The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। বরাবরের মতো আজও আপনাদের সাথে আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে উপস্থিত হয়েছি। তবে ব্যক্তিগত কারনে একটু ব্যস্ততার মধ্যে থাকায় অনেকটা দেরি হয়ে গেলো। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক -
| কনটেস্টে বিজয়ী ঘোষণা |
|---|
Post Link |
|---|
বিগত সপ্তাহে সকলের উদ্দেশ্যে ফটোগ্রাফিমূলক একটা কনটেস্ট আপনাদের মাঝে আয়োজন করেছিলাম। বিগত দিন কনটেস্টে যুক্ত হওয়ার শেষ দিন ছিলো তাই প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা ও সম্পূর্ণ ডিটেইলস আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রতিযোগিতার বিজয়ীদের অনেক অভিনন্দন ও সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই।
| কমিউনিটিতে চলমান কনটেস্ট |
|---|
Post Link |
|---|
বিগত সপ্তাহ শেষে নতুন সপ্তাহে কমিউনিটিতে আরও একটা কনটেস্ট চলমান রয়েছে। কনটেস্টের বিষয়বস্তু - প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত। আমরা বেঁচে থাকার জন্য সব চেয়ে বেশি নির্ভর করি প্রাকৃতিক সম্পদের উপর। তবে আমাদের কিছু কার্যক্রমের কারনে প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়ে গেছে। আশা করি, আপনারা সকলে কনটেস্টে অংশগ্রহণ করবেন।
| বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
|---|
বর্তমানে কমিউনিটিতে কো- এডমিন সম্পা দিদি, এমরান ভাই ও আমি পোস্ট ভেরিফিকেশন করে থাকি। এমরান ভাই, মডারেটর হিসাবে নতুন যুক্ত হলেও তিনি খুব অভিজ্ঞ তাই সে তার দায়িত্ব খুব সুন্দর মতো পালন করেন। আমিও আমার নির্ধারিত সময়ে পোস্ট ভেরিফাই করেছিলাম। বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছিলাম।
| Date | Post Link |
|---|---|
| 15-4-2025 | 7 |
| 16-4-2025 | 6 |
| 17 -4-2025 | 7 |
| 18-4-2025 | 5 |
| 19-4-2025 | 8 |
| 20-4-2025 | 7 |
| 21-4-2025 | 10 |
| সদস্য হিসাবে আমার কার্যক্রম |
|---|
পোস্ট ভেরিফিকেশনের পাশাপাশি একজন সদস্য হিসাবে আমার দায়িত্ব নিয়মিত পোস্ট শেয়ার করা। তবে বিগত সপ্তাহে আমার পারফরম্যান্সের জন্য আমি লজ্জিত। আমি চেষ্টা করবো, নিজের ধারাবাহিকতা বজায় রাখার।
| সাপ্তাহিক হ্যাং আউট |
|---|
বিগত সপ্তাহে আমাদের কমিউনিটিতে হ্যাং আউটের আয়োজন করা হয়েছিলো। বিশেষ করে পহেলা বৈশাখের দিনেই সকলে একসাথে কিছু সময় পার করার জন্য হ্যাং আউটের আয়োজন করা হয়, তবে দুঃখের বিষয় সেখানে অধিকাংশ সদস্যই অংশগ্রহণ করেন নি।
কমিউনিটির সকল প্রকার এনাউন্সমেন্টে সকলেরই সক্রিয়ভাবে যুক্ত হওয়াটা দায়িত্ব তবে অনেকের মধ্যে সেই দায়িত্বশীলতা দেখা যায় না। যাই হোক, আমি হ্যাং আউট যুক্ত হয়েছিলাম তবে পরিকল্পনামাফিক সব কিছু করা সম্ভব হয় নি। আশা করি, পরবর্তীতে সকলে টিউটোরিয়াল ক্লাস বা হ্যাং আউটে সক্রিয়ভাবে যুক্ত হবেন।
উপসংহার:- আশা করি, আপনারা আমার রিপোর্ট মনোযোগ দিয়ে পড়ছেন। সকলের কাছে অনুরোধ করবো কমিউনিটির সকলে পূর্বে যেভাবে সক্রিয় ছিলেন সেভাবে সক্রিয় হওয়ার। বিশেষ করে এনগেজমেন্ট বৃদ্ধি ও কমিউনিটির এনাউন্সমেন্টে যুক্ত হওয়ার অনুরোধ করবো। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।








সাপ্তাহিক কার্যক্রম আপনি আমাদের সাথে শেয়ার করেছেন নিজের পরীক্ষা চলাকালীন সময়েও আপনি যথেষ্ট পরিমাণে সময় কমিউনিটির মধ্যে দেয়ার চেষ্টা করছেন আসলে একটা কমিউনিটির মধ্যে একজন মডারেটর হিসেবে কতটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেটা আমার কিছুটা হলেও জানা আছে যাই হোক আপনার কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই কমিউনিটির সাথে যুক্ত থাকুন অনেক অনেক শুভকামনা রইল।