Better Life With Steem || The Diary game || 27 October 2025

in Incredible India4 months ago

IMG_20251027_215905_914.jpg

বিগত কিছু দিন যাবত আমার ঘুম এতো বেশি বেড়েছে যে বলার মতো না। নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। খানিক রাত হলেই ঘুমিয়ে পড়ছি।
সকালেও ঘুথক উঠতে বেশ খানিকটা দেরি হচ্ছে। সকালে ঘুম থেকে শুরু আলসেমি ছেড়ে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।

বাড়ির উঠানে হাঁটাহাটি করছিলাম তখন চোখে পড়লো মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে। কবে ফল এসেছে সেটা খেয়াল করিনি আজ সকালেই চোখে পড়লো।

তাছাড়া সবজি খেতে রাতারাতি অনেক পরিবর্তন হয়। আজ একরকম দেখলে রাতারাতি সম্পূর্ণ পাল্টে যায়, অনেক দ্রুত পরিবর্তন হয়।

সবজি খেতের পরিবর্তন যেমন সহজে চোখে পড়ে কিন্তু মানুষের পরিবর্তনগুলো আমাদের চোখের আড়ালে ঘটে। মানুষের পরিবর্তনগুলো হয়ত একটু একটু করে আমাদের সামনে আসতে থাকে, তবে কিছু পরিবর্তন আমাদের কষ্টের কারন হলেও সেটা কোনো না কোনো দিক থেকে আমাদের ভালোর জন্যেই হয়ে থাকে।

শুধু মিষ্টি কুমড়া নয় সেই সাথে আরও অনেক ধরনের ফসল হয়েছে। ফসলের ক্ষেতে যেমন যত্ন করা হবে তেমনই ফলন হবে।
সবজি খেতে জাল টাঙ্গিয়ে মাচা মতো করে দেওয়া হয়েছে যাতে করে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে বাড়তে পারে। বাড়ির সবজি থেকে সম্পূর্ণ খাঁটি স্বাদ পাওয়া যায়।

IMG_20251027_215906_007.jpg

সকালে সময় মতো খাওয়া দাওয়া করে নিলাম। কিছু দিন আগে আমাদের বাড়িতে দাদু আর দিদিমা বেড়াতে এসেছিলো। দাদু কয়েক দিন আগেই বাড়িতে ফিরে গেছে আর কারনও বলেছিলাম আপনাদের সাথে। তবে আজ দিদিমাও চলে যাচ্ছে বাড়িতে তাই কিছুটা মন খারাপ করছে।

এদিকে দিদি মা চলে যাচ্ছে আবার অন্য দিকে পিসি মা ও জামাই বাবু বেড়াতে আসছে। অনেক দিন যাবত বাবা পিসি মাকে ফোন করে বেড়াতে আসতে বলছে কিন্তু আসছে না বাড়িতে এটা ওটা কাজের চাপ থাকায়।

এত দিন পিসি মা শুধু আসার দিন ঠিক করছিলো আর দিন পেছাচ্ছিলো। তাই বাবা রাগ করে আর ফোন দিচ্ছে না পিসি মার কাছে সেজন্য আর পিসি আর জামাই বাবু বেড়াতে আসছে।

আমি বাজারে চলে গেলাম মাছ কেনার জন্য। পুকুরে মাছ ধরা মুশকিল আর পুকুরে তো সব ধরনের মাছ থাকে না তাই বাজার থেকে মাছ কিনতে হয় মাঝে মাঝে।

ভেবেছিলাম যদি গিয়ে ইলিশ মাছ পাই তাহলে কিনবো তবে এখন ইলিশ তেমন পড়ছে না। একটা দোকানে ইলিশ উঠেছে কিন্তু দাম শুনে অবাক হয়ে গেলাম।

আজ তেমন মাছ ওঠেনি।
অনেক দিন পাঙ্গাশ মাছ খাইনা। অনেক দিন পর পর পাঙ্গাশ মাছ খেতে মন্দ লাগে না। তাছাড়া অন্য ভালো মাছ যেহেতু পাচ্ছিলাম না তাই বড় দেখে একটা পাঙ্গাশ নিলাম। মাছটার ওজন ছিলো প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। প্রতি কেজি ১৯০ টাকা দরে মাছটা কিনলাম।

IMG_20251027_215906_250.jpg

IMG_20251027_215906_021.jpg

যাই হোক, মাছ কিনে বাড়িতে চলে আসলাম। তারপর বাকিটা সময় বাড়িতে কাটিয়েছি। আজ বাড়িতে পিঠা, পায়েস তৈরি করা হচ্ছে । আমার কাছে এগুলো খেতে মোটেও ভালো লাগে না।

আমার জামাই বাবু পিঠা, পায়েস আা মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করেন তাই তৈরি করছে। আমি আমার বিড়ালকে নিয়ে বসে ছিলাম খানিকক্ষণ। সেও পিঠা খেতে বেশ ভালোবাসে দেখলাম।

যাই হোক, এভাবেই আমি আমার দিনের কার্যক্রম শেষ করলাম। ভালো থাকবেন।

Sort:  
Loading...

Congratulations!!
Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.
Curated By:
image.png

 4 months ago 

Thank you Very much for your support

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70699.72
ETH 2057.98
USDT 1.00
SBD 0.46