"একটা অন্যরকম রবিবার কাটানোর অপেক্ষায়"
![]()
|
|---|
Hello,
Everyone,
আগামীকাল আমার গ্রামের বাড়িতে যাওয়ার প্ল্যান রয়েছে। অবশ্য আমার বাড়িতে বলা ভুল, আমার গ্রামে যাবো তবে আমাদের বাড়িতে নয়। আপনারা অনেকেই আমার পুরনো পোস্ট পড়ে জেনে থাকবেন, আমাদের বাড়িতে বর্তমানে কেউ থাকে না। বাড়িটা সম্পূর্ণ ফাঁকাই থাকে, মাঝেমধ্যে আমার বাবা গিয়ে ঘুরে দেখে আসে।
আসলে আগামীকাল আমার বান্ধবী রাখিদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। আমাকে ও শুভকে দুজনকেই যেতে বলেছিলো, কিন্তু শুভ যাবে না, তাই আমি একাই যাবো। অন্যদিকে পিয়ালী এবং পিয়ালীর হাজব্যান্ডকেও নিমন্ত্রণ করা হয়েছে। শুভ গেলে সকলে একসাথে বেশ কিছুটা সময় কাটানো যেতো। তবে ও একেবারেই যেতে চাইছে না বলে, ওকে আর জোর করলাম না।
আসলে সারা সপ্তাহ অফিস করার পর যখন রবিবার দিনটা ছুটি পায়, তখন সেই দিনেও বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ ছাড়াও আমার ব্যক্তিগত বেশ কিছু কাজও রয়েছে। সেগুলো আগামীকাল সম্পন্ন করবো ইচ্ছে রয়েছে, জানিনা তার কতটা সম্ভব হবে।
![]()
|
|---|
অনেকদিন ধরে আমি, রাখি ও পিয়ালী দেখা করার প্ল্যান করছিলাম, তবে তা হয়ে উঠছিলো না। সিকিমে ঘুরতে যাওয়ার পর আমাদের আর একসাথে দেখা করা হয়ে ওঠেনি। গতকাল পিয়ালী বাপের বাড়িতে এসেছে, ওর মায়ের শরীর খারাপ তাই ডাক্তার দেখানোর জন্য। সাথে ওর হাজব্যান্ডও এসেছে, তাই রাখি আগামী কালকেই সকলকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছে।
যদিও রবিবার দিন একটু দেরিতেই আমি ঘুম থেকে উঠি। তবে আগামীকাল হয়তো নির্দিষ্ট সময় উঠতে হবে। কারণ বাড়ির সকলে কাজ সেরে, ঠাকুর পূজো সম্পন্ন করে, তবেই আমাকে বেরোতে হবে। আবার রাখিদের বাড়িতে যাওয়ার আগে মছলন্দপুরেও আমার একটা কাজ রয়েছে।
আমার কোমর ব্যথার জন্য একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর ইচ্ছা আছে। আমার এক বন্ধুর কাছ থেকেই ডাক্তারের খবর পেয়েছি, যার ওষুধ খেয়ে আমার বন্ধুও বেশ সুস্থ আছে। ও নিজেও কোমর ব্যথার জন্যই ডাক্তার দেখিয়েছিলো। দেখা যাক আগামীকাল যদি ডাক্তার দেখানো সম্ভব হয় তাহলে আমিও ওষুধ নিয়ে আসবো।
যদিও রবিবার দিন ডাক্তার বসবেন কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে যদি বসেন, তাহলে ডাক্তার দেখিয়ে তবেই আমি রাখিবের বাড়িতে যাবো। না হলে ফেরার সময় হয়তো তাড়াহুড়ো করে আর ডাক্তার দেখানোর সময় হয়ে উঠবে না। কারণ তখন ট্রেন ধরার একটা তাড়া থাকবে।
এরই মাঝে আবার আমাকে আমার দিদির বাড়িতেও যেতে হবে। আসলে বেশ কিছুদিন আগে আমি আমার আধার কার্ডটা আপডেট করিয়েছিলাম, যেটা আমার বাড়ির ঠিকানায় সেই পোস্ট অফিসে গিয়েছে। সেখান থেকেই আমাকে ফোন করেছিলো। আমি আমার দিদির ছেলেকে বলেছিলাম, পোস্ট অফিস থেকে আমার আধার কার্ডটা এনে ওদের বাড়িতে রাখতে।
মাঝখানে নানা সমস্যার কারণে আধার কার্ডটা আনার জন্য আমার আর যাওয়া সম্ভব হয়নি। তাই কার্ডটা দিদির বাড়িতেই রয়ে গেছে। আগামীকাল সেটাও নিয়ে আসার ইচ্ছা রয়েছে। তাই বান্ধবীদের সঙ্গে দেখা করা, একটা সুন্দর সময় কাটানো, সঙ্গে খাওয়া-দাওয়া, এই সব কিছুর সাথে সাথে নিজের ব্যক্তিগত এই সকল কাজও আশাকরি আগামীকাল করে উঠতে পারবো।
![]()
|
|---|
অন্যান্য সপ্তাহে রবিবারের মতো আগামী কালকের দিনটা কাটবেনা। বেশ ব্যস্ততার মধ্যেই দিন শুরু হবে। তবে ব্যস্ততার পাশাপাশি সুন্দর কিছু সময়ও কাটাতে পারবো আশা করছি। অবশ্যই সেই সকল মুহূর্ত আপনাদের সকলের সাথেও শেয়ার করবো।
যারা প্রতিদিন কাজের সূত্রের বাইরে বের হয়, ব্যস্ততা শুধু তাদের থাকে এমনটা নয়। যারা বাড়িতে থাকে তাদেরও কিন্তু ব্যস্ততা নেহাৎ কম নয়। তাই সারা সপ্তাহ ব্যস্ততার পরে যখন রবিবার দিনটা আসে, তখন সকলেই নিজেদের মতো বিভিন্ন প্ল্যান করে। তবে আমরা যারা বাড়িতে থাকি, তাদের জন্যেও রবিবার দিনটা একটু অন্যরকম হওয়া উচিত। কারণ ঘরের কাজে যে কোনো ক্লান্তি নেই, এমনটা কিন্তু নয়।
তাই সব সময় না হলেও মাঝেমধ্যে যখন একটু অন্যরকম ভাবে রবিবার গুলো কাটানোর অবকাশ পাওয়া যায়, তখন সত্যিই বেশ ভালো লাগে। ঠিক যেমনটা আমার এই মুহূর্তে লাগছে। আগামীকাল সকাল থেকেই বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু করবো। যাত্রাপথের কাহিনী, আর বান্ধবীদের সাথে কাটানো কিছু মুহূর্ত, আগামীকালকের পোস্টে অবশ্যই শেয়ার করবো।
আশাকরি আপনাদের সকলের আজকের দিনটা বেশ ভালো কেটেছে এবং আগামী দিনগুলো ভালো কাটুক, এই প্রার্থনা করে আজকের লেখা শেষ করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।



