Incredible India Monthly Contest of March #2: The highest time I watched a movie!

in Incredible Indiayesterday

1000081056.jpg

প্রতিযোগিতা যখন শেষ মুহূর্তে এসে উপস্থিত ঠিক তার প্রাক্কালে হাজির হয়ে গিয়েছি প্রতিযোগিতায় নিজের পছন্দের একাধিক দেখা ছায়াছবি নিয়ে নিজের অভিমত পোষণ করতে!
নিচে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার লিংক উল্লেখিত।

https://steemit.com/incredible-india/@meraindia/incredible-india-monthly-contest-of-march-2-the-highest-time-i-watched-a-movie

জানিনা আর কেউ আমার ডাকে সাড়া দেবার সময় পাবে কিনা, তবুও আমি @pathanapsana, কমিউনিটির নতুন সদস্য @sharmi.roy এবং @isha.ish দের আমন্ত্রণ জানাতে চাইবো।

এবার যদি সময়ের অভাবে অংশগ্রহণ সম্ভব না হয়, আশা রাখবো পরবর্তীতে কমিউনিতে চলমান প্রতিযোগিতায় এনারা অংশগ্রহণ করবেন।

Which movie have you seen the highest number of times as of now? Why?

1000081043.jpg

এবার তাহলে বিষয়বস্তুর দিকে এগোনো যাক!
আমি যে ছায়াছবির কথা উল্লেখ করবো, সেটি হিন্দি ছায়াছবির হিটের তালিকায় বেশ সাড়া জাগানো সবচাইতে দীর্ঘ্য চলমান সিনেমা

"দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে!"

দেখুন বেশিবার দেখবার কারণ যারা সিনেমাটি দেখেছেন চোখ বন্ধ করে বলে দিতে পারবে!
সিনেমার গান আজও সমান ভাবে সমাদৃত, ইউটিউব থেকে শুধু সিনেমাটির কিছু দৃশ্যের স্ক্রিনশট নয়, সাথে আমার পছন্দের তিনটি গানের লিঙ্ক ও দিলাম, যদিও সব কটি গানই আমার প্রিয়।

(কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকরের গাঁওয়া)

(আশা ভোঁসলের গাওয়া - গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত)

(ছায়াছবিতে উদিত নারায়ণের গাওয়া গান)

একটি ভালবাসার গল্প কতখানি আকর্ষণীয় করা সম্ভব সেটি ছবিটি যারা এখনো দেখেনি তাদের পক্ষে বোঝা মুশকিল।
সত্যি বলতে এত চাপের পরিবেশে মনকে ভালো করতে সিনেমাটি উপযুক্ত!

সিনেমার গল্প আমার বেশ আকর্ষণীয় পাশাপশি সবকটি গান আজও সুপার হিট! যেটি এখনের সিনেমায় বিরল।

আমি যে কেবল হিন্দি ছায়াছবি দেখি এমনটি নয়, যেহেতু প্রতিযোগিতায় একটি অধিক দেখা সিনেমার নাম উল্লেখ করতে বলা হয়েছে, তাই সেদিক থেকে আমার বেশিবার দেখা সিনেমার নাম উল্লেখ করছি,

তবে, আমি ব্যাক্তিগত ভাবে কোরিয়ান সিরিজ, পাকিস্থানি সিরিজ, ব্রাজিল সিরিজ, ইংরিজি সিনেমা তথা সিরিজ, এরকম অনেক দেশের সিনেমা তথা ছায়াছবি দেখেছি।

পাকিস্থানের জিন্দেগি গুলজার হ্যায়, আমার অত্যন্ত প্রিয় সিরিজ, যদি কেউ না দেখে থাকেন দেখতে পারেন।



Do you believe that in this modern era, this art form still brings excitement to rejuvenate ourselves, alongside other art forms? Share your view!

1000081048.jpg

1000081049.jpg
ছায়াছবির নায়িকা কাজল (সিনেমায় নাম সিমরান)!
1000081045.jpg
ছায়াছবিতে নায়কের ভূমিকায় শাহরুখ খান (সিনেমায় নাম রাজ)

সময়ের সাথে বিনোদনের স্থান পরিবর্তিত হচ্ছে হয়তো আগামীতেও অনেক পরিবর্তন হবে, তবে আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতার যুগে দাড়িয়ে মানসিক স্বস্তির একটি অনন্য উপায় হলো এই বিনোদনের জগত!

1000081046.jpg

বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যখন প্রতিদিনের সংঘর্ষ চতুর্দিক থেকে চেপে ধরে, তখন খানিক কল্পনার জগতে বিচরণ করতে ভালো লাগে বৈকি!

এছাড়াও আমার লেখায় বহুবার উল্লেখ করেছি, বাস্তবের গল্প দিয়েই ছায়াছবি তৈরি হয়!
কাজেই, সেক্ষেত্রে দেখতে গেলে, অনেক সিনেমার গল্পে বাস্তব জীবনের সাদাকালো দৃশ্য রয়েছে, যেটি অধিক সময় আমরা খেয়াল করতে অসমর্থ হই!

সেটি খেলার উপর ভিত্তি করে তৈরি ছায়াছবি হোক, কোনো অপরাধমূলক অথবা দেশাত্মবোধক ছায়াছবি হোক না কেনো!

একটি উদাহরণ দিলে আমার কথার যথার্থতা উপলব্ধি করতে পারবেন, আমির খানের সিনেমা দাঙ্গল (Dangal), যেটি বাস্তব গল্পের ভিত্তিতে তৈরি ছায়াছবি।

দিনশেষে, নিজের ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করতে এই ধরনের অনেক ছায়াছবি আমাদের সহায়তা করে।



Which kind of entertainment do you enjoy the most, films or series? The rationale behind your choice!

1000081052.jpg

প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি উল্লেখ করেছি আমি নিজের মাতৃভাষা ছাড়াও ভিন্ন ভিন্ন ভাষার সিরিজ দেখেছি, সিনেমার পাশাপশি।
তবে, সিরিজ তৈরির প্রবণতা যেহেতু হালে বেড়েছে, তাই এখনও আমার মনে হয় সিনেমার স্থান দখল করতে সিরিজের আর বেশ কিছু দিন সময় লাগবে।

এই ব্যস্তময় জীবনের ফাঁকে খুব স্বল্প সময়ের ব্যবধানে একটি সুন্দর সিনেমা মন ভালো করবার উৎকৃষ্ট উপায়, আমি সিরিজ এক্ বারে পুরোটা কখনোই দেখতে পারিনি, হয় অনেক রাত হয়ে গেছে, পরের দিনের কাজের চাপ মাথায় কাজ করছিল, নয়তো কাজের ব্যস্ততার কারণ অর্ধেক দেখে ছেড়ে দিতে হয়েছে।

তবে, সিরিজের ক্ষেত্রে আমি প্রায়শঃই সাসপেন্স কাহিনী দেখতে পছন্দ করি, এবং ছায়াছবির ক্ষেত্রেও আমার পছন্দের তালিকার শীর্ষে সাসপেন্স মুভি।

1000081047.jpg

1000081050.jpg1000081051.jpg

1000081044.jpg

অনেকেই তাহলে ভাবতে পারেন, আমার উল্লেখিত ছবিটি তো সাসপেন্স মুভি কিংবা সিরিজ নয়, এখানেই মুষ্টিমেয় ব্যতিক্রমী পরিচালক এবং প্রযোজকদের জয়!

যারা, এমন কিছু কিছু ছবি তৈরি করে থাকেন যেগুলো মানুষকে হাসায়, এবং ভালোবাসার কাল্পনিক জগতে বিচরণ করতে সহায়তা করে।

তাই পরিশেষে আমার তালিকায় থাকা অন্যান্য কিছু ছায়াছবির নাম উল্লেখ করে লেখায় ইতি টানবো।

রেখা অভিনীত "খুন ভরি মাঙ্গ!" না দেখে থাকলে দেখবেন! শাহরুখ খানের"চক দে ইন্ডিয়া" এবং সঞ্জয় দত্ত অভিনীত "মুন্না ভাই এমবিবিএস!"
তিনটি ভিন্ন সাবজেক্টের দুর্দান্ত সিনেমা!
এছাড়াও পাকিস্থানের একটি সিরিজের নাম লেখায় পূর্বে উল্লেখিত।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Thank you so much for mentioning me and inviting me . I really appreciate it. I will try my best to participate in this contest or definitely join the upcoming ones.

Loading...


image.png
Curated by: @josepha

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66572.52
ETH 2027.77
USDT 1.00
SBD 0.50