Art Exhibition (part-III)
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার গত বছরের আর্ট এক্সিবিশন এ দেখা আরো কিছু সুন্দর সুন্দর চিত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি ইতিমধ্যে আপনাদের সাথে আর্ট এক্সিবিশন এর বেশ অনেক ছবিই শেয়ার করেছি, যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তবে সত্যি কথা বলতে গেলে সেখানে এত শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শন করা হয়েছিল যে আমি চাইলেও একটি মাত্র পোস্টের মাধ্যমে সবটা শেয়ার করতে পারতাম না। তাই কিছুদিন পর পর আপনাদের সাথে সেই আর্ট এক্সিবিশনের মূল্যবান ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মোবাইল গ্যালারিতে ছবিগুলো ফেলে রাখার থেকে আমার মনে হল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে সেই সকল চিত্রশিল্পীদের শিল্পকর্ম আমি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারব এর ফলে তাদের বহু কষ্টের শিল্পকর্ম গুলি দূরদূরান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছাতে পারবে।।

প্রথমেই শেয়ার করব যে ছবিগুলি তার মধ্যে দুটি ছবিতে দেখানো হয়েছে, বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা। পৃথিবীর এমন কোন প্রজাতি নেই, যেখানে মা তার সন্তানকে ভালোবাসে না। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অসীম, অফুরন্ত। আর সেই ভালোবাসাকেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। পেন্সিলে স্কেচ করা ছবিটিতে মায়ের মমতা, ভালোবাসা যেন আরো অনেক সুন্দর করে প্রকাশ করা হয়েছে। এই দুটি ছবিই আমার খুব ভালো লেগেছিল। এরপর আরো দুটি ছবি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে পৌরাণিক যুগের দুইজন মানবীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর্ট এক্সিবিশন এর প্রত্যেকটি ছবিতেই শিল্পীদের নিখুঁত শিল্পকর্ম সুন্দরভাবে প্রকাশিত হয়েছে।

এরপরে আপনাদের সাথে শেয়ার করব আরো চারটি চিত্র। এখানে কতগুলো প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই উপরের বামদিকের ছবিটি সম্পর্কে আপনাদের বলি। এটি বিখ্যাত ডিসি কমিকস চরিত্র 'জোকার' এর এটি ছবি আঁকা আছে। ছবিটিতে দেখানো হয়েছে, জোকারটির চুলগুলো খানিকটা অগোছালো এবং তার মুখে আছে একটি রহস্যময় ও ভয় জাগানোর মতো হাসি। এই ছবিটি দেখে বাচ্চারা ভয় পাচ্ছিল।
এরপর ওপরের ডান দিকের ছবিটি সম্পর্কে আপনাদের বলি। এটি একটি আমেরিকান আদিবাসী মানুষের ছবি। তার চোখের ওপরে একটি লাল রঙের পেইন্ট করা আছে, যেটি ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে।
নিচের ডান দিকে ছবিটি সম্পর্কে এবার বলা যায়। এটি একটি গরিলার ছবি। অত্যন্ত নিপুনভাবে ছবিটিকে ফুটিয়ে তোলা হয়েছে।
এবার নিচের বাম দিকে ছবিটি সম্পর্কে বলি। এটি আরো একটি জোকারের ছবি। যেখানে দেখানো হচ্ছে জোকারটি জোরপূর্বক তার দুই হাত দিয়ে গাল দুটো টেনে একটা হাসি আনার চেষ্টা করছে। এই ছবিটিও দেখতে খুবই ভয়ঙ্কর।

এরপরে আরো চারটি ছবি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ওপরের বাম দিকের ছবিটি সম্পর্কে বলি, এটি একটি ধাতব কেটলির ছবি। এটা সম্ভবত ওয়েল পেইন্টিং ছিল। শিল্পী এখানে তার নিপুন হাতের কর্মদক্ষতা ফুটিয়ে তুলেছেন। কেটলির গায়ের চকচকে রং ও উজ্জ্বলতা পাত্রটিকে বাস্তবে রূপ দিয়েছে।
এবার আপনাদের সাথে উপরের ডান দিকের ছবিটি সম্পর্কে বলি।এটি সম্ভবত একটি Still Life পেইন্টিং। এতে যা যা দেখা যাচ্ছে তা আপনাদের সাথে বর্ণনা করি, একটি জ্বলন্ত লন্ঠন, একটি দেশলাই বাক্স রয়েছে এবং পেছনে একটি বড় তেলের ড্রামও দেখা যাচ্ছে ছবিতে। অন্ধকারের মধ্যে আলোর এই চমৎকার প্রতিফলন ছবিটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে।
নিচের বাম দিকের ছবিটিতে একজন যোগীকে দেখা যাচ্ছে যিনি ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন। তার সামনে কতগুলো পদ্মফুল রয়েছে এবং তার পিছনে সূর্যের আভা দেখা যাচ্ছে। এই ছবিটি দেখে আমার মনে হয়েছে এটি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক রূপে প্রকাশিত হয়েছে।
এবার নিচের ডানদিকের ছবিটি সম্পর্কে বলি। এখানে মাঝ সমুদ্রে একটি জাহাজকে ফুটিয়ে তোলা হয়েছে।এটি একটি মাছ ধরার ট্রলারও হতে পারে কিংবা জাহাজের স্কেচ। শিশু শিল্পী শুধুমাত্র কালো কালির রেখার মাধ্যমে খুব সুন্দর ভাবে জলের ঢেউ, জাহাজের নিপুন প্রতিচ্ছবি এবং আকাশে উড়ে চলা গাঙচিলগুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে।

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
