Incredible India monthly contest of November #2|Difference between house and home!

in Incredible India3 months ago

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের কমিউনিটিতে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। কনটেস্ট এর বিষয়বস্তু খুবই সুন্দর।

প্রতিবারের ন্যায় এইবারের কনটেস্ট এর বিষয়বস্তুও খুবই আকর্ষণীয়। প্রত্যেকবারই বিষয়বস্তুগুলো আমাকে আকৃষ্ট করে। এত সুন্দর একটি বিষয় বস্তু নির্বাচন করার জন্য কনটেস্টের আয়োজনকারীকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি তিনজন মেম্বারকে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা হলেন---@stef1 ম্যাম @isha.ish @mou.sumi দিদি।

1000342831.jpg
Link

এই কনটেস্ট টির বিষয়বস্তু যদি আপনাদের আকৃষ্ট করে তাহলে আপনারাও এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন। আমি নিচে কনটেস্ট এর লিংক শেয়ার করে দিচ্ছি। ২৯শে নভেম্বর পর্যন্ত আপনারা এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন।

Incredible India monthly contest of November #2|Difference between house and home!

1672344690977_010726.jpg
কনটেস্টে যে সকল প্রশ্ন করা হয়েছে সেগুলির আমি নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি।

How do you glance at the difference between these two words, house and home? Explain!

'House' কিংবা 'Home' দুটো শব্দ দিয়ে আক্ষরিক অর্থ বাড়ি বা ঘর। কিন্তু ভালোভাবে বিবেচনা করলে দেখা যাবে দুটি শব্দের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। চলুন তাহলে সেগুলো ব্যাখ্যা করি।

'House' কথাটি তারা আমরা ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি কোনো বাড়িকে বুঝি। আসলে ছোটবেলায় বইতে যখন এই দুটো শব্দ দেখতাম তখন আমিও ভীষণই কনফিউজড হতাম। একবার স্যারকে প্রশ্নও করেছিলাম। উনি যে উত্তর দিয়েছিলেন, এবং সেই সাথে আমি যেটুকু বুঝেছি সেটা হল, 'House' বলতে আমরা যে ধরনের বাড়ি বুঝি, সেখানে মানুষ বসবাস করতেও পারে, আবার নাও করতে পারে। যেমন ধরুন, guest House। এখানে কিন্তু সবসময়ই মানুষ থাকে না। যখন কেউ বেড়াতে আসে তখন সেখানে থাকে। এই ইট, বালি, পাথর ও কাঠ দিয়ে তৈরি বাড়িতে কোনো অনুভূতি থাকে না। সেখানে পরিবারের মতো কোনো ভালবাসা কিংবা সহানুভূতির জায়গা থাকে না। উদাহরণ হিসেবে বলতে পারি যে বাড়িতে আমরা বসবাস করি সেই বাড়ির সাথে আমাদের যে attachment তৈরি হয় 'House' অর্থে যে বাড়ি বুঝি তার সাথে আমাদের সেই অ্যাটাচমেন্ট তৈরি হয় না।

1000342833.jpg

Link

অন্যদিকে, 'Home' বলতে আমরা যে বাড়ি বুঝি, তার সাথে আমাদের মায়া,মমতা, ভালবাসা, সহানুভূতি ও একাত্মবোধ মিশে থাকে। তাই 'Home' সকলের কাছেই অনেক কমফোর্ট এর জায়গা। যেখানে সে খোলামেলাভাবে নিজের জীবন-যাপন করতে পারে। 'home' হল একটা নিরাপত্তার জায়গা, একটা স্বস্তির জায়গা। এখানে পারিবারিক বন্ধন থাকে, মানসিক স্বস্তি থাকে। কখনো কখনো ভাড়া বাড়িও কিন্তু 'home' হতে পারে। কারণ দিনের শেষে আমরা সেখানেই ফিরে আসি এবং পরিবারের সাথে মিলেমিশে একত্রিত হয়ে বসবাস করতে পারি। তাই সকল মানুষের কাছেই হোম একটা শান্তির জায়গা। আমার কাছেও তাই।

1000342832.jpg

Link

1672344690977_010726.jpg

What lessons may we glean from our experiences in our homes? I invite you to share your perspectives on this topic!

আমরা একটা কথা খুবই বলি সেটা হল," বাড়ি হল আমাদের প্রথম বিদ্যালয়।" একটা শিশু জন্মগ্রহণের পর বাড়ির পরিবেশ থেকেই তার প্রথম জীবনের শিক্ষা লাভ করে। গৃহ পরিবেশ থেকে শিশু ধীরে ধীরে যে শিক্ষা গ্রহণ করে সেটাই তার ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে। তাই গৃহ পরিবেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা আমাদের জীবনের সবথেকে মূল্যবান পাঠ গ্রহণ করি, যেমন- সহানুভূতির শিক্ষা, বড়দের শ্রদ্ধা করা শিক্ষা, ছোটদের প্রতি ভালোবাসা ও সম্মান করা শিক্ষা, উদারতা শিক্ষা , সর্বোপরি একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠা শিক্ষা।

1000342834.png

Link
গৃহ পরিবেশ থেকেই আমরা শিখি কিভাবে জীবনে শৃঙ্খলা বদ্ধ হয়ে ওঠা যায়। জীবনে শৃঙ্খলা না থাকলে কোন কাজই সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এছাড়াও আমরা শিখি সহানুভূতি শিক্ষা, অন্যকে সাহায্য করার শিক্ষা ইত্যাদি।

গৃহ পরিবেশই আমাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের গৃহ পরিবেশ যত ভালো হবে তাদের চরিত্র তত ভালোভাবে গঠিত হবে। ছোট থেকে বাচ্চারা তার চারপাশে যা দেখবে, মানুষের যেমন ব্যবহার দেখবে তারা কিন্তু সেটা কি অনুকরণ করতে করতে নিজেদের মধ্যে আত্মস্থ করবে। তাই আমার মনে হয় গৃহ পরিবেশ থেকে আমরা আমাদের জীবনের মূল শিক্ষাটা লাভ করে থাকি, যা কোন বিদ্যালয় কিংবা সামাজিক প্রতিষ্ঠান আমাদের দিতে পারবে না।

1672344690977_010726.jpg

How significant is your residence to you, and which specific area of your home do you consider to be your preferred space?

স্বভাবগত দিক থেকে আমি ভীষণই ঘরকুনো মানুষ। আমার বাড়ি কিংবা ঘর আমার কাছে আমার স্বর্গ। স্বর্গসুখ বলতে কী বোঝায় তা হয়তো আমি জানিনা। তবে যখন আমি আমার বাড়িতে থাকি তখন আমার মনে হয় আমি সবথেকে নিরাপদ জায়গায় রয়েছি।

যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্রশ্ন ওঠে, তখনই বাড়ির জন্য আমার মন খারাপ করতে শুরু করে। কোথাও যাওয়ার সময় ঘর ছেড়ে যখন বেরোয় তখন বারবার মনে হয় না গেলেই বোধহয় ভালো হতো। শহরের উপর দিয়ে যখন বাসটা চলে যায় তখন মনে হয় আমি যেন সাত সমুদ্র তেরো নদী পার করে কোথায় চলে যাচ্ছি। আর কাছাকাছি কোন আত্মীয়র বাড়ির নিমন্ত্রণ থাকলে বা সেখানে থেকে যাওয়ার মত কোন সিচুয়েশন তৈরি হলে আমি কিন্তু ভীষণভাবে চেষ্টা করি যাতে দিনের দিন বাড়ি ফিরে আসা যায়। বাড়ি ফিরে এসে যে শান্তিটা পাই সেটা সত্যি কথা বলছি, অন্য কোথাও পাই না। আমাদের বাড়ি খুবই সাধারণ, খুবই ছোট্ট। কিন্তু এখানে যে সুখ বা শান্তিটা পাওয়া যায় সেটা মনে হয় পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।

1000342835.jpg

Link
দিনের শেষে বাড়িতে ফিরে যে মানসিক শান্তি বোধহয় সেটা অন্যের কোন রাজপ্রাসাদে থেকেও আসবেনা। নিজের বাড়িতে আমরা নিজের মতো করে থাকতে পারি। এখানে আমরা নিশ্চিন্তে, নির্ভয়ে ও আনন্দের সাথে কাটাতে পারি। এই ঘরের চার দেওয়ালের সাথেই আমরা আমাদের সুখ, দুঃখ, হাসি, কান্না সমস্ত কিছু ভাগ করে নিতে পারি। তাই বাড়ি আমার কাছে খুব প্রিয়।

1672344690977_010726.jpg

কনটেস্টে উল্লেখিত সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 3 months ago 

Thank you so much @wirngo mam

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 69046.77
ETH 2027.96
USDT 1.00
SBD 0.49