"পারিবারের সাথে কাটানো আনন্দের মুহূর্ত গুলো জীবনের অমূল্য প্রাপ্তি"

in Incredible India7 days ago
IMG_20260813_235012.jpg

Hello,

Everyone,

অবশেষে আজ বোনের বাড়িতে যাওয়ার প্ল্যান ফাইনাল হলো। অনেকদিন বাদে আমরা সব বোনেরা একত্রিত হওয়ার যে প্ল্যান করছিলাম, আজ তার দিন ঠিক হলো। আগামী রবিবার অর্থাৎ ১৬ ই অগাস্ট আমার বোন মানে, মাসির মেয়ের বাড়িতে আমরা সকলে একত্রিত হবো।

শুধু মাত্র তিতলি তাতানরা যেতে পারবে না, দিদির ডিউটি আছে সেই কারণে। আর দাদার অসুস্থতার পর থেকে দিদি দাদাকে একা কোথাও ছাড়ে না, তাই আর আলাদাভাবে ওদেরকে জোর করিনি। ভেবেছিলাম হয়তো শুভ যাবে না। তবে আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে, বলতে পারেন আমাকে বেশ অবাক করে দিয়েই, ও যেতে রাজি হয়েছে।

আসলে ১৫ ই আগস্ট আমরা প্রোগ্রামটা করতে চেয়েছিলাম। প্রথমত এদিন আমার বোনের বাড়িতে সকলে নিরামিষ খায়। তাই ও খুব একটা রাজি হচ্ছিলো না। তার থেকেও বড় কথা শনিবার দিন প্রোগ্রাম হলে শুভ যেতে পারত না। কারণ আগেরই একটা পোস্টে আপনাদেরকে জানিয়েছিলাম, ওই দিন ওর আরও একটা জায়গায় যাওয়ার আছে।

প্রথমে প্ল্যান ছিলো রবিবার দিন সকালেই বাড়ি থেকে বেরোনো হবে। তবে এখন একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। যেহেতু আগের দিন অর্থাৎ শনিবার শুভ তেঁতুলিয়া নামক জায়গায় যাবে, যেখানে যাওয়ার জন্য ওকে মছলন্দপুর হয়েই যেতে হবে। তাই সেদিন বাড়ি‌তে ফিরলে, আবার ওকে পরদিন সকালে মছলন্দপুরেই যেতে হবে। যেহেতু আমার মাসির মেয়ের বাড়ি সেখানেই।

তাই ও বলল শুধুমাত্র রাতটুকুর জন্য বাড়িতে ফিরে, পরদিন সকালে আবার যাওয়া কোনো মানেই হয় না। তাই শনিবার দিন একসাথেই আমাকেও যেতে বললো। আমি সোজা মাসির মেয়ের বাড়িতে চলে যাবো, আর ও চলে যাবে ওর কলিগের বাড়িতে। বিকালের দিকে ও সোজা মাসির মেয়ের বাড়িতে চলে আসবে। আমরা রাতে সেখানেই থাকবো।

বাকি সব বোনেরা, মামী, মাসিরা সবাই পরদিন বেশ সকাল সকাল পৌঁছে যাবে। আমার বোনের বায়না হলো এই দিন আমরা সকলে মিলে একসাথে বসে চিকেন বিরিয়ানি খাবো। যদিও আমি বলেছিলাম বিরিয়ানি করার ঝামেলা করতে হবে না। তার থেকে সাধারণ খাবার অর্থাৎ ভাত, ডাল, মাংস এরকমই কিছু মেনু রাখা হোক। তবে ওর খুব ইচ্ছা সকল বোনেরা একসাথে বসে জমিয়ে চিকেন বিরিয়ানি খাবো।

তাই আর আপত্তি করিনি। তবে মোট ১২ জন মানুষের জন্য বিরিয়ানি রান্না করা আমার সাধ্যের বাইরে একথা জানিয়ে দিয়েছি। তবে চিন্তা আমাদের একেবারেই করার প্রয়োজন নেই, যেহেতু মামী ও মাসি থাকছে। আর আমরা সবাই মিলে কিছু কিছু হেল্প করে দিলে, খুব একটা সমস্যা হবে না।

IMG_20260813_234953.jpg

সবথেকে বড় কথা রান্না যেমনই হোক, সকলে মিলে একসাথে বসে খেতে পারবো এবং সারাদিন সবার উপস্থিতিতে খুব ভালো একটা সময় কাটাতে পারবো, এটা ভেবেই অনেক বেশি ভালো লাগছে। অনেকদিন বাদে এরকম একটা প্রোগ্রাম হতে চলেছে।

পারিবারিক এই মুহূর্তগুলো কখনো কখনো সকলের উপভোগ করা উচিত, কারণ একটা সময় এই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ আমাদের জীবনে অনুপস্থিত থাকবে, আর সেই মুহূর্তে তাদের সাথে কাটানো এই সকল দিনের স্মৃতিই সম্বল হয়ে থাকবে আমাদের কাছে।

একসাথে ১২ জন মানুষ যে একই দিনে সময় করে উঠতে পারছি, এটাই এখনকার দিনে সব থেকে বড় কথা। তাই খাওয়াটা মুখ্য নয়, সকলের সাথে সময় কাটানোটাই বড় বিষয়। আগের পোস্টে আপনাদের জানিয়েছিলাম যে আদেও পরিস্থিতি কেমন হবে তার উপরে নির্ভর করছে আমাদের যাওয়া হবে কিনা। তবে এখনও পর্যন্ত যা প্লান হয়েছে তাতে আগামী পরশুদিন সকালের দিকে আমি আর শুভ বেরিয়ে যাবো।

শাশুড়ি মা আজ ননদের বাড়ি থেকে ফিরেছেন। ওনাকে বলেই প্ল্যানটা ঠিক হয়েছে। আর শনিবার রাতে বাড়িতে থাকার জন্য ননদের ছেলেকে বলে যাবো, এমনটাই ভাবা হয়েছে। যাতে শাশুড়ি মায়ের একা থাকতে না হয়। এখন আমার আর শুভ একসাথে কোথাও যাওয়া মানেই, বাড়িতে কে থাকবে এ বিষয়টা ভাবনার মধ্যে যোগ হয়েছে। কারণ শাশুড়ি মাকে একা রেখে যাওয়াটা অনুচিত।

আমি সারাদিন একা থাকায় এটা উপলব্ধি করতে পারি যে, এই সম্পূর্ণ ফাঁকা বাড়িতে একা থাকাটা খুবই কষ্টকর। আর যেহেতু ওনার বয়স হয়েছে, তাই সুবিধা অসুবিধায় একজনের বাড়িতে থাকা প্রয়োজন। যদি ননদের ছেলে বাড়িতে না থাকতো, তাহলে হয়তো আমরা পরদিন সকালেই যেতাম।

IMG_20260813_235057.jpg

তবে যেহেতু ননদের ছেলে আছে তাই শুভ বললো, ওকে বাড়িতে রেখে আমরা আগের দিনে বেরিয়ে যাই। তাহলে আর বাড়ি ফেরার ঝামেলাটা থাকবে না। পরদিন একেবারে সকলের সাথে সময় কাটিয়ে সন্ধ্যার পর ফিরে আসবো।

আপাতত এই পর্যন্তই প্ল্যান হয়েছে। আশাকরছি অনেকদিন বাদে বাড়ি থেকে বেরিয়ে, একটা সুন্দর সময় কাটাতে পারবো প্রিয় মানুষদের সাথে। সত্যি কথা বলতে মেয়েদের বিয়ের পর এইরকম ভাবে সকলে মিলে একত্রিত হওয়ার খুব একটা সুযোগ হয় না। তাই বোনেরা মিলে এমন একটা প্ল্যান করেছিলাম।

তবে দিদি উপস্থিত হতে পারলে সম্পূর্ণ আয়োজনটা পরিপূর্ণ হতো। কিন্তু বাস্তবতা এটাই‌ যে, আমরা যতই প্ল্যান করি না কেন আমাদের জীবন নিয়ে আরও বড় প্ল্যান যিনি করেন, তার ইচ্ছে অনুযায়ী আমাদের সবটা মেনে নিতে হয়। যাইহোক এবারের মতো আমরা বাকি বোনেরা মিলে আনন্দ করে আসি, দিদির সাথেও নিশ্চয়ই অন্য কোনো এক সময় আনন্দের মুহূর্ত উপভোগ করবো।

যাইহোক যেদিন বোনের বাড়িতে যাবো, অবশ্যই আপনাদের সকলের সাথে সেই মুহূর্ত‌ শেয়ার করবো। মাঝেমধ্যে পরিবারের সকলের সাথে আপনারাও এইরকম সময় কাটানোর প্ল্যান করবেন, যাতে এই মুহূর্তগুলো আপনার স্মৃতিতে আজীবন থেকে যায়।

সকলের সুস্বাস্থ্য কামনা করি, প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...

Hi @sampabiswas,

🎲 SteemLudo is waiting for new players!

Play SteemLudo, challenge real players using STEEM, and earn up to 1.9× STEEM rewards when you win your matches.

Want more rewards?

Share your SteemLudo gameplay experience by making a post on steem and receive handsome rewards with a guaranteed vote.

🎁 Invite more players with your invitation code and earn up to 110 STEEM!

🎮 Play Now: https://www.steemx.org/ludo
💬 Join Discord: https://discord.gg/JyW7v8STG

ludobanner gif.gif

 7 days ago 

What a lovely family plan! ❤️ After such a long time, getting all the sisters together must be really special. I completely agree that the food is not the most important part; spending quality time together, sharing laughter, and creating beautiful memories matter much more. 🌸

It’s a little sad that your sister won’t be able to join this time, but hopefully you will all get another chance to be together. Wishing you a wonderful family gathering filled with happiness, love, delicious biryani, and unforgettable memories. ❤️😊