হাজার ব্যস্ততা কাটিয়ে নিজেকে সময় দেওয়া
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব ব্যস্ততার মধ্যেও কীভাবে নিজেকে সময় দিলাম।
বেশ কয়েকমাস হলে নিজের জন্য ঠিক মতো বের করা হয় না। নিজের কলেজ করে তারপর টিউশন পড়ানোর জন্য নিজেকে দেওয়ার মতো সময়ই পাওয়া যায় না। নিজেকে মাঝে মাঝে সময় দেওয়া ভীষণ প্রয়োজন।
আগের কোনো এক পোস্টে বলেছিলাম আমার নিজের ছবি তুলতে বেশ ভালো লাগে। আর আমি সেদিন নিজের ছবি তোলার মাধ্যমে নিজেকে সময় দিয়েছিলাম। সেদিন আমি ইচ্ছে করেই কলেজ যায়নি। সকালে উঠে ফ্রেশ হয়ে টিউশন পড়াতে বসি।
তারপর খাওয়া দাওয়া করে নেই.... তারপর আমি আর বুনু মিলে বসে গল্পই করছিলাম তখনই আমি ভাবলাম আজকে ছবি তোলা যাবে... দিনটি বেশ রোদ ঝলমলে। তারপর একটা সুন্দর জামা পরে নিলাম। এরপর আমি আর বুনু মিলে বেরিয়ে পরলাম আমাদের নতুন বাড়ি যাওয়ার জন্য আর সেখানে ছাদের উপর ছবি তুলবো বলে ঠিক করলাম। বুনু সাইকেল চালাচ্ছিল আর আমি পিছনে বসে যাচ্ছিলাম...এটাই সুবিধা বুনু থাকার।
নতুন বাড়িতে পৌঁছে প্রথমেই চলে গেলাম ছাদে। দেখলাম প্রচণ্ড রোদ... তবে আকাশে মেঘগুলো ভীষণ সুন্দর লাগছিল। সাদা সাদা আমার মনকে ওখানেই আটকে নিয়েছিল। তখন মনে হচ্ছিল যতই রোদ হোক না কেন! এই সুন্দর সাদা মেঘগুলোর সাথে আমাকে ছবি তুলতেই হবে।
তাই প্রচণ্ড রোদ থাকার পরেও পেছনে ব্যাকগ্রাউন্ড ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। এমনভাবে দাঁড়ালাম যেন সাদা মেঘগুলো আমার পেছনে দেখা যায়।
এরপর বুনু ছবি তুলে দিতে শুরু করলো... তবে বুনু ছায়াতে দাঁড়িয়েই বেশিরভাগ ছবি তুলে দিচ্ছিল।
এই রোদে দাঁড়িয়ে থাকা সত্যিই কষ্টকর। ছবি তুলতে তুলতে মনে হচ্ছিল একটা ছাতা আনলে ভালো। বুনুও বলছিল "দিদি বাড়ি থেকে একটা ছাতা আনতে পারতিস খুব রোদ।"
টানা এক, দেড় ঘণ্টা ছবি তোলার পর ছাদ থেকে নীচে নেমে আসি। তারপর বসে বসে ছবিগুলো দেখতে থাকি।
দেখছি আর আমি, বুনু মিলে হাসছি।
ব্যাপারটা হলো ছবি তোলার সময় পছন্দ রোদ থাকায় ফোনের ফুল ব্রাইটনেস বাড়ানোর পরেও ঠিক মতো দেখা যাচ্ছিল না যে কী ছবি উঠছে। তাই প্রচণ্ড হাস্যকর হাস্যকর ছবি উঠেছিল।
তবে বেশ কয়েকটি ভালো ছবিও উঠেছিল। সাদা মেঘগুলোর জন্য ছবিগুলো আরও ফুটে উঠেছিল। আর প্রতিটা সুন্দর ছবির পেছনে প্রত্যেকবারের মতো বুনুর ক্রেডিড অপরিহার্য।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন ফটো গুলো কেমন হয়েছে। ধন্যবাদ।
![]() |
|---|
Curated by : wilmer1988 |






