বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ।

in Incredible India5 months ago

Screenshot_2025-10-23-15-24-38-293_com.blaze.sportzfy.jpg

ফুটবল আর ক্রিকেট যেন বাঙ্গালীর রক্তে মিশে আছে। অনেক ধরনের খেলা রয়েছে তবে আমরা ফুটবল আর ক্রিকেট নিয়েই বেশি উন্মাদনা করি।

আমরা প্রত্যেকেই ফুটবল ও ক্রিকেট খেলা দেখতে কম বেশি ভালোবাসি। তবে অনেকে হয়ত কেবল ফুটবল ও ক্রিকেটের যেকোনো একটাকে বেশি ভালোবাসে।

তবে আমি ফুটবল ও ক্রিকেট খেলা দু'টোই খুব উপভোগ করি। তবে আমি ব্যক্তিগত ভাবে ক্রিকেটে শুধুমাত্র ভারতের খেলা দেখতে পছন্দ করি কারন ভারতে ম্যাচগুলোতে এক অন্য রকম সৌন্দর্য রয়েছে, যাই হোক এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিরুচি।

Screenshot_2025-10-23-15-01-50-934_com.blaze.sportzfy.jpg

তবে আজ বাংলাদেশের ম্যাচ ছিলো ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে। আমি বাংলাদেশে থাকলেও বাংলাদেশের ম্যাচ দেখতে খুব বেশি ভালো লাগে না। যদিও এর বেশ কিছু কারন আছে।

তবে আজকের ম্যাচটা ছিলো অন্যরকম। কারন আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিলো সোম্য সরকার।
সোম্য সরকার আমার সব থেকে পছন্দের খেলোয়াড় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে।

Screenshot_2025-10-23-19-13-25-320_com.blaze.sportzfy.jpg

তাছাড়া সৌম্য সরকারের প্রতি ভালোবাসার আরও একটা কারন আছে।
সৌম্য সরকারের পরিবার মানত করেছিলো, যদি সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেট দলে খেলার সুযোগ পায় তাহলে বাড়িতে নাম যজ্ঞ অনুষ্ঠান করবে।

একটা সময় সৌম্য সরকার বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পায় তখন বাড়িতে নাম যজ্ঞের আয়োজন করে।
আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে, আমার সেজ জেটু নাম কীর্তন করে বিভিন্ন জায়গায় গিয়ে।

আমার জেটুর ডাক পড়ে সৌম্য সরকারের বাড়ি থেকে। জেটুও এই সুযোগ মিস না করে চলে যায় সাতক্ষীরা সৌম্য সরকারের বাড়িতে। বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়ের সাথে দেখা করার সুযোগ পেলে আমিও সুযোগ মিস করতাম না।

Screenshot_2025-10-23-19-13-06-332_com.blaze.sportzfy.jpg

যাই হোক, সেখান থেকেই মূলত সৌম্য সরকারের প্রতি ভালোবাসা আর তাছাড়া তার খেলা দেখতেও ভালো লাগে।
অনেক দিন জাতীয় দলেও বাইরে ছিলো।

অনেক আশা নিয়ে আজ খেলা দেখবো ভেবেছিলাম। তবে দিনের বেলায় কারেন্টের খুব সমস্যা হচ্ছে বর্তমানে তাই খেলা দেখার সুযোগ হচ্ছিলো না। তাই মাঝে মাঝে মোবাইলে খেলার আপডেট দেখছিলাম।

Screenshot_2025-10-23-19-13-00-102_com.blaze.sportzfy.jpg

অনেক দিন পর জাতীয় দলে ফিরে ভালো ই খেলেছে। আজ সৌম্য সরকার ৯১ রান করেছে।
তবে খারাপ লাগছে আর মাত্র ৯ রান করলে সেঞ্চুরি হয়ে যেতো। যাই হোক, সমস্যা নেই আজ হয় নি অন্য একদিন হবে।

আজ বাংলাদেশ মোট ২৯৬ রান করেছিলো, যেটা বেশ ভালো স্কোর। এমন রানে ম্যাচ জেতা র সম্ভাবনা আছে।

যদিও আমি শুধু মাত্র বাংলাদেশের ম্যাচটা মাঝে মাঝে দেখেছিলাম। তবে ওয়েস্ট ইন্ডিজ এর ব্যাটিং দেখা হয় নি। পরে জানতে পারি বাংলাদেশ ১৭৯ রানে জয় লাভ করেছে। জেনে ভালো লাগলো যে বাংলাদেশ জয় লাভ করেছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

পোস্টে ব্যবহৃত ছবিগুলো খেলা চলাকালীন সময়ে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Sort:  


Hello there, you have posted a great quality post and we are happy to support you, stay up with good quality publications
Curated by wirngo

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70699.72
ETH 2057.98
USDT 1.00
SBD 0.46