"আজ ছোট ভাগ্নার কথা খুব মনে পড়ছে"

in Incredible India10 months ago
IMG_20250422_185135.jpg

আজকে আমার ছোট ভাগ্নেকে খুব মিস করছি।। দেখতে দেখতে কত বড় হয়ে গেল এই তো কয়েকদিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম আর দেখতে দেখতে প্রায় একটি বছর পার হয়ে গেল।। ভাগ্নে হওয়ার পর থেকে খুব বেশি কাছে পাইনি কারণ ভাইয়া বাইরে থাকে সেজন্য আর ভাগনাকে কাছে পাওয়া হয় না।।

IMG_20250422_185407.jpg

ভাগ্না পৃথিবীতে আসার পর থেকে তার মা অনেক কষ্ট করেছে এখনো বোনের টিউমার রয়েছে সেটার অপারেশন করতে হবে।। একটি বাচ্চা সামলানো যে কথাটা কঠিন সেটা শুধুমাত্র তার মা জানে।। ভাগনা এখন বসা শিখে গেছে একাই দাঁড়াতেও পারে।। অথচ খুব বেশি কাছে পায়নি আদর করতে পারেনি। আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারিনা পরিস্থিতি আমাদেরকে সেটি করতে দেয় না।।

IMG_20250422_185318.jpg
IMG_20250422_185219.jpg

ঈদের সময় বাসায় এসেছিল ঈদের পর ভাই চলে গেলেও বোনকে যেতে দেয়নি কারণ অনেকদিন পর এসেছে।। আর ভাগনাকে ছাড়তে ইচ্ছে করছিল না।। সত্যি ছোট বাচ্চারা অনেক মায়াবী হয়,, যখন বাজারে বা কোথাও যাইতাম আর বাসায় আসার সাথে সাথে দেখে আসার জন্য লাফালাফি শুরু করে দিত। আর এটা দেখে এক অন্যরকম প্রশান্তি পেতাম। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন ছোট বাচ্চাদের যারা বেশি আদর করে তাদের কাছে বেশি যাওয়ার জন্য লাফালাফি করে।।

IMG_20250422_185340.jpg

ঈদে আসার পর যেতে চেয়েছিলাম কিন্তু যেতে দেয়নি, ঈদের পর ১০ দিনের মত ছিল পরে আবার চলে গেছে।। বড় ভাগ্নেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে তাই এখন চাইলেও আগের মত থাকতে পারে না।। যে কয়দিন বাসায় ছিল অনেক বেশি আনন্দে ছিলাম মনে হচ্ছিল ঈদ যেন এখনো লেগে আছে।। আর চলে যাওয়ার পর বাসা একদম ফাঁকা ফাঁকা লাগে, শুধুমাত্র একটি বাচ্চার জন্য।। একটি ছোট বাচ্চা বাড়িতে থাকলে মনে হয় বাড়িতে কত মানুষ।।

ছোট বাচ্চাদের দেখলে আমার অন্যরকম ভালোলাগা কাজ করে সেটা যে কোন বাচ্চা কেন।। তারা হলো নিষ্পাপ আর অনেক মায়াবী।। আর যখন চলে যাচ্ছিল চোখের কোনায় পানি চলে এসেছিল কিছুতেই যেতে দিতে ইচ্ছা করছিল না। কিন্তু কিছু করার নেই চাইলে তো আর আটকাতে পারি না।।

ভালোলাগার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ছোট বাচ্চাদের সাথে দুষ্টুমি ।। আমি যখন ভাগ্নেকে নিয়ে থাকতাম সে আমাকে জড়িয়ে ধরে থাকতো তখন অন্য রকম মায়া কাজ করতো।। বাসায় যে কয়দিন ছিল বেশিরভাগ সময় আমার কাছেই ছিল ঘুমানো থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত আমি।। এই চলে গেল আমার ঈদ আসবে, এই কয়দিনে দেখব আরো অনেক বড় হয়ে গেছে।।

তো বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 10 months ago 

আপনার ছোট ভাগ্নের জন্য খুব মন খারাপ করছে। বাড়িতে। ছোট বাচ্চা থাকলে তার জন্য মন খারাপ করাটা স্বাভাবিক ব্যাপার। ছোট বাচ্চাদের সত্যিই আমরা তাদের কত ছোট দেখি আবার সে কত তাড়াতাড়ি বড় হয়ে ওঠে ভাবতে নিজেদেরই অবাক লাগে। আপনার বোন অসুস্থ। বাচ্চার মা অসুস্থ হলে তাকে সামলানো খুবই কঠিন কাজ। ছেলেমেয়েদের পড়াশোনা শুরু হয়ে গেলে মায়েদের একদমই বাপের বাড়ি থাকার উপায় থাকে না। সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.045
BTC 66375.55
ETH 1915.93
USDT 1.00
SBD 0.38