অনলাইনে অর্ডারকৃত পন্য হাতে পেলাম।

in Incredible India4 months ago

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তবে বিগত কয়েকদিন যাবত সারা দিন খুব ব্যস্ত সময় পার করছি।
আমাদের জীবনে সমস্যা কখন কিভাবে আসবে সেটা আমরা কেউ বুঝতে পারি না। বিগত দিন সকালে ঘুম থেকে উঠে একটা খারাপ খবর পেলাম। বিগত দিন মাঝ রাতে আমার মাসি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলো।

মাঝ রাতে হঠাৎ করে গ্যাসের সমস্যা শুরু হয়েছিলো। গ্যাসে এত চাপ দিয়েছিলো যে তখনই চালনা হসপিটালে নিয়ে যেতে হয়েছিলো। আমিও সকালে খাওয়া দাওয়া করে হসপিটালে গিয়েছিলাম মাসিকে দেখতে। যাই হোক, সেটা নিয়ে পরবর্তী পোস্টে কথা বলবো ।

দু'দিন আগে আমি অনলাইনে একটা ঘড়ি অর্ডার করেছিলাম। বর্তমানে আমি আমার কেনাকাটা গুলো বেশিরভাগ সময় অনলাইনে করছি। আমার বর্তমানে যে দুটো ঘড়ি আছে সেগুলো ঠিকঠাকই আছে তবে অনেক দিন বয়স হয়ে গিয়েছে।

তাই ভাবলাম একটা ঘড়ি অর্ডার করা যাক। তাছাড়া সত্যি বলতে, ঘড়ির প্রতি আমার একটু দুর্বলতা আছে, সুযোগ পেলেই ঘড়ি কিনি।

আজ সকালে আমাকে ফোন করা হয়েছিলো যে আমার পার্সেল চলে এসেছে এবং প্রায় ৩.৩০ মিনিটা নাগাদ আমার লোকেশনে পৌঁছে যাবে।

যাই হোক,সময় মতো আমার কাছে আমার অর্ডার করা পন্য পেয়ে গিয়েছিলাম। বাড়িতে এসে প্যাকেট খুলে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না। বাড়িতে এসেই আগে পার্সেল খোলার জন্য বসে গেলাম। তারপর একে একে পার্সেলের ধাপগুলো খুলতে শুরু করলাম।

আমি স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম এবং প্যাকেট খুলে দেখার পর বেশ ভালো লেগেছিলো। অর্ডার করার সময় যেমনটা দেখেছিলাম ঠিক তেমনই ছিলো।

ঘড়িটাতে রয়েছে কার্ভ ডিসপ্লে, সাধারণ ডিসপ্লের তুলনায় কার্ভ ডিসপ্লে আমার কাছে বেশি ভালো লাগে। ঘড়িটা আমার হাতে মানিয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন।

ঘড়ির প্যাকেটে প্রয়োজনীয় সকল কিছুই ছিলো। চার্জার থেকে শুরু করে ব্যবহারের জন্য অতিরিক্ত একটা বেল্টও ছিলো। যেটা বেশ ভালো লেগেছে আমার কাছে।

ঘড়ির সাথে একটা ইয়ারপড ছিলো। আমি একটা কম্বো প্যাকেজ অর্ডার করেছিলাম। যেখানে একটা অফার চলছিলো, অফারটা বেশ ভালো ছিলো তাই সুযোগটা হাত ছাড়া করিনি।

তাছাড়া আমার একটা ইয়ারপডেও প্রয়োজন কারন আগেরটায় একটু সমস্যা হয়েছে। পুরানো হয়ে যাওয়ার কারনে ভালো চার্জ থাকছে না। আমার অর্ডারকৃত কম্বো প্যাকেজে একটা স্মার্ট ওয়াচ ও একটা ওয়ার পড ছিলো। কম্বো প্যাকেজেটির মূল্য ছিলো ১৩৭৫ টাকা।

ওয়ারপড টি এমন একটা বক্সে এসেছিলো। প্যাকেজিং যথেষ্ট ভালো ছিলো। তাছাড়া এর সাথেও প্রয়োজনীয় সকল কিছু দেওয়া ছিলো।

ইয়ারপড টা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সাথে সাথে ফোনের সাথে কানেক্ট করে গান শুনলাম। সাউন্ড কোয়ালিটি সত্যি খুব সুন্দর ছিলো। এখন দেখার বিষয় চার্জ কত সময় থাকে।

যাই হোক, অর্ডারকৃত পন্যগুলো আমার বেশ ভালো লেগেছে। অনলাইনের কারনে আমাদের সময় অনেকটা বেঁচে যায়। যদি বাজার গিয়ে দোকান থেকে কিনতে হতো তাহলে অনেক সময় ব্যয় হতো। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Posted using SteemMobile

Sort:  
Loading...
 4 months ago 

Thank you Very much for your support.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70699.72
ETH 2057.98
USDT 1.00
SBD 0.46