আজকের দিন কীভাবে কাটালাম
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আবার একটি গল্প নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব সারাদিন আমি কী কী করলাম।
সকালে উঠেই দেখেছিলাম গাছে স্থলপদ্ম ফুল ফুটেছে। তারপর তাড়াতাড়ি করে স্নান নিলাম, কারণ দশটায় ইউনিভার্সিটিতে ক্লাস ছিল। আজ আমি ব্রাশ না করেই স্নান করেছি, তাই স্নান করে ব্রাশ করে নিলাম, ব্যাপারটা একটু হাস্যকর। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পরলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য।
ইউনিভার্সিটিতে পৌঁছে ক্লাসরুমে ঢুকতেই সবার মুখে শুনলাম প্রথম ক্লাসটা নাকি হবে না। স্যার ছুটিতে আছে.... শুনেই তো আমার আর বিদিপ্তার রাগ উঠে গেলো। সকালে এত তাড়াহুড়ো করে আসি আমরা, আর স্যার ছুটিতে আছে সেটা গ্রুপে জানিয়ে দিলেই পারত।
তারপর একেবারে দুই ঘণ্টা পর ক্লাস ছিল। ততক্ষণ আমরা প্র্যাকটিক্যাল এর কিছু কাজ করে নিলাম। তার ফাঁকেই দোকান থেকে কিনে পরোটা আর তরকারি খেয়ে নিলাম।
তারপর স্যার ক্লাসে আসলো.... একটু পড়ালো তারপর আগের দিনের প্র্যাকটিক্যাল এর কাজটি করতে দিয়ে চলে গেল মিটিংয়ে। যাওয়ার সময় বলে গেল তোরা কাজ কর আমি পরে এসে কাজ দেখব। এবার আমরা বাড়িও যেতে পারবো না, কারণ স্যার পরে ক্লাসে আসবে। আর যে কাজ দিয়ে গেল সেটি আমরা আগের দিন রাতেই করে রেখেছিলাম।
কোন উপায় না থাকায় আমাদের বসে থাকতে হয়। প্রায় এক ঘণ্টা পর স্যার ক্লাসে আসে আবার একটুখানি পড়িয়ে নেয়। তারপর শুধুমাত্র দুজনার প্র্যাকটিক্যাল দেখে চলে যায়। বাকিদের কারোর আর দেখলো না। তখন মনটা খারাপ হয়ে যায় এই কারণে যে আমরা আগের দিন রাতে খাটনি করে প্র্যাকটিক্যাল গুলো কমপ্লিট করেছিলাম।
তখন প্রায় দুটো বাজে, আমরা ক্লাস রুম থেকে বেরই। তারপর আমি আর বিদিপ্তা মিলে বিদ্রোহী মোড় যাই তার বাবার ওষুধ নিতে। বেশ কয়েকটি ওষুধের দোকান ঘোরার পর ওষুধটি পাওয়া যায়। কিন্তু সেখানেও একটা অভিজ্ঞতা হল- একটা লোক ওষুধ নিয়ে কিছু টাকা ক্যাশে পেমেন্ট করলো, আর বলল বাকিটা অনলাইনে পেমেন্ট করবে, এই বলে সে QR Code এর ওখানেও গেলো কিন্তু কখন যে পেমেন্ট না করেই চলে গিয়েছে আমরা কেউ বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর দোকানদার বলছে একটা লোক অনলাইনে পেমেন্ট করবে বলে কই আর করলো না তো। সেই লোককে আর খুঁজে পাওয়া গেলো না।
তারপর আমরা একটি দোকানে ঢুকে কিছু খেয়ে নেয়, বিদিপ্তা খায় এগরোল আর আমি খাই চাউমিন। তারপর আমরা অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করি কিন্তু গাড়ি না পাওয়ায় টোটো করে বাড়ি ফিরে আসি।
বিকেলে টিউশন পড়ানো ছিল। সকাল থেকেই কোনো কিছু ঠিক মতো হচ্ছিল না। কিন্তু টিউশন পড়িয়ে মনটা একটু ভালো হলো। কী জানি কেন! এই বাচ্চাটিকে পড়ালে আমরা মন ভালো হয়ে যায়, দুষ্টুমিও করে তবে পড়াশোনাও করে। আগের একটি পোস্টে এই বাচ্চাটি সম্পর্কে কিছু কথা বলেছিলাম।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লেগেছে। ধন্যবাদ।



Curated by: @pandora2010