পিসির বাড়ি গিয়ে কী কী করলাম.....

in Incredible India21 hours ago

সকলকে নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। আগের পোস্টেই আমি শেয়ার করেছি পিসির বাড়ি যাওয়ার কথা। আজ শেয়ার করব পিসির বাড়ি গিয়ে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী নিয়ে আসলাম।

পিসির বাড়ি পৌঁছেছি রাতে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ জার্নি করে সবাই খুব ক্লান্ত আর সেটাই স্বাভাবিক। তবে ঘুমোনোর আগে একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে - অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, মানে চার বোন এক ভাই, এবার কে কার পাশে শোবে এটা নিয়ে সবার মধ্যে তর্কবিতর্ক চলছিল। এরকম চলতে চলতে পিসি আর ঠাম্মা দুজনেই আমাদের বোকা দিলো। তারপর যাইহোক ঘুমিয়ে পড়লাম যে যার মত। পরের দিন কোথাও আর বের হইনি বাড়িতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম।

1000472607.jpg

কিন্তু তার পরেরদিন থেকে রোজই প্রায় বাইরে বের হয়েছিলাম নানা কারণে যেমন শপিং, মেলা, খাওয়া দাওয়া , ঘুরতে যাওয়া ইত্যাদি। শপিং টাই বেশি করতে গিয়েছি আর শপিং করতে যাওয়া মানেই আমাদের ঘোরা আর খাওয়া।

1000467079.jpg

তারপর আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেমন - একটা দাদার বাড়ি, ওখানকার বিখ্যাত রেস্টুরেন্টে, মায়াপুরে, গোপাল ভাঁড়ের মেলায়। অবশেষে বাড়ি ফিরে আসার দিন গিয়েছিলাম চার্চ এ। আর এই ঘুরতে যাওয়ার পার্টনারদের মধ্যে মূল ব্যক্তি ছিল ঈশা দিদি। পিসির বাড়ি মানে আলাদাই একটা মজা। দিদির সাথে ছাদে গিয়ে গল্প করা, আরও কত কী! পিসেমশাই প্রায় রোজ রাতেই গরম গরম রসগোল্লা আনতো। পিসির বাড়িতে থাকাকালীন একদিন শিলা বৃষ্টিও হয়েছিল, সেইসময় আমরা শপিংমলে আটকে গিয়েছিলাম।

1000472559.jpg

পরে বাড়ি এসে বকাও খেয়েছি। যতই বকা দিক না কেন! তবুও পিসির বাড়িই ভালো। অনেক ছবিও তোলা হয়েছিল। এইভাবে মজা ও আনন্দের মধ্য দিয়ে দিন কাটাতে কাটাতে....বাড়ি ফিরে আসার দিনটি চলেই আসলো, আর আমরা সবাই দুঃখী হয়ে গেলাম।

1000471395.jpg

কিন্তু কিছু করার নেই, বাড়ি তো একদিন ফিরতেই হবে। মন খারাপের মধ্য দিয়েই বাড়ি ফেরার জন্য রাতে রওনা দিয়ে দিলাম।

পিসেমশাই আমাদের রাখতে এসেছিল। পিসেমশাই আগেই বলেছিল যে আমাদের বাড়িতে এসে খাসির মাংস খাবে, আমাদের এখানে বেশ ফ্রেশ খাসির মাংস পাওয়া যায় কৃষ্ণনগরের তুলনায়। সেইমত মা মাংস রান্না করে রেখেছিল। আমরা ভোরের দিকে বাড়িতে পৌঁছেছিলাম।পিসেমশাই এর মাটির পুতুলের দোকান আছে সেখান থেকে দুটো ছোট ছোট গনেশ ঠাকুর এনেছি, একজোড়া কানের দুল এনেছি আর জামা কাপড় তো সাথে আছেই। গনেশ ঠাকুরগুলো খুব মিষ্টি দেখতে।

1000472636.jpg

পিসির বাড়িতে থাকা দিনগুলো খুবই সুন্দর কেটেছিল, সবাই একসাথে ছিলাম বেশ মজা হচ্ছিল। কিন্তু সুন্দর দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, বোঝাই যায় না। বাড়িতে আসার পর সব কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বলে খুব একটা যাওয়া হয় না। তবে আশা করবো পিসিদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।
আজ এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...

Hi, I invite you to explore the publications of others in the community, utilize your voting power to support high-quality posts, and don't forget to share your valuable comments.

I would also advise you to try and keep your voting CSI <5 and always create high-quality publications.



Curated by: @mvchacin

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 67500.61
ETH 2056.56
USDT 1.00
SBD 0.48