অভিপ্রায়! Motive!

in Incredible India14 hours ago

1000081720.jpg

মাথায় এই মুহুর্তে একরাশ প্রশ্ন, বিরক্তি সাথে খানিক বেদনা সেই মানুষগুলোর জন্য যারা মৌখিক আলাপচারিতায় নম্র, সর্ব সমক্ষে নিজেদের অস্তিত্ব তুলে ধরতে সদাই তৎপর!

অথচ, যারা একটু মানুষের সাথে মিশেছেন, যারা নিজেদের কর্মজীবনে একাধিক মানুষের সংস্পর্শে এসেছেন, যারা সময়ের সাথে শিখেছেন সব হাসির অন্তরালের উদ্দ্যেশ্য ঠিক সেটা নয়, যেটা তারা সর্বসমক্ষে তুলে ধরতে চাইছেন, কারণ অনেকের কাছেই এরা ধরা পড়ে যান, এবং যাদের কাছে এরা ধরা পড়ে যান, তারা খুবই সুস্পস্ট ভাবে বুঝতে পারেন, এই মানুষগুলোর আসল অভিপ্রায় ঠিক কি!

1000004818.jpg

আমি জানি আমার মত অনেকেরই এরকম অভিজ্ঞতা আছে।
তবে, যারা সঠিক পারিবারিক শিক্ষায় খানিক শিক্ষিত হবার সুযোগ পেয়েছেন, তারা জানেন সামনের মানুষকে খানিক সুযোগ দিতে হয়, আর ঠিক সেই কারণেই অনেক সময় সঠিক অভিপ্রায় বুঝতে পেরেও অনেক সময় চুপ করে থাকেন অনেকেই!

এর মানে কিন্তু এই নয়, যে তারা বোকা, এর মানে এই তারা প্রথমে সুযোগ দেওয়ায় বিশ্বাসী, যদি সামনের মানুষটি নিজের ভুল বুঝতে পারেন, এই ভাবনায় তারা চুপ থাকেন।

দেখুন, এই প্ল্যাটফর্মে আমি আজ পর্যন্ত দুটি কাজ করিনি, নাহ্! কাউকে জবাব দিহি করছি না, কারণ আমি ইতিপূর্বেও লেখায় উল্লেখ করেছি, আমি অন্তরাত্মা আর ঈশ্বরের কাছে পরিষ্কার থাকতে পছন্দ করি, কোনো মানুষের কাছে নই।

এখন তাহলে প্রশ্ন উঠতে পারে তাহলে কি কারণে উপরিউক্ত কথাগুলো লিখছি।
ঠিক লিখছি এটা নয়, লিখতে বাধ্য হচ্ছি, কারণ আর কারোর কথা আমার জানা নেই, তবে আমি মোটামুটি ক্যুরেশনের সময় লেখা পড়ে থাকি আর গতকাল একটি কমেন্ট আমাকে মনে মনে সেই মানুষটিকে অসভ্য আখ্যায়িত করতে বাধ্য করেছে!

1000081716.jpg

  • একটি বিষয় আজ সুস্পস্ট না করলেই নয়, আর সেটা হলো, আর কে কি করেন আমার জন্য নেই, তবে কারোর মুখ দেখে আমি অন্ততপক্ষে কোনো লেখায় সমর্থন দেই না!
  • ওয়ালেট এ কার, কত পাওয়ায় আছে, সেটিও আমার মাথা ব্যথার বিষয় নয়, না আমার তাতে কোনো গরজ আছে!
    কাজেই, আমি সেই মানুষদের ব্যাক্তিগত ভাবে পছন্দ করি যারা উপরিউক্ত বিষয়গুলো নিয়ে ফলাও করে লিখে বেড়ায় না!

শুরুতে বুঝতে পারতাম না, কিন্তু যবে থেকে আমি খানিক এই প্ল্যাটফর্মের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি, অথবা বলতে গেলে কিছু মানুষের পাওয়ার এর আত্ম- অহংকার সম্পর্কে বুঝতে শিখেছি, সে দিন থেকে আমি তাদের লেখায় নিজের একাউন্ট থেকে সমর্থন দেওয়া বন্ধ করে দিয়েছি।

1000005973.jpg

1000006844.jpg

কারণ, আমি লক্ষ্য করে দেখেছি সেই মানুষগুলোর একটি নির্দিষ্ট গ্রুপ আছে আর সেখানে অনুপ্রবেশের অধিকার সকলের নেই, যাদের আছে তাদের মধ্যে অধিকাংশ তাবেদার, আর খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি সেই দলভুক্ত নই!

এমনিতে কেউ কেউ নিজেদের এখানে সেলিব্রিটি ভাবতেই পারেন পাওয়ার জোরে, তবে যারা ভালো মানসিকতা বহন করতে শেখে নি, তাদের এই অস্থায়ী ক্ষমতার অহংকার কতদিন থাকবে আমার জানা নেই!

1000005137.jpg

আমি যেটা শিখেছি, (গীতা শুনে) সেটা হলো, এমন কোনো কাজ, মানুষ কিংবা পরিস্থিতি যাই হোক না কেনো যদি সেটি সম্পাদনের হেতু আত্ম সম্মান বিসর্জন দিতে হয়, তাহলে সেটি না করাই শ্রেয়।

কোন পথ অবলম্বন করে আমি দিনশুরু আর শেষ করছি, আমার কাছে সেটাই অধিক গুরুত্বপূর্ণ!
দিনশেষে, ঈশ্বরকে প্রণাম করে নিজের দিনভরের কাজের যাবতীয় হিসেব আমি তার কাছেই জমা রাখি।

আর ঠিক সেই কারণে কে কোন অভিপ্রায় নিয়ে কথা লেখেন, সেটা এখন আমি বেশ ভালো বুঝতে পারি, তবে যারা মনে করেন, তাদের পাওয়ারের জন্য আমি তাদের তাবেদারী করবো, তাহলে বলতেই হবে, সে গুড়ে বালি!

নিজের যোগ্যতা অনুযায়ী লেখা লিখি, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে সঞ্চিত যা কিছু সময়ের হাত ধরে পেয়েছি, সেটি দিয়েই প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করে দীর্ঘ পাঁচ বছরের অধিক নিজের কাজ তথা কমিউনিটির কাজ সম্পাদন করে চলেছি।

যারা সমালোচনায় মুখর, তাদের কাছে একটি প্রশ্ন হলো, নিজেদের একাউন্ট বৃদ্ধি করা ছাড়া এখনো পর্যন্ত কি কি গঠনমূলক কাজ নিঃস্বার্থ ভাবে এখানে করছেন, একবার ভেবে তবেই সমালোচনায় সামিল হবেন।

সেই সকল জ্ঞান পাপী, যাদের কমিউনিটি আছে, কিন্তু নিজেদের কমিউনিটিতে ডেলিগেশন দিতেও বাধে, তার চাইতে নিজের ওয়ালেট ভারী রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এছাড়াও যেখানে মন্তব্য করলে খানিক বড় ভোট পাওয়া যায় সেখানে ভিড় জমান,

তারপর প্রাপ্ত সফলতা নিয়ে এত মাতামাতি কি সাজে?

1000010907.gif

1000010906.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69107.63
ETH 2121.75
USDT 1.00
SBD 0.48