নিজের সাথে বলা কথাগুলো!

in Incredible India16 hours ago (edited)

এই মুহুর্তে বসে আছি নদীর পাড়ে।
আমার ভীষণ প্রিয় একটা জায়গা। তবে সব সময় এভাবে নদীর পাশে বসে এভাবে সূর্যাস্ত দেখার সুযোগ হয় না। নদীর জেদের কাছে অন্য সব কিছু তুচ্ছ মাত্র।

সত্যি বলতে, নদী আমি ভীষণ ভালোবাসি। সেই সাথে নদীর ভয়ংকর রূপকে ঠিক ততটাই ভয় পাই।
আমাদের জীবনের ক্ষেত্রেও এমনটা হওয়া উচিত। আমাদের কাছের মানুষজনকে ভালোবাসার পাশাপাশি তাদের খারাপলাগাগুলোকে যদি সমানভাবে সম্মান করতে পারি তাহলে হয়ত প্রতিটা সম্পর্কের সৌন্দর্য ভিন্ন হতো।

তবে আফসোস লাগে, কষ্টও লাগে আমরা শুধুমাত্র ভালোবাসার আশা করি কিন্তু নদীর তুফানের মতো মানুষের মনেই ঝড় ওঠে যেটার মূল খুব কম মানুষই দিতে পারি । নদীর ভাষা যেমন আমরা বুঝতে পারি না ঠিক তেমনই মানুষ হয়েও আমরা মানুষের মনের ভাবনাগুলো বুঝতে ব্যর্থ হই।

অনেক দিন যাবত দাদু ও দিদিমা বেড়াতে আসতে বলছিলো কিন্তু এক প্রকার ইচ্ছে করেই আসি না। তবে এবার ভাবলাম যাই কয়েক দিনের জন্য ঘুরে আসি। বিকালবেলা নদীর পাড়ে একা বসে আছি, গল্প করার জন্য একজন থাকলে মন্দ হতো না।

তবে এই মুহুর্তে কেউ নাই, সবাই হয়ত নিজের কাজে ব্যস্ত। নদীর বুক চিরে একের পর এক মালবাহী জাহাজ ছুটে চলেছে কখনও বা নদীর স্রোতের সাথে আবার কখনও বিপরীতে।

সবাই তো চায় নদীর স্রোতে গা ভাসিয়ে দিতে তবে কখনও কখনও মনের বিরুদ্ধে গিয়ে হলেও নদীর স্রোতের বিপরীতের ন্যায় কাছের মানুষ জনের থেকে বিপরীতে ছুটে চলতে হয়।

কিছুক্ষণ বাদেই সূর্যাস্ত যাবে তবে একই ভাবে চলতে থাকবে নদী, নদীর স্রোত ও সেই সাথে ভাসমান জাহাজগুলো। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। স্বপ্নগুলো শেষ হয়ে গেলেও আমাদের ছুটে চলতে হয় দিশাহীনভাবে,অন্তত বাঁচার তাগিদে হলেও!

সূর্যাস্ত হলে যেমন নদী মন খারাপ করে না বরং সূর্যোদয়ের জন্য অপেক্ষা করে হয়ত, ঠিক তেমনই মানুষের স্বপ্নগুলো ভেঙে গেলে দেরিতে হলেও নিজেকে মানিয়ে নিতে শিখে যায়। হয়ত ততদিনে জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।
নদীর পাশে বসে মনে মনে ভাবছিলাম এক কাপ চা হলে মন্দ হতো না।

তবে এই মুহুর্তের সেটা সম্ভব নয়, খানিক আগেই আদা,কালোজিরা, লেবু দিয়ে তৈরি চায়ের কাপে চুমুক দিয়েছি। চায়ের ফ্লেভারটা সত্যি ভালো ছিলো সেটা ভেবেই মনকে শান্ত করলাম।
যেমনটা হয়ত অনেকেই করে নিজের জীবনের সুখস্মৃতিগুলো মনে করে।

Posted using SteemMobile

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70698.87
ETH 2155.31
USDT 1.00
SBD 0.51