেরেছি সেজন্য খুবই খুশি ছিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...
IMG-20260731-WA0004.jpg
Curated by : max-pro