Hand craft

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে হ্যান্ড ক্রাফট বানানো।

1000475446.jpg

আগের এক পোস্টে আমি জানিয়েছি আমি টিউশন পড়াই। তবে আজ সকালে টিউশন পড়ানো থাকে না। এই দিন সকালেই আমি মন মতো ঘুমিয়ে উঠতে পারি। কিন্তু আজ সকাল সকালই ঘুম ভেঙে যায়। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর ভাবছিলাম কী করা যায় আজ। ইউনিভার্সিটিতেও যাব না আজ, তেমন ক্লাস হচ্ছে না বলে। ভাবছিলাম যদি বাড়িতে বসে কিছু একটা বানানো যায়। তারপর মাথায় এলো পুতুল বানানোর কথা। পুতুলটি বানাবো এগ ট্রে দিয়ে। মা কে বললাম, মা! এগ ট্রে আছে? মা বলল আছে, তারপর বের করে দিলো।

1000475153.jpg

তারপর বানাতে শুরু করলাম হ্যান্ড ক্রাফট, ঘরে ঝুলিয়ে রাখার জন্য। প্রথমেই এগ ট্রে টিকে কেটে নিলাম গোল গোল করে। এরপর ভাবলাম কী রং করলে বেশি ভালো লাগবে! তারপর মনে হলো লাল, হলুদের কম্বিনেশনটা বেশ মানাবে। তাই একটাতে লাল এবং একটাতে হলুদ এইভাবেই পর পর রং করে নিলাম। আর পুতুলের মাথার উপরেও লাল রং করলাম আর মুখটিতে কমলা আর সাদা রং মিশিয়ে একটি রং বানিয়ে নেই, তারপর করি।

1000475152.jpg

কিছুক্ষণের জন্য রেখে দেই যেন রং ঠিক মত শুকিয়ে যায়। সেই ফাঁকে আমি ভাত খেয়ে নেই। খেয়ে উঠে দেখলাম ঠিক মত রং শুকিয়ে গিয়েছে। তারপর পুতুলের মুখে চোখ এবং মুখ একে নেই। তারপর সাজিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে।

1000475445.jpg

এবার ঝুলানোর ব্যবস্থা করতে হবে। তাই খুঁজে খুঁজে সূঁচ আর সুতো বের করি...সূঁচে সুতো পড়িয়ে, গোল গোল করে নেওয়া এগ ট্রের মাঝ বরাবর, ফুলের মালা গাঁথার মতো করে গেঁথে নিলাম, প্রত্যেকটি এভাবেই গেঁথে নেই। এরপর পা এবং হাত বানানোর পালা, তার জন্য হলুদ রঙের উল সুতো প্রয়োজন। কিন্তু হলুদ রঙের উল সুতো বাড়িতে খুঁজেই পেলাম না। তাই আজ আর আমার মিষ্টি পুতুলের হাত আর পা বানানো হলো না। আমার পুতুল আজ অসম্পূর্ণই থাকলো। তবে কদিনের মধ্যেই আমি তার হাত, পা বানানোর ব্যবস্থা করব।

1000475451.jpg

তবে হাত, পা ছাড়াও পুতুলটিকে বেশ সুন্দর লাগছিল। নিজের হাতে বানানো কোনো জিনিস যখন পরিপূর্ণ পায়, তখন খুব ভালো লাগে। বাড়িতে বসে কিছু বানাতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে আর বানানো হয় না। আজ ইচ্ছে ও সময় দুটোই থাকার কারণে বানিয়ে ফেললাম। ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু বানানোর মজাই আলাদা। তারপরেই মিষ্টি পুতুলটির অনেকগুলি ছবি তুলে নিলাম। উফ! কী সুন্দর লাগছে আমার মিষ্টি পুতুলকে।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.

@jyoti-thelight (3).png

Curated by: @drhira

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71886.09
ETH 2207.50
USDT 1.00
SBD 0.49