Best time of our lives! সেই সময়!

in Incredible India3 days ago

1000075782.jpg

জীবনে শিক্ষার একটি আলাদা গুরুত্ব অবশ্যই আছে, কারণ একজন সুশিক্ষিত মানুষ সুস্থ্ মানসিকতা এবং উন্নত গঠনমূলক কাজে নিজেদের নিয়োগে সক্ষম।

তবে, এর পাশাপশি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবনের দায়িত্ব এবং কর্ম জীবনের ফাঁকে একটু নিশ্বাস নেবার ফুরসৎ পেলে যদি পিছনে ফিরে তাকানো যায়, তাহলে বোধকরি স্কুল জীবনের চাইতে মূল্যবান এবং আনন্দঘন পরিবেশ এবং মুহূর্ত খুব কম খুঁজে পাওয়া যাবে।

প্রতিদিনের নিত্য প্রতিযোগিতা সহ দায়িত্বের আড়ালে সময় পাখা মেলে কখন উবে যায় তার হিসেব বোধকরি অনেকেই রাখতে সক্ষম হন না!

শুধু প্রতিদিন ছুটে বেড়ানোর আড়ালে থাকে কাছের মানুষের ইচ্ছেপূর্তি আর সঙ্গে নিজের স্বপ্ন পূরণের দৌঁড়ে সামিল হতে গিয়ে, হারিয়ে যায় সেই আনন্দঘন পরিবেশ এবং সময়।

হাতে গোনা কিছু সৌভাগ্যবান মানুষ থাকেন, যারা সময়ের সাথে, দায়িত্বপূরণের সাথে সেই ছাত্র জীবনের সহপাঠীদের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হয়!

কি মজা একবার ভাবুন? সময়ের সাথে নতুন রঙের প্রলেপ পড়লেও যখন ওহাটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশন আসে, কি রে আজ স্কুলে আসছিস তো?

আজ ফুটবল খেলা আছে আমাদের পুরোনো ব্যাচ দের!
অথবা, ধরুন প্রতি বছর আপনি সাক্ষী হতে পারলেন নিজের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের!
কেমন উন্মাদনার শিহরণ জাগাবে সেই মুহূর্ত আপনার মনে?

1000075784.jpg

দৈনন্দিন ছুটে বেড়ানোর মাঝে বুক ভরে যেনো খানিক শুদ্ধ শৈশব বুকভরে সঙ্গে নিয়ে ফেরা!
ভুলে যাওয়া কোন বয়েসের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু মনে রাখা এই তো সেদিনের কথা, কত মজার মজার স্মৃতির পাতা উল্টে হাসির খোরাক যোগানো মুহূর্ত নিয়ে বাড়ি ফেরা!

বেশ কিছুদিন সেই উর্জা নিয়ে আবার আগামী লড়াইতে সামিল, তবে এই সুযোগ সকলের জীবনে থাকে না, তাই তারা কখনও উপলব্ধি করতে সক্ষম হন না, জীবনের সবচাইতে মূল্যবান সময় হলো সেই সময়, যখন স্কুলে সরস্বতী পূজোর আয়োজন, পাশের স্কুলের সহপাঠীদের প্রতি বাড়তি আগ্রহ, বন্ধুদের দোষ ঢাকার আপ্রাণ প্রয়াস ইত্যাদি একাধিক স্মৃতি আওড়ানোর সুযোগ কতজন একটা সময়ের পরে পায় বলুন তো?

সময়ের সাথে দলছুট হয়ে যায় অধিক সংখ্যক মানুষ, কারণ প্রত্যেকের নিজস্ব স্বপ্ন পূরণ করাই জীবনের লক্ষ্য হতে দাঁড়ায়!

তবে, কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়!
আর, ঠিক এরকম একটা দল আজও নিজেদের আবদ্ধ রেখেছে একসাথে তারা মিলিত হয়, সেই স্কুল মাঠে, ভাগ করে নেয় স্কুল জীবনের একাধিক স্মৃতি!

ইতিপূর্বে আপনাদের সাথে লেখার মাধ্যমে কলকাতায় অবস্থিত বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ ভাগ করে নিয়েছিলাম, আজকে উপস্থিত হয়েছি আমার জন্মের আগের একটি এমন ছাত্রদের দল নিয়ে যারা আজও নিজেদের একসাথে একত্রিত করে ছাত্র জীবনের স্মৃতি ভাগ করে নিয়ে চলেছেন!

1000075783.jpg

শুধু তাই নয়, সাথে এ বছর স্কুলের একশো বছর পূর্তি উপলক্ষে বয়সের কথা ভুলে ফুটবল খেলায় সামিল হয়েছেন!

ভাবা যায়? হ্যাঁ যায়! কারণ ইংরিজিতে বলে এজ ইস জাস্ট এ নাম্বার!
আমিও এই প্রবাদেই বিশ্বাসী, তাই হয়তো একলা থেকেও জীবনের সকল উত্থান পতনকে সাদরে গ্রহণ করতে পারছি আজও!

জীবনকে যদি সম্মান জানাতে হয়, সময়কে যদি ধরে রাখতে হয়, তাহলে পুরনোর সাথে নতুনের মেলবন্ধন অত্যাবশ্যক!

আর ঠিক সেই কথাই আমার মনে এসেছিল, আজকে আপনাদের সাথে যে ছবিগুলো ভাগ করে নিচ্ছি সেটি দেখে!

আপনাদের জীবনের স্মরনীয় মুহূর্ত কোন সময়?
সেই সময় কোনটি জানাতে ভুলবেন না মন্তব্যের মাধ্যমে!

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

1000008241.png
curated by @solaymann.