Incredible India monthly contest of April by @tanay123 | Photography Contest -1

in Incredible India11 months ago


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

Incredible India সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি।

আজকে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের কমিউনিটির মডারেটর @tanay123 কতৃক আয়োজিত কনটেস্টে। তিনি আমাদের মাঝে খুবই চমৎকার একটি কনটেস্টের আয়োজন করেছে এই জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই।

IMG_20250417_200813.jpg

Cover created on Canva

আমরা সবাই এই কনটেস্টের মাধ্যমে নিজ নিজ পছন্দ অনুযায়ী আকাশের ফটোগ্রাফি শেয়ার করতে পারব এতে আমরা অনেক সুন্দর সুন্দর আকাশের ফটোগ্রাফি দেখতে পাবো। আমি আমার পছন্দের কিছু আকাশের ফটোগ্রাফি শেয়ার করব তার সাথে আপনাদের সবার তোলা সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে পাবো এই জন্য আমি অনেক উৎসাহিত।


How do you feel when you stand under the sky? Share with us some of your favorite photographs of the sky

আকাশের সৌন্দর্য হলো এমন একটি বিষয় যা একেক সময় একেক রূপ ধারণ করে। আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠি তখন আমরা আকাশকে এক রূপে দেখতে পাই কিন্তু কিছুক্ষণ পরে আকাশ তার আরো একটি রূপ ধারণ করে তাই আকাশের সৌন্দর্য আমাদের সবারই খুব প্রিয় আমার যখন মন খারাপ লাগে তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করি এতে আমার বেশ ভালো লাগে।

LMC_20250308_132930_🌈Color boost by Riyan  (1).jpg

IMG20240928124204.jpg

নীল আকাশের দিকে তাকালে মনে হয় যেন আকাশটা পুরো একটা নীল সাগরের মত দেখায় কারণ নীল আকাশ সব সময় দেখা তবে আবার অনেক সময় নীল আকাশের মাঝে সাদা রঙের মেঘ যা দেখতে অপরূপ সুন্দর দেখায়। নীল আকাশের বুকে যখন সাদা মেঘ দৌড়াদৌড়ি করে তখন আকাশ অন্যরকম একটি রূপ ধারণ করে।

IMG_20250206_190945.jpg

আকাশের সৌন্দর্যের আরেকটি রূপ হলো সাদা মেঘে যখন চারপাশের আকাশটা ঢেকে রাখে তখন এটি দেখতে বেশ চমৎকার দেখায়। অনেক সময় দেখা যায় সাদা মেঘ সূর্য ডাকে খুবই সুন্দরভাবে ডেকে দেয় এই দৃশ্যটা দেখতে চমৎকার দেখায়। আকাশের বিতরে সাদা মেঘের দূর থেকে দেখতে অনেকটা পাহাড়ের মত দেখায় এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে।

IMG20240511090807.jpg

IMG20240714184913.jpg

আবার যখন দেখা যায় আকাশে ঘন কালো মেঘ জমে যায় তখন আকাশ একটি অন্ধকার রূপ ধারণ করে মেঘ আকাশে সৌন্দর্যকে ঢেকে দেয় যার কারণে আকাশ অন্য একটি রূপ ধারণ করে। মেঘলা আকাশ দেখতেও বেশি ভালোই দেখায় চারপাশটা কালো মেঘে ঢাকা থাকে তার ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় এটিও বেশ সুন্দর দেখায়।

IMG20240413181604.jpg

IMG20240708185943.jpg

সূর্য উঠতে যেমন আকাশ একটি নতুন রূপ নিয়ে ঠিক তেমনি সূর্যাস্ত যাওয়ার সময় আকাশ খুবই চমৎকার একটি রূপ ধারণ করে। সূর্যাস্ত যাওয়ার সময় মনে হয় যেন আকাশের চারদিকে লাল মেঘ ছড়িয়ে রয়েছে যা দুর থেকে দেখতে বেশ সুন্দর দেখায়। লাল আকাশ বেশিরভাগ সময় সূর্যাস্ত যাওয়ার সময় দেখা যায়।
IMG20240715185718.jpg

বন্ধুরা আমি এই প্রতিযোগিতায় অংশ করতে পেরে অনেক বেশি উৎসাহিত ।আমি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমার কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি :@piya3,@pinki.chak,@jahidul21 আশা করি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ও তাদের সুন্দর সুন্দর ফটোগ্রাফি সবার মাঝে তুলে ধরবে।

আজকের জন্য বিদায়। Allah Hafez
Sort:  
Loading...

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এই কন্টেস্টে অংশগ্রহণ করেছেন। সেই সাথে এত সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের সামনে উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 71260.16
ETH 2070.74
USDT 1.00
SBD 0.51