Detox Water Making
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? সামনেই গরমকাল আসছে। এই মুহূর্তে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হল শরীরকে সুস্থ রাখা। সেই জন্য বেশি পরিমাণে জল খাওয়া প্রয়োজন। তবে সব সময় শুধু জল খেলেই তো চলে না। আমাদের শরীরের চাই আরো অনেক ধরনের উপাদান। তাই এই গরমের জন্য খুব উপযোগী একটি ড্রিংক আপনাদের সাথে শেয়ার করব। সেটা হল ডিটক্স ওয়াটার।
এই ডিটক্স ওয়াটার আমাদের শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়িয়ে শরীরকে সুস্থ রাখে, শরীরকে হাইড্রেটেড রাখে।আমরা সারাদিনই অল্প অল্প করে এই জল খেতে পারি তবে সকালে খালি পেটে এবং দুপুরের খাবার খাওয়ার একঘন্টা আগে যদি আমরা এই জল পান করি তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে অনেক বেশি কার্যকরী হয়।।
এটি, হজমে সাহায্য করে, ওজন কমায়, সেই সাথে ত্বককেও উজ্জ্বল করে। শরীরকে হাইড্রেটেড রাখে তাই ক্লান্তি ভাব আসে না। তাই এই গরমে শরীরকে সতেজ রাখতে এবং ক্লান্তি দূর করতে আপনারা সারাদিনে ২-৩ গ্লাস করে ডিটক্স ওয়াটার পান করতে পারেন।
|
|---|
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | জল | এক জগ |
| ২ | লেবু | অর্ধেক |
| ৩ | chia seed | এক চামচ মতো |
| ৪ | শশা | একটা |

চলুন তাহলে দেখে নিই, আমি কিভাবে এটা বানিয়েছিলাম....
|
|---|
ধাপ ১ :
প্রথমে একটি কাপে বা গ্লাসে খানিকটা জল নিয়ে তার মধ্যে এক চামচ চিয়া সিড ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চিয়া সীডগুলো জলের মধ্যে ভালোভাবে ভিজে গেলে খানিকটা জেলির মত হয়ে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে সীড গুলো ভালোভাবে ভিজে গেছে।
ধাপ ২ :
এরপর শসাটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব।
ধাপ ৩ :
এরপর এক জগ জল নেব। আমি যতদূর জানি ডিটক্স ওয়াটার কাঁচের বোতল বা জারের মধ্যেই করতে হয়। তাই আমি এটি কাঁচের জগের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম। এরপর কেটে রাখা শসা গুলো তার মধ্যে দিয়ে দেব।।
ধাপ ৪ :
এরপর, ভিজিয়ে রাখা চিয়া সীডগুলো জগের জলের সাথে মিশিয়ে নেব।
ধাপ ৫ :
এরপর তার মধ্যে দিয়ে দেবো দুই টুকরো পাতিলেবু।
ধাপ ৬ :
এরপর সমস্ত সামগ্রী ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিটক্স ওয়াটার। অনেকে এর মধ্যে পুদিনা পাতাও ব্যবহার করেন। যেহেতু বাড়িতে পুদিনা পাতা ছিল না তাই আমি ব্যবহার করিনি। অনেকে এর সাথে আবার আদাও ব্যবহার করেন।আপনারা চাইলে স্বাদ ও গন্ধের জন্য ব্যবহার করতে পারেন।

একটানা অনেকদিন এই ড্রিঙ্ক না পান করে মাঝে কয়েক দিনের বিরতি নেওয়া যেতে পারে।
আজ তাহলে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।






0.00 SBD,
0.07 STEEM,
0.07 SP
Thank you so much.