আমাদের লালমনিরহাটে বেশ কিছু পার্ক থাকলেও সবচাইতে ছোট পার্কের নাম হল আঙ্গিনা।। দেখার মত তেমন কিছু না থাকলেও সময় অপচয় করার মত অনেক কিছুই আছে।। যদি আপনার পকেটে মাত্র ২০ টাকা থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারবেন আঙ্গিনায়। সেখানে যেয়ে আপনি অফুরন্ত সময় অতিবাহিত করতে পারবেন।।
আমরা বন্ধুরা মিলে মূলত সময় ব্যয় করার জন্যই আঙ্গিনায় যায় যদিও এর আগেও যাওয়া হয়েছিল।। বাসা থেকে তাও বেশ কিছুটা দূরে।। বিকাল মুহূর্তে কেউ যদি আঙ্গিনায় যায় তাহলে বলতে পারবে না তার খারাপ লাগছে ।। কিন্তু দুপুর ও সকাল মুহূর্তে গেলে আপনার খুব বেশি ভালো লাগবে না।। সারাদিন খুব বেশি মানুষ হয় না কিন্তু বিকাল মুহূর্তে বেশ মানুষের আনাগোনা শুরু হয় বিশেষ করে যারা কাপেল।।
আমরা একদম সন্ধ্যার কিছুটা আগে গিয়েছি ১০০ টাকা দিয়ে ৫ টা টিকিট নেই আর টিকিট কাউন্টারের মালিক আমাদের বলে দেয় সন্ধ্যা সাতটার মধ্যে এখান থেকে বের হতে হবে।। আর আমরা যখন যাই তখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে। যেহেতু তাদের নিয়ম তাই ভঙ্গ করা যাবে না।। আমরা যেয়ে দেখি অনেকেই বেরিয়ে আসতেছে আবার অনেকেই রয়ে গেছে।।
সন্ধ্যার আগ মুহূর্তে পরিবেশটা একদম নিস্তব্ধ ছিল বেশ ভালো লাগতেছিল।। আমরা যাওয়ার সাথে সাথে ফটোগ্রাফি উঠানো শুরু করে দেই।। আমি আগেই বলেছি দেখার মত তেমন কিছু নেই কিন্তু সময় অতিবাহিত করার জন্য অনেক কিছু আছে।। আর হ্যাঁ বসার জন্য তারা বিভিন্ন স্থান দিয়েছে।
এছাড়াও ছোট ছোট ঘর দেয়া হয়েছে আবার দোতলা ঘর ও রয়েছে।। মানুষ যেন সেখানে যেয়ে আরামের সাথে বসে গল্প করতে পারে। এছাড়াও পার্কের মাঝখান দিয়ে একটা বড় রাস্তা আছে এছাড়াও এরিয়াটা বেশ বড়।
আমরা আঙ্গিনায় দেখতে পেলাম পার্কের মধ্যে একটা রেস্টুরেন্টও রয়েছে। আর এই রেস্টুরেন্ট গুলোর খাবারের মূল্য অনেক বেশি। তাই আমার মনে হয় এরকম পার্কে যাওয়ার পর রেস্টুরেন্টে কোন দোকানে কোন কিছু না নেওয়া ভালো।। বিশেষ করে আইসক্রিম কারণ এর মূল্য অনেক বেশি নিয়ে থাকে।। যে আইসক্রিম গুলো বাইরে ৫০ টাকা সেখানে ৮০ টাকা নেওয়া হয়।।
যাদের অফুরন্ত টাকা আছে তারা চাইলে এখান থেকে যে কোন জিনিস নিতে পারেন।। আমরা যেহেতু বন্ধুরা গেছি তাই রেস্টুরেন্টে খাওয়ার কথা একটু চিন্তা করিনি।। আমরা জানি সেখানে অনেক মূল্য নিয়ে থাকবে।।
যাইহোক আমরা সম্পন্ন জায়গা পরিদর্শন করি, আমার কাছে মনে হয় বিশ টাকার বিনিময়ে পার্কটা ঠিক আছে।। আমরা আরো কিছু সময় ঘোরাঘুরি করতেই সময় শেষ পরে আমাদেরকে তারা এসে বলল ৭ টা বেজে গেছে আপনারা বেরিয়ে যান।। পরে আর কি করার তাদের কথামতো আমরা আঙ্গিনা ঘোরাঘুরি শেষ করে বেরিয়ে আসি।।