২০০১ থেকে ২০২৪ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলন

in Incredible India10 months ago

আপনারা অনেকেই জানেন রমজান মাসে স্কুল থেকে আমরা ২০০১ থেকে ২০২৪ সালের সকল SSC ব্যাচের পুনর্মিলনের আয়োজন করেছিলাম।। তারিখটা ছিল ২৯ শে মার্চ ২৮শে রমজান আর এই নির্দিষ্ট তারিখে আমরা সেই আয়োজনটি সম্পন্ন করেছি।। আজকে সেই আনন্দক্ষণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব।।

IMG_20250416_162710.jpg

এই প্রথমবার এরকম একটি ভিন্ন রকম আয়োজন করা হয়েছিল,, যা কিনা ইতিপূর্বে কখনই করা হয়নি।। আর এই আয়োজনের কথা শুনে প্রতিটি ছাত্র থেকে শুরু করে শিক্ষক বিন্দুগণ সকলে অনেক বেশি আনন্দিত।। আর এই আয়োজনের মাধ্যমে অনেক অপরিচিত মুখ আমরা দেখতে পারব বিশেষ করে স্কুল যখন নির্মাণ হয় তখনকার যে স্টুডেন্ট গুলো ছিল তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে সত্য অনেক বেশি আনন্দিত।

IMG_20250416_162857.jpg

আমরা প্রতিটি ব্যাচের ছাত্রদের আলাদা আলাদা বসার স্থান করেছিলাম যাতে করে খুব সহজে চেনা যায় কারা কোন ব্যাচের স্টুডেন্ট।। অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল চারটা থেকে যেহেতু বড় ভাইরা আসবে সবার সাথে সাক্ষাৎ ও আলোচনা হবে তাই আমরা সকলেই আগে থেকেই শেখানো উপস্থিত হই।। এরকম আয়োজনে অনেক বেশি কাজ থাকে যেহেতু সেখানে খাবারের আয়োজন করা হবে সেজন্য আরও বেশি কাজ চলমান ছিল।

IMG_20250416_162512.jpg

প্রায় ৪০০ মতো ছাত্র উপস্থিত হয়েছিল এছাড়াও সকল শিক্ষকবৃন্দ।। যখন স্কুল প্রাঙ্গনে পা দেই তখন স্কুল জীবনের কথা খুব মনে পড়ে।। স্কুলে কিছু কিছু আঙ্গিনা ছিল যেখানে অনেক বেশি স্মৃতি রয়েছে বন্ধুদের সাথে আড্ডা ও গল্প।। স্কুলে যেতেই সেই স্মৃতিগুলো নাড়া দিচ্ছিল।। আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন বন্ধুরা ছিল ৫৩ জন কিন্তু এই আয়োজনে সকলে উপস্থিত হতে পারেনি ২৫ জনের মত উপস্থিত হতে পেরেছি।। অনেকেই কর্মব্যস্ততা ছুটি না পাওয়ার জন্য আসতে পারেনি।।

IMG_20250416_162607.jpg

এর মধ্যে কিছু বন্ধু এসেছে অনেকদিন হয় তাদের সাথে দেখা হয় না কথা হয়না তাদেরকে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল দীর্ঘ দিন পর তাদের সাথে সাক্ষাৎ। এছাড়াও শিক্ষকদের সাথে গল্প সবকিছু মিলিয়ে এত বেশি ভালো লাগতেছিল যেটা বলার মত না।।

IMG_20250416_162939.jpg

যেহেতু রমজান মাস আর আমাদের অন্য ধর্মের বন্ধুরা আসবে তাই আমরা তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করি।। আর যথা সময়ে সকলের কাছে খাবার পৌঁছানো থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে করা হয়।। বন্ধুদের সাথে একত্র বসে ইফতার করা কতটা আনন্দের সেটা সেই মুহূর্তে অনেক বেশি উপভোগ করতেছিলাম।।

IMG_20250416_163049.jpg
IMG_20250329_200141.jpg

ইফতার শেষ হলে আবার নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর বন্ধুদের সাথে গল্প, বড় ভাইদের সাথে সাক্ষাৎ।। এরপর শিক্ষকদের সাথে ছবি তোলা থেকে শুরু করে অনেক আনন্দের মুহূর্ত উপভোগ করতেছিলাম।।। শিক্ষকরা বরাবরের মতই আমাদের সকলকে কিছু পরামর্শমূলক কথাও বলে।। আমার মনে হয় প্রতিটা শিক্ষকই তারা চায় তাদের ছাত্র গুলো ভালো কিছু করুক জীবনে প্রতিষ্ঠিত হোক।।

যাইহোক দীর্ঘ সময় সবার সাথে সাক্ষাৎ করার পর এখন বিদায়ের পালা।। যেহেতু অনেক বড় আপু ও ছোট আপুরা এসেছে তাই বেশি রাত করা সেখানে ঠিক হবে না।। তাই সকলের সাথে ও শিক্ষকদের সাথে কথা বলার পর আমরা সকলেই বিদায় নিয়ে বাসায় চলে আসি।। এভাবেই আনন্দের সাথে পুনর্মিলন টি সম্পূর্ণ করি।।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 65428.09
ETH 1906.56
USDT 1.00
SBD 0.49