১০০০ স্টিম পাওয়ার আপ! Powered up 1000 steem!

in Incredible India13 hours ago

1000083571.jpg

আমি কদাচিৎ পাওয়ার আপ নিয়ে পোস্ট লিখে থাকি!
কারণ, আর কিছুই নয়, বিষয়টি আমার কাছে একটি দৈনন্দিন অভ্যেসের অন্তর্ভুক্ত তাই আর আলাদা করে বিষয়টি উল্লেখ করি না!

এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে আজকে কেনো বিষয়টি নিয়ে লিখছি?
হুম্! দেখুন যারা দীর্ঘদিন ব্যাপী এই প্ল্যাটফর্মে কর্মরত তাদের কাছে বিষয়টি সাধারণ কিন্তু যারা ধরুন এই প্ল্যাটফর্মে নতুন কাজ শুরু করেছে, তাদের ক্ষেত্রে বিষয়টি উল্লেখযোগ্য।

কারণ, এদের মধ্যে অনেকেই হয়তো, আমার মত শুরুতে বুঝতে নাও পারেন, কি কারণে আমাদের উপার্জিত স্টিম পাওয়ার আপ করবার প্রয়োজন!

1000083574.jpg

পাওয়ার আপের পূর্বের নেওয়া স্ক্রিনশট!

  • প্রথম কারণ আমার দৃষ্টিভঙ্গিতে:-

দীর্ঘমেয়াদি কর্মজীবন যদি কেউ এই প্ল্যাটফর্মে চালিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার পাওয়ার একটি অনবদ্য ভূমিকা পালন করে!

  • দ্বিতীয় কারণ:-

যদি আপনি মনে করেন একজন লেখক কিংবা লেখিকার বাইরে আপনি বাড়তি কোনো পদে আসীন হতে আগ্রহী, সে ক্ষেত্রেও আপনার স্টিম পাওয়ার একটি বিশেষ ভূমিকা পালন করে!

  • তৃতীয় কারণ:-

    আজকে যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন, তাদের যেমন একটি সুপ্ত ইচ্ছা থাকে তাদের লেখা সমর্থন দ্বারা সমাদৃত হোক, সেটি কিন্তু একজন প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা ইউজার হলেই সম্ভব!

1000083573.jpg

আজকে যে জায়গায় একজন নতুন ইউজার দাড়িয়ে আছে, ইতিপূর্বে আমিও ছিলাম, তবে এখনকার মতো তখন নতুনদের সমর্থন দেবার জন্য কোনো বুমিং একাউন্ট ছিল না, কাজেই এটা একটা বাড়তি সুবিধা!

তবে, যদি কেউ এই সুবিধাকে অনৈতিক ভাবে ব্যবহার করে থাকেন, একাধিক একাউন্ট খুলে, সেটা সমর্থনযোগ্য বিষয় নয়।

সততার পথ অবলম্বন করে হয়তো সফলতা খানিক দেরিতে পাওয়া যায়, তবে মনে কোন ভয় কাজ করে না, ধরা পড়ে যাবার!

1000083572.jpg

আমি যেদিন থেকে বুঝেছি এই প্ল্যাটফর্ম চলে পাওয়ারের উপর, সেদিন থেকে নিজের প্রয়োজনের তাগিদে কিছু স্টিম আমাকে সেল করতে হলেও, আমার উপার্জিত পাওয়ার আমি কখনোই ডাউন দেই নি!

বরঞ্চ অনেক অসুবিধার মধ্যে, অনেক ব্যাক্তিগত সমস্যার সম্মুখীন হয়েও
আমি সময় সময় পাওয়ার আপ করে গিয়েছি বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে!

আমার পথে অনেকের চাইতে অনেক বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পাওয়ারফুল অনেক মানুষ, আমিও কখনও কারো পায় ধরিনি ব্যাক্তিগত সমর্থন পেতে!

আজও আমি লেখার ক্ষেত্রে স্রোতের বিপরীতে সাঁতার কেটে চলেছি, নইলে হয়তো অনেকের মতো নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ আর খানিক বৃদ্ধি করতে পারতাম!

আমরা প্রত্যেকেই পৃথক কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে তোষামোদ আমার আসে না!

আমি সমালোচকদের অনেকের ক্ষেত্রে দেখেছি সময়ের সাথে পুনরায় নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও আজও নিজের মেরুদণ্ড সোজা রাখতে পেরেছি কেবলমাত্র সৃষ্টিকর্তার আশীর্বাদে!

পরিশেষে, সকল নতুন কর্মরত ইউজারদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, প্রতিনিয়ত নিজস্ব লেখা ভাগ করে নেবেন, আর পাওয়ার আপ করতে ভুলবেন না, নিজের প্রয়োজন মেটানোর পাশাপশি, কারণ সঞ্চয়ের কোনো বিকল্প নেই!

1000010907.gif

1000010906.gif