Better life with steem//The Diary Game// 30th March, 2026"
![]()
|
|---|
Hello,
Everyone,
অনেকবেশী ভারাক্রান্ত মন নিয়ে শুরু হয়েছে আজকের দিনটা। গতকাল রাত থেকেই মনটা খারাপ, কারনটা গতকালের পোস্টেই জানিয়েছি আপনাদের।
কার কখন মৃত্যু হবে, কিভাবে হবে, সবটাই উপর ওয়ালা আগে থেকেই ঠিক করে রেখেছেন। আমরা সবাই শুধু সেই সময়ের অপেক্ষায় দিন পার করে চলেছি, যাকে বেঁচে থাকা বলে।
যাইহোক দিনটা কিভাবে কাটলো আজ সেকথাই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করি,-
|
|---|
![]()
|
|---|
আজ ঘুম ভেঙেছে অনেক সকালে। আসলে গতকাল একাদশী ছিলো, আর আজ পারনের সময় ছিলো সকাল ৭.১১ পর্যন্ত। তাই আগে উঠতেই হলো। ফ্রেশ হয়ে, স্নান সেরে, ঠাকুরের শয়ন তুলে, পারন শেষ করলাম। তারপর ছাদের গাছের ফুল গুলো তুলে নিলাম।
নীচে যাওয়ার আগে দুমিনিট বসে ফোনটা হাতে নিয়ে আবার সেই খবর দেখতে বসলাম। দেহ ময়নাতদন্তের পর কখন এসে কলকাতায় পৌঁছাবে এই সংবাদটা জানার জন্য। নিজেকে অনেকভাবে এই খবর না দেখার জন্য রাজী করানোর চেষ্টা করলাম। কিন্তু মন মানলো না।
![]()
|
|---|
একটু বাদে নীচে গিয়ে নিজের সবকাজ নিয়মমাফিক করলাম বটে, কিন্তু মাথায় শুধু ঐ বিষয়টাই চলছিলো। তাই শুভর চা দিয়ে, নীচে গিয়ে ফোনে গান চালিয়ে রান্না শেষ করলাম।
অফিসের টিফিন, ব্রেকফাস্ট সব রেডি করার পরে শুভ বললো অফিসে যাবে না। আসলে গতকাল অর্থাৎ রবিবার দিন ও ডিউটি করেছে। তাই আজকে ছুটি নিলো। আমিও আর কিছু না বলে, নীচে গিয়ে একটু ভাত খেয়ে ব্রেকফাস্ট সারলাম। একাদশীর পরদিন সকালে আমি বেশিরভাগ সময় ভাতই খেয়ে থাকি।
![]()
|
|---|
যাইহোক একটু বাদে শুভ নিজের ব্রেকফাস্ট নিয়ে উপরে গিয়ে ব্রেকফাস্ট সারলো। আর আমি ঘরের কিছু কাজ শেষ করে কমিউনিটির কনটেস্ট ডিটেইলস চেক করতে বসলাম। কারন গতকাল কমিউনিটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কনটেস্টে অংশগ্রহণের সময়সীমা অতিক্রম হয়ে গেছে।
|
|---|
![]()
|
|---|
কনটেস্ট ডিটেইলস চেক করে ম্যামকে মেল পাঠানোর পর বেশকিছু জামাকাপড় ধুয়ে, ছাদে মেলে দিয়ে তারপর স্নান সেরে পুজো শেষ করে নিলাম। আজ শশুর মশাই দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েছেন। দুপুরে শাশুড়ি মা ওনাকে তুলে স্নান করিয়ে দিয়ে লাঞ্চ করিয়ে দেওয়ার পর আমরাও লাঞ্চ করে নিলাম।
![]()
|
|---|
![]()
|
|---|
![]()
|
|---|
তারপর একটু শুলাম। ভাবলাম একটা মুভি দেখবো, কিন্তু হলো না। সেই ঘুরে ফিরে একই খবর দেখেই সময় পার হলো আমার। সেই সাথে বেড়ে চললো মন খারাপের মাত্রা। ঐসব খবর দেখার সময় মাথার মধ্যে যে কত কথা ঘুরছিল তার বলে বোঝাতে পারবো না। ঠিক এই রকম অবস্থা হয়েছিলো যখন বলিউডের সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছিলো।
|
|---|
![]()
|
|---|
যাইহোক সন্ধ্যা হয়ে এলো কিছুক্ষনের মধ্যেই। আমিও উঠে সন্ধ্যা পুজো শেষ করলাম। একটু বাদে খিদে খিদে পাচ্ছিলো, তাই দুটো কলা খেলাম। বাড়ির সকলেই ঘুমাচ্ছিলো, তাই আমি বসে বসে একটু ফোন দেখলাম।
তারপর কিছু বিষয় নিয়ে অ্যাডমিন ম্যামের সাথে কথা বললাম। ম্যামের সাথে কথা বলা শেষ করে আমি পোস্ট লিখতে বসলাম। এরপর রাতের সবকাজ বাকি। সেগুলোও সম্পন্ন করতে হবে। সম্পূর্ণ দিনের জীবনযাপনে কোনো কাজ বাকি নেই। সবটাই করেছি, তবে অনেকখানি মনখারাপ নিয়ে।
জীবনটাকে আজ বড্ড ঠুনকো মনে হয়। সত্যিই আগামীকাল বলে কিছু নেই, সবটাই আজ। তাই আজকের দিনটাকে সম্পূর্ণ উপভোগ করার অভ্যাস করাই শ্রেয়। আগামীকাল বড়োই অনিশ্চিত।
ভালো থাকবেন আপনারা সকলে। শুভরাত্রি।











