The April contest #1 by sduttaskitchen|Acceptance Requires Courage!

in Incredible India2 days ago
IMG_20260407_005102.jpg

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। বর্তমান পরিস্থিতিতে আমার দিনগুলো কেমন কাটছে, আমার লেখা বিগত পোস্ট গুলিতে তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাই আলাদাভাবে সে সম্পর্কে আর কিছু লিখছি না।

আজ এই পোস্টের মাধ্যমে আমি অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্টে। যার বিষয়বস্তু আমার বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই ভাবলাম অংশগ্রহণের একেবারে শেষ দিনে অন্তত এই কনটেস্টে অংশগ্রহণ করে, নিজে অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করি।

1737775560596.png

"Do you believe acceptance requires courage? Your point of view!"

আমাদের প্রত্যেকের জীবনেই এমন অনেক পরিস্থিতি আছে যেগুলো আমরা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে বাধ্য হই। সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, "বিভিন্ন পরিস্থিতি মেনে নেওয়া, আর মানিয়ে নেওয়ার অর্থই হলো জীবন। জীবন কখনোই এক সরলরেখায় চলে না। বিভিন্ন সময়ে তাতে বিভিন্ন রকম বাঁক আসবে। আর সেগুলোকে মেনে নিয়ে আর মানিয়ে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই জীবনের নিয়ম।" তাই সেই সমস্ত কিছু মেনে নেওয়ার জন্য অবশ্যই সাহসিকতার প্রয়োজন রয়েছে।

আমার জীবনের বর্তমান পরিস্থিতিই তার এক আদর্শ উদাহরণ। বিয়ের পর আমি আমার শ্বশুর মশাইকে যে অবস্থায় দেখেছিলাম, তার সাথে আজকের একটা বিস্তার পার্থক্য রয়েছে। একটা সময় যিনি আমাদের সংসারের প্রধান ছিলেন, আজ তিনি শয্যাশায়ী। নিজের হাতে এক গ্লাস জল খাওয়ার ক্ষমতাও বর্তমানে তার নেই। এই বিষয়টা মেনে নিতে কষ্ট হলেও আমরা প্রত্যেকেই মেনে নিতে বাধ্য হচ্ছি।

তার থেকেও বড় সত্যি হলো কয়েকদিন বাদে হয়তো তিনি শারীরিকভাবে আমাদের সাথে থাকবেন না। তার অনুপস্থিতি আমাদেরকে মেনে নিতে হবে। আর এই মেনে নেওয়া গুলোর জন্য সাহসের প্রয়োজন রয়েছে। খুব প্রিয় মানুষের অনুপস্থিতি মেনে নেওয়া জীবনের কঠিন কাজ হলেও, সাহসিকতার সাথে আমরা সকলেই সেই কাজ করে থাকি।

কারণ একটা সময় প্রত্যেকেরই প্রিয় মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাদের হারিয়ে যে কষ্ট আমরা পাই, সেই কষ্টের সাথে প্রতিদিন যে লড়াই চলে, তার জন্য আভ্যন্তরীণ সাহসের একান্তই প্রয়োজন রয়েছে।

1737775560596.png

"How can one handle rejection positively? Share a few points!"

IMG_20260407_005112.jpg

"প্রত্যাখ্যান" আমাদের জীবনেরই এক বাস্তব অভিজ্ঞতার নাম। সকলেই আমরা হয়তো কখনো না কখনো, কোনো না কোনো বিষয়ে, কারো না কারো কাছ থেকে প্রত্যাখ্যান পেয়েছি। প্রত্যাখ্যান সবসময় যে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়, কর্মজীবনেও কিন্তু অনেকেই এই প্রত্যাখানের সম্মুখীন হয়ে থাকেন।**

অনেকে সাহসিকতার সাথে তার মোকাবেলা করে পথ পরিবর্তন করে সফলতার শীর্ষে পৌঁছায়। আবার অনেকে প্রত্যাখ্যানের কাছে হার মেনে পরাজয় স্বীকার করে, যেটা একেবারেই অনুচিত। ব্যক্তিগতভাবে আমি প্রত্যাখ্যানকে যেভাবে পজিটিভলি নিতে শিখেছি, সেই বিষয়েই কিছু কথা শেয়ার করছি।

সত্যি কথা বলতে, প্রত্যাখিত হওয়ার আগে কখনো এই ভাবনাটা মনে আসেনি যে, আমি প্রত্যাখিত হতে পারি। তবে প্রত্যাখিত হওয়ার পর সব সময় এটা মনে রাখতে হবে- "যে আমাকে প্রত্যাখ্যান করছে আদেও তার জীবনে আমার মূল্য আছে কিনা। কারণ আমরা আমাদের সব থেকে মূল্যবান জিনিসগুলোকে সব সময় নিজেদের কাছে আগলে রাখতে পছন্দ করি। তাই যদি কেউ আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে তার কাছে আর ফিরে যাওয়ার চেষ্টা করা অনুচিত, তাতে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া হয়।"

কেউ আপনাকে প্রত্যাখ্যান করছে মানেই আপনি তার যোগ্য নন, এই ভাবনাকে মনে জায়গা দেওয়া যাবে না। কারণ এমনটাও হতে পারে যে আপনাকে প্রত্যাখ্যান করছে, সে আপনাকে সঠিকভাবে চিনতেই পারেনি বা আপনার যোগ্যতাকে বুঝতে পারেনি। কারণ আমরা যে সবসময় যোগ্য মানুষের প্রতি নিজের ভালোবাসা বা অনুভূতি সমর্পণ করি এমনটা নয়। অনেক সময় আবেগের বশীভূত হয়ে আমরা ভুল মানুষের কাছেও নিজেকে সমর্পণ করে থাকি।

সব সময় এমন মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করা উচিত যারা আপনার ভেতরে ভালো চিন্তাভাবনা জাগাতে পারে। যেকোনো কাজে আপনাকে উৎসাহ প্রদান করতে পারে। আপনার নিজের ভেতরের আত্মবিশ্বাস পুনরায় জাগ্রত করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমাদের আশেপাশের মানুষেরা সেটা করো না। তাই যাদের কথা শুনে আমরা নিজেদের ভেতরের আত্মবিশ্বাসকে ভুলে যাই,‌তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। যাতে তারা আপনাকে প্রত্যাখ্যান করলেও আপনার ভিতরে পজিটিভিকে নষ্ট করতে না পারে।

1737775560596.png

"How do you glance at these two words, Courage and Acceptance? Explain!"

IMG_20260407_005251.jpg

"Courage" শব্দের অর্থ হলো সাহস। সাহস বলতে আমি আমাদের মনের ভিতরে থাকা শক্তিকে‌‌ বুঝি। যার দ্বারা আমরা এমন কাজ করতে পারি যেটা করতে আমাদের ভেতরে ভয় কাজ করে। সেই ভয়কে‌ প্রশয় না দিয়ে মনের ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে ভয়কে জয় করার প্রচেষ্টাই আমার কাছে আসল সাহসের সংজ্ঞা।

"Acceptance" শব্দের অর্থ হলো মেনে নেওয়া। আমাদের জীবনের এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মেনে নিতে আমরা বাধ্য হই। উদাহরণ স্বরূপ যদি বলতেই হয়, এই কিছুক্ষণ আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হলো। কিন্তু আজকের দিনে আমি চাইনি যে, এই রকম ঝড় বৃষ্টি হোক, কিন্তু তা সত্ত্বেও তা হলো। আর এটা মেনে নিতে আমি বাধ্য হলাম। কারণ এই প্রকৃতির কিছু পরিবর্তন করার মতো ক্ষমতা আমার নেই, বরং এটা মেনে নিতেই আমি বাধ্য।

1737775560596.png

"Conclusions"

যাইহোক এই ছিলো আমায় নিজস্ব মতামত যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শেষ করার আগে কনটেস্টের নিয়মানুসারে আমি আমন্ত্রন জানাই আমার তিনজন বন্ধু‌ @crismenia, @isha.ish@pinki.chak কে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 71675.90
ETH 2234.21
USDT 1.00
SBD 0.51