শৈশবের স্মৃতিকে স্পর্শ করার চেষ্টা!

in Incredible India4 months ago

Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি।
কিছু দিন আগে রাস মেলার কিছু মুহুর্ত আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তখন আপনাদের জানিয়েছিলাম যে, কিভাবে রাসমেলা আয়োজন করা হয় এবং আমরা সকলে সেই মুহুর্তগুলো কিভাবে উপভোগ করি।

মা গঙ্গার উদ্দেশ্যে ডাব ও অন্যান্য অনেক কিছুই জলে ফেলা হয় এবং সেগুলো ধরে আনার জন্য সকলে ঝাপিয়ে পড়ে, সে এক অন্য রকম মুহুর্ত।

রাসমেলায় গিয়ে সেখান থেকে আমরা অনেকগুলো ডাব ধরে আনি। সেখানকার মুহুর্তটা উপভোগ করার পর আমরা বাড়িতে চলে আছি। তবে যার যার বাড়িতে যাওয়ার আগে আমরা সকলে একসাথে পুকুরে স্নান করি।

সচারাচর একসাথে স্নান করা হয় না বললেই চলে। তবে রাসমেলার দিনটাকে উদ্দেশ্যে করে আর এই সুযোগটা হয়েছে। তাছাড়া আমি পুকুরে শেষ কবে স্নান করেছি নিজেরও মনে পড়ে না।

তাই ভাবলাম আজ অন্যদের সাথে আমিও পুকুরে স্নান করবো। আজ পুকুরে স্নান করার সময় ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো। ছোটোবেলায় বাবা সাতার শেখাতো। সাতার শিখতে গিয়ে কত যে পুকুরের জল খেয়েছি তার ঠিক নেই।

অনেক দিন বাদে যেহেতু সকলে এক সাথে স্নান করার সুযোগ হয়েছে তাই মুহুর্তটা একটু অন্য ভাবে উপভোগ করতে মন চাইলো। ছোটোবেলায় পুকুরে স্নান করতে গিয়ে সকলে মিলে একটা খেলা করতাম, ভাসমান কিছু সকলের মাঝে ছেড়ে দিয়ে সকলের মাঝে লড়াই করতাম ওটা ধরার জন্য। যে প্রথমে ওটা ধরতে পারবে সে জিতে যাবে।

তাই তো সকলে ঠিক করলাম এরকম কিছু একটা করবো। আমাদের কাছে রাসমেলা থেকে ধরে নিয়ে আসা ডাব ছিলো। তাই ওটা ছেড়ে দিয়ে ধরার লড়াইয়ে নামবো সবাই।

যে কথা সেই কাজ,
সবার মাঝে ডাব ছেড়ে দিয়ে অনেকক্ষণ আনন্দ করলাম সবাই। তবে সত্যি বলতে, বেশিক্ষণ সাঁতরালে কষ্ট হয়ে যায়। হঠাৎ করে মনে পড়লো, একটা ভিডিও করা যাক। তাই আমি পুকুর থেকে উঠে এসে ভিডিও করলাম।

জানি, এমন দিন বার বার ফিরে আসবে না।
তবে সুযোগ পেলে এমন মুহুর্তগুলো উপভোগ করার সুযোগ হাত ছাড়া করতে মন চায় না।

ছোটোবেলায় হয়ত প্রতিদিন স্নান করতে গিয়ে এমন খেলা করতাম। মাঝে মাঝে ছোটোবেলাকে খুব মিস করি, কতই না উপভোগ্য। ছোটোবেলায় মনে মনে ভাবতাম কবে বড়ো হবো, বড় হলে মনে হয় জীবনটা খুব সুন্দর । তবে এখন মনে মনে ভাবি ছোটবেলা ভালো ছিলো।

আজকের মতো এখানল বিদায় নিচ্ছি সকলে। ভালো থাকবেন।

Posted using SteemMobile

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content, so you have a chance to get valuable upvotes.
Curated By: chant

 4 months ago 

Thank you Very much for your support

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70699.72
ETH 2057.98
USDT 1.00
SBD 0.46