Farewell - ১ম পর্ব
নমস্কার বন্ধুরা। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি শেয়ার করব আমাদের ug 6th semester এর ফেয়ারওয়েল নিয়ে।
আমি তখন ug 6th semester এ পড়ি। 6th semester মানেই শেষ সেমিস্টার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার। এখন অবশ্য চার বছরের কোর্স করে দিয়েছে টোটাল আটটা সেমিস্টার। ছয়টা সেমিস্টারের আমরাই লাস্ট ব্যাচ। আমাদের ব্যাচের পর থেকেই আটটা সেমিস্টার হয়ে যায়।
দেখতে দেখতে প্রায় তিন বছর হয়েই গেলো। আমাদের ফেয়ারওয়েলও চলে এলো.... তবে এখনও আমাদের 6th সেমিস্টারের এক্সাম শুরু হয়নি, কদিন পরেই শুরু হবে। আমাদের আগেই বিদাই জানিয়ে দিচ্ছে।
সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি যাওয়ার জন্য। বৃষ্টির দিন, গাড়ি কম চলবে। তাই বেশি রিস্ক নেইনি। বৃষ্টির মধ্যেই পৌঁছে গেলাম ইউনিভার্সিটি। তবে রায়গঞ্জে বৃষ্টি হচ্ছিল না। গিয়ে দেখি অনুষ্ঠানের জন্য এখনো সাজানো কমপ্লিট হয়নি। তারপর আমরা নীচে নেমে সবাই সুন্দর সুন্দর ছবি তুলতে থাকি। তখন আমরা বেশ কয়েকজন চলে এসেছিলাম আর ধীরে ধীরে আরও সবাই আসতে শুরু করলো...।
তারপর আমরা আবার সেই রুমে ফিরে যাই যেখানে আমাদের অনুষ্ঠান হবে। এবার রুমটি সাজানো কমপ্লিট হয়েছে। খুব সুন্দর ভাবে নিজেদের সাধ্যমত রুমটিকে তারা সাজিয়েছে। দেখে বেশ ভালো লাগলো। ভাবলাম হয়তো এখনই অনুষ্ঠান শুরু হবে। কিন্তু না আরও এক ঘন্টা বা আধঘন্টা পর শুরু হবে। আমরা সেখানে বসে বসে আবার কিছু ছবি তুলে নিলাম।
বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর এবার অনুষ্ঠান শুরু হওয়ার পালা। আমরা সবাই গিয়ে বসে পড়ি ব্রেঞ্চ এ। তারপর আমাদের সব স্যার, ম্যাম আসতে শুরু করে। সবাই চলে এলে HOD রুমকি ম্যাম প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি শুরু করে। প্রদীপ জ্বালানোর পর রুমকি ম্যাম সহ বাকি আরও স্যার, ম্যামরা আমাদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়।
তার মাঝেই আমাদের সিনিয়র মানে PG দিদিরা আমাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেয় এবং জুনিয়াররা আমাদের উদ্দেশ্যে কিছু জিনিস নিয়ে আসে। জিনিস গুলির মধ্যে ছিল একটি গোলাপ ফুল, একটি পেন, একটি পার্ক ও একটি চিঠি।
এরপর বিভিন্ন রকম গান নাচ আবৃতি উপস্থাপনা করে তারা আমাদের উদ্দেশ্যে। সেসব দেখার পর আমাদের আরও ভালো লাগে। আমাদের জন্য তারা এতো কিছু করেছে।
কিন্তু তখনও আমাদের ফেয়ারওয়েল বলে মনেই হচ্ছে না। মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে এসেছি।
আজ এখানেই শেষ করছি। পরের পোস্টে শেয়ার করব এর পরে কী হলো এবং কখন আমাদের ফেয়ারওয়েল বলে মনে হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।






