হঠাৎ জন্মদিনের নিমন্ত্রণ

in Incredible India2 days ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব হঠাৎ জন্মদিনের নিমন্ত্রণ পাওয়া নিয়ে।

সেদিনও আমি প্রতিদিনের মতো বিকেলে টিউশন পড়াতে যাই আমাদের বাড়ির পাশেই। সেখানে তিনজনকে পড়াই। দুজন যমজ আর একজন একটু বড়ো। পড়াতে পড়াতে হঠাৎ শুনি যমজ দুজনার আজ জন্মদিন। আর পড়া হয়ে গেলে ছোট করে সেলিব্রেশন হবে। যমজ দুটি বাচ্চার নাম সর্ণ ও বর্ণ। বর্ণ বড়ো আর সর্ণ ছোট। তারা আমাকে দিদিভাই বলে ডাকে। দিদিভাই ডাকটা সত্যিই খুব মিষ্টি।

তো তারা পড়তে পড়তে বলছে দিদিভাই পড়া হয়ে গেলে আমাদের জন্মদিন হবে কেক আনবে, তুমি কিন্তু থাকবে, কেক খেয়ে যাবে। তাদের সাথে সাথে তাদের মাও বলল সেলিব্রেট করে যেতে। তাই আমি আর না করতে পারলাম না।

1000491380.jpg

তারপর আমি ভাবছি আমি তো ওদের জন্য কিছু আনতে পারিনি কারণ আমি আগে থেকে জানতামই না। তারপর বুদ্ধি খাঁটিয়ে বাড়িতে কল করলাম.... বুনুকে বললাম দোকান থেকে কিটক্যাট কিনে আনতে আর বললাম সন্ধ্যার দিকে দিয়ে যাস। এখন ওদের কিটক্যাট দিলে ওরা আর পড়বে না।

সেই কথা মতো বুনু সন্ধ্যার দিকে আসে কিটক্যাট দিতে। তখন সর্ণ ও বর্ণের মা বুনুকে আর যেতে দিলো না, বুনুকেও থাকতে বলল জন্মদিনে। তখন পড়ানো প্রায় শেষের দিকেই। পড়ানো হয়ে গেলে আমি তাদের হাতে কিটক্যাট দেই এবং তারা ভীষণ খুশি হয়ে যায়।

কিটক্যাটগুলো খেয়ে তারা হাত-মুখ ধুয়ে নেয়। তারপর নতুন জামা প্যান্ট পরে নেয়। তাদের কপালে তাদের মা তিলক কেটে দেয়। খুব সুন্দর লাগছিল দুজনকে।
এবার সেলিব্রেট করার পালা। তাদের মা সুন্দর করে একটি থালায় লুচি, পায়েস সাজিয়ে এনেছিল। পায়েস হলো জন্মদিনের মূল খাবার। এছাড়াও আর একটি থালায় সুন্দর করে প্রদীপ, ধুপকাটি, ফুল, চাল সাজিয়ে নিয়ে এসেছিল।

1000491383.jpg

তার মা প্রথমে সব নিয়ম পালন করলো তারপর একে একে সবাই আশীর্বাদ করলো, এমনকি আমিও করেছি। প্রথম পায়েস তারা তাদের মায়ের হাত থেকেই খেল।

এবার কেক কাটার পালা। মোম জ্বালানো হলো, কেক আনা হলো.... তারপর তারা মোমবাতি নিভিয়ে কেক কাটতে শুরু করলো। আমরা পাশ থেকে হাততালি দিচ্ছিলাম আর হ্যাফি বার্থডে...... বলছিলাম। প্রথমে তারা মোমবাতি নেভাতে ভয় পাচ্ছিল ছোট তো তাই, এবার চার বছর পূর্ণ হলো।

যেহেতু খুব ছোট তাই নিজেরা কেক কেটে নিজেরাই খেতে শুরু করে দিয়েছে, অবশ্য তাদের জন্যই তো কেক আনা, তারা খাবে না তো কে খাবে!

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। বাকি গল্প পরের পোস্টে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

TEAM 7

Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.


1000246802.png

Curated by : @ memamun

Loading...