"কাঁচা পেঁপে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এর রেসিপি ( Hilsa Curry Recipe With Raw Papaya)"

in Incredible India7 hours ago
Yellow Modern Indian Sweets Recipe Food YouTube Thumbnail_20260407_235538_0000.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।

আজকাল শারীরিক ভাবে ভালো থাকার থেকেও যেন মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করে চলেছি। কিন্তু সব চেষ্টা যেন ব্যর্থ হয়ে যায়, যখন ভাবি যেকোনো মুহুর্তে শশুরমশাইকে সারাজীবনের মতো হারিয়ে ফেলবো।

যাইহোক আজ আর কোনো মন খারাপের কথা নয়। একটা রেসিপি শেয়ার করবো। আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগের একটা পোস্টে আপনাদের জানিয়েছিলাম, - শশুর মশাইয়ের জন্য শুভর মামা বাড়ি থেকে ইলিশ মাছ ও আইড় মাছ এনেছিলো। আজ সেই মাছের রেসিপি শেয়ার করবো।

যদিও শশুর মশাইয়ের জন্য আনা হলেও তিনি তৃপ্তি করে খেতে পারেননি। তাই ওনাকে খাওয়ানোর জন্য যখন ভাত মিক্সিতে পেস্ট করি, তখন ভাজা মাছের কিছুটা অংশ দিয়ে দিই। যাইহোক আজকে পেঁপে দিয়ে সেই মাছের ঝোল করা হয়েছিলো আমাদের জন্য। তার রেসিপিই আজ আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি -

1672344690977_010726.jpg

"প্রয়োজনীয় উপকরণ"

নংউপকরণপরিমাণ
১.ইলিশ মাছ৬-৭ পিস
২.কাঁচা পেঁপে‌ অর্ধেক(টুকরো করে কাটা)
৩.কাঁচা লঙ্কা বাটা‌২ চা চামচ
৪.জিরা গুঁড়ো২½ চা চামচ
৬.লবন১স্বাদ অনুসারে
৭.হলুদ৩ চা চামচ
৮.সরষের তেল৪-৫ চা চামচ

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি‌‌ সম্পূর্ন‌ রান্নার পদ্ধতি। খুবই কম সময় লাগে রেসিপিটি তৈরি করতে।

IMG_20260402_124227.jpg

IMG_20260402_130213.jpg

প্রথমে মাছগুলো ভালো ভাবে ধুয়ে, জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরো গুঁড়ো/বাটা এবং কাচা লঙ্কা বাটা দিয়ে মেখে নিতে হবে। মসলাটা মাখিয়ে মাছটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে।

1737775560596.png

IMG_20260402_125945.jpg

ততক্ষণে টুকরো করে কেটে নেওয়া পেঁপে গুলোকে জলের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে।

1737775560596.png

IMG_20260402_130245.jpg

IMG_20260402_130340.jpg

IMG_20260402_130334.jpg

এরপর কড়াই খুব ভালো করে গরম করে, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে, মসলা মাখানো মাছগুলোকে দিয়ে দিতে হবে। একপাশ একটু ভাজা হলে, মাছগুলোকে উল্টে দিতে হবে। তবে এক্ষেত্রে খুন্তির ব্যবহার না করাই ভালো, কারণ ইলিশ মাছ ভীষণ নরম হয়।

1737775560596.png

IMG_20260402_130416.jpg

তবে যদি খুন্তি ব্যবহার করতে হয় খুবই সাবধানতার সাথে করতে হবে। যদিও আমি খুন্তি ছাড়া মাছ উল্টাতে পারি না। তবে এই কাজটিতে আমার শাশুড়ি মা সিদ্ধহস্ত। তিনি খুব সহজেই এটা করে ফেলেন।

1737775560596.png

IMG_20260402_130500.jpg

IMG_20260402_130445.jpg

এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে গুলো ভালোভাবে জল ছড়িয়ে কড়াইতে দিয়ে দিতে হবে এবং আরও একবার মাছের সাথে সেদ্ধ করা পেঁপে গুলোকে উল্টে দিতে হবে। যাতে মসলা গুলো কিছুটা হলেও পেঁপের গায়ে লেগে যায়।

1737775560596.png

IMG_20260402_130526.jpg

অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর, এখন জল দিয়ে পেঁপে এবং মাছ খুব ভালোভাবে ফুঁটতে দিতে হবে। অবশ্য নামানোর আগে একবার ঝোলটা চেখে দেখতে পারেন। কারণ লবণের স্বাদ আমাদের প্রত্যেকেই আলাদা।

সুতরাং তখন প্রয়োজন হলে অল্প একটু লবণ দিতে পারেন। আর কোনো কিছু করার প্রয়োজন নেই। নিজের প্রয়োজন অনুসারে ঝোল থাকা অবস্থায়, গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের পাতলা ঝোল।

1737775560596.png

IMG_20260402_132142.jpg

আপনারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা জানেন যে, এই মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না। আর যদি এই পদ্ধতিতে করেন তাহলে আরও কম সময়ে তৈরি হয়ে যাবে এবং স্বাদ হবে অসাধারণ।

মাছটা মূলত শ্বশুরমশায়ের জন্যই আনা হয়েছিলো। তবে দুঃখের বিষয় এই মুহূর্তে তিনি মাছ খেতেও পারছেন না। আমার মতো এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল খেতে আপনারা কারা কারা পছন্দ করেন, তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 71675.90
ETH 2234.21
USDT 1.00
SBD 0.51