"Easy & Delicious Chicken Recipe"
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
মাঝে দুই দিন বেশ মন খারাপ নিয়েই পোস্ট শেয়ার করেছিলাম। তাই ভাবলাম আজ একটু ভিন্ন ধরনের লেখা শেয়ার করি। আসলে আজ হঠাৎ করেই একটা ভিন্ন ধরনের চিকেন এর রেসিপি তৈরি করলাম।
দুদিন আগের পোস্টে জানিয়েছিলাম, ননদের ছেলের জন্য চিকেন আনা হয়েছিলো। সেখান থেকে কয়েকটা বোনলেস চিকেনের পিস আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। আজ সেগুলো দিয়েই রুটির সাথে খাওয়ার জন্য নিজের মতো করে একটা রেসিপি তৈরি করেছি।
আর সেই মুহূর্তে ছবিগুলো ইচ্ছাকৃতভাবেই তুলেছিলাম, যাতে রেসিপিটি আজ আপনাদের সাথে উপস্থাপন করতে পারি।
|
|---|
চলুন প্রথমে দেখে নিই আমি রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছিলাম, -
|
|---|
সবার প্রথমে আমি ফ্রীজ থেকে মাংসগুলো বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ডিপ ফ্রিজে ছিলো, তাই বরফ গলা পর্যন্ত অপেক্ষা করার পর চিকেন গুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছিলাম।
![]() |
|---|
এরপর ভালো করে জল ঝরিয়ে চিকেনের মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়ো ও বেসন দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মেখে নিয়েছিলাম। আর সবশেষে দিয়ে দিয়েছিলাম লেবুর রস। সমস্ত কিছু একসাথে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম।
![]() |
|---|
এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার গলে যাওয়ার পর টিকনের টুকরো গুলোকে এক এক করে বাটারের মধ্যে দিয়ে, হালকা আঁচে এদিক ওদিক করে ভেজে নিয়েছিলাম।
চিকেন গুলো ভাজা হতে হতেই আমি রসুন কুচিয়ে নিয়েছিলাম। এরপর সমস্ত চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখলাম।
তারপর ওই কড়াই এর মধ্যেই আরও কিছুটা বাটার দিয়ে, তার ভিতরে কুচানো রসুনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার ভেতরে এক কাপ মতো জল দিয়ে দিলাম।
জল সামান্য ফুটে উঠলে তার ভিতর আমি ময়দা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এরপর এক এক করে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, অরিগ্যনো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে জলটা ফুটতে দিলাম।
বেশ কিছুক্ষণ বাদে জলটা একটু গাঢ় হয়ে আসবে যেহেতু জলের মধ্যে ময়দা দিয়েছিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম।
আমি রুটির সাথে পরিবেশন করবো বলে একটু গ্রেভি রেখেছিলাম। তবে যদি আপনারা স্টার্টার হিসেবে এটা খেতে চান, তাহলে খুব বেশি গ্রেভি রাখার প্রয়োজন নেই। নামানোর আগে বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
![]() |
|---|
![]() |
|---|
একেবারে কম সময়ে, অল্প পরিমাণ চিকেন দিয়ে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি ভীষণ সুস্বাদু অপশন এ কথা বলতেই হবে। কারণ আজ আমি এটা নিজে এটা রুটির সাথে টেস্ট করলাম।
খুব সত্যি কথা বলতে বোনলেস চিকেন বাড়িতে কেউ তেমন একটা খেতে চায় না। তাই এই চিকেনগুলো দিয়ে বেশিরভাগ সময় পকোড়া করি, কিংবা চিলি চিকেন রান্না করি। তবে আজ ঘরে ক্যাপসিকামও ছিলো না, তাছাড়া অতটা পরিশ্রমও করতে ইচ্ছে করছিলো না। তাই নিজের মতো করে এই ভাবেই রান্না করেছি, কিন্তু চিকেনটা খেতে এতটা ভালো হবে এটা আমি সত্যিই আশা করিনি।
অনেক সময় বেশ যত্ন সহকারে রান্না করার পরেও দেখবেন কিছু কিছু রান্না সুস্বাদু হয় না। আবার কখনো হঠাৎ করেই কোনো রেসিপি ফলো না করে, কোনো রকমে রান্না করে নিলেই সেটা যেন বেশ সুস্বাদু লাগে। অন্তত আমার ক্ষেত্রে তো এটা প্রায়শই হয়।
যাইহোক খুব সুস্বাদু একটা রেসিপি আমি আমার মত করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। যদি কেউ আমার রেসিপিটি ফলো করে বাড়িতে তৈরি করেন, তাহলে অবশ্যই তা জানাতে ভুলবেন না।
সকলের সুস্বাস্থ্য প্রার্থনা করে আজকের লেখা শেষ করছি। শুভরাত্রি।




























