পাশের বাড়ির বুনুর আবদার রাখা

নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো এবং সুস্থ আছি। আমি আজ আবার একটা গল্প শেয়ার করতে চলে এসেছি। গল্পটি হলো পাশের বাড়ির বুনুর আবদার রাখা।

1000248592.jpg

একদিন সন্ধ্যার দিকে ওই বুনুটি আর তার মা আসে। বুনুটির নাম তৃষা। আমি ভাবছিলাম যে কী জন্য আসতে পারে সন্ধ্যায়! তারপর বসতে বললাম, বসার পর পুরো ব্যাপারটা বলল... ব্যাপারটা হলো তৃষা নাচ শেখে। আর ওদের একটা অনুষ্ঠান আছে, সেখানে ত্রিশূল প্রয়োজন নাচার জন্য তো সেই ত্রিশূলটি আমাকে বানিয়ে দিতে বলল। আমার তখন ভালও লাগছিল যে নতুন একটা জিনিস বানানোর অভিজ্ঞতা হবে আবার একটু ভয়ও লাগছিল যে ঠিক মত বানাতে পারব কি না অনুষ্ঠানের ব্যাপার সময় মতো বানিয়ে দিতে হবে।

1000476222.jpg

যাইহোক আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো সেই শুনে তারাও মনে একটু আশ্বাস পেলো। তারপর বাড়ি চলে গেলো।
তারপর আমি ভাবতে শুরু করলাম, কীভাবে বানানো যায়! তারপর একটা আইডিয়া মাথায় এলো। সেই আইডিয়া মতো কাজ শুরু করলাম। প্রথমেই একটা কাগজে ত্রিশূল এর ছবি একে নিলাম। তারপর কেটে নিলাম। তারপর একটা কার্ডবোর্ড নিলাম, কার্ডবোর্ড এর ওপর ত্রিশূল আঁকানো কাগজটি রেখে দাগিয়ে নিলাম তারপর কেটে নিলাম।

1000476214.jpg

তারপর একটি রড নিয়ে নিলাম। রডটির সাথে ত্রিশূলটি লাগিয়ে সুতো দিয়ে সেলাইয়ের মতো করে বেঁধে দেই, এটা কিন্তু ভালো করে বাঁধতে হবে নাহলে খুলে যাবে। তারপর সোনালি রঙের স্যালুটেপ নিয়ে আসি। তারপর রড সহ পুরো ত্রিশূলটি স্যালুটেপ দিয়ে মুড়িয়ে দেই, যেন আর রং করতে না হয়।
পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখছি সত্যি সত্যি ত্রিশূল এর মতো লাগছে।

1000237363.jpg

আমি প্রথমে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি নিজে একা একা ত্রিশূলটি বানিয়ে ফেললাম। পরের দিন সকাল হতেই বুনুর বাড়িতে গিয়ে ত্রিশূলটা দিয়ে আসলাম। ওরা দেখে খুব খুশি হয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। এবার আমি সত্যি সত্যি খুব খুশি।

তৃষার নাচার অনুষ্ঠান ছিল সন্ধ্যে বেলা। দুপুর বেলায় তৃষার মা এসে আমাকে তৃষার অনুষ্ঠানে যাওয়ার কথা বলে। আমিও যাওয়ার জন্য রাজি হয়ে যাই। আমার হাতের তৈরি ত্রিশূল দিয়ে কেমন ডান্স পারফরম্যান্স করলো তৃষা, সেটা দেখার ইচ্ছে আমার আগে থেকেই ছিল। তাই সব কাজ সেরে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য।

1000476221.jpg

তারপর ওখানে পৌঁছেছিলাম। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হল। তারপর তৃষার নাচ শুরু হলো ওদের গ্রুপ ডান্স ছিল। গ্রুপের প্রত্যেকজন খুব ভালো নেচে ছিল। কিন্তু আমার চোখ শুধু আমার বানানো ত্রিশূল এর দিকেই ছিল.... আমি জানি না এমন কেনো হচ্ছিল। কিন্তু আমি মুগ্ধ হয়ে ত্রিশূল টাই দেখছিলাম। তারপর অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে আসি।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভাল থাকবেন। আশা করি আজকের গল্পটি আপনাদের সবার ভালো লাগবে।
ধন্যবাদ।

Sort:  
Loading...

TEAM 7

Congratulations! Your post has been upvoted from sc-09 account.

1000080942.png

Curated by : sduttaskitchen
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.

@jyoti-thelight (3).png

Curated by: @drhira

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.079
BTC 74565.78
ETH 2375.77
USDT 1.00
SBD 0.49