জীবনের প্রথম Viva পরিক্ষা!

in Incredible India9 days ago (edited)

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আগের থেকে অনেকটা কারন কিছুদিন আগে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম।
এখনও পুরোপুরি সুস্থ হইনি।প্রায় মাস দুয়েক আগে শরীরে একটা সমস্যা দেখা দেয়। অবস্থা যদি এমনই থাকে তাহলে বাবা ভারতে যেতে বলছে ডাক্তার দেখানোর জন্য, যাই হোক এই নিয়ে অন্য কোনো পোস্টে কথা বলবো।

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছিলো কিন্তু Viva পরিক্ষা বাকি ছিলো। Viva পরিক্ষার জন্য ভীষণ রকম টেনশনে ছিলাম। জীবনের প্রথম ভাইভা পরিক্ষা তাই মনের মধ্যে অন্য রকম ভয় কাজ করছিলো।

পরিক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। সম্ভাব্য যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে পারে সেগুলো পড়েছি তবুও কেন জানি টেনশন কাজ করে।

প্রোডাক্টছবিস্টিম মূল্য
শার্ট১৪০০ টাকা = 304 স্টিম
জুতা১৩০০ টাকা= ২৮৪ স্টিম
বেল্ট২৫০ টাকা= ৫৪ স্টিম

ভাইভা পরিক্ষার জন্য ফরমাল পোশাক প্রয়োজন। এটাই যেহেতু আমার জীবনের প্রথম ভাইভা ছিলো তাই এসবেরও আলাদা প্রস্তুতির ব্যপার ছিলো।

পরিক্ষা ছিলো জুলাই মাসের ২৬ তারিখ।
২১ তারিখ বন্ধুর সাথে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম।

সকল কিছু কেনার পর বাসায় ফিরতে অনেক সময় হয়ে গেলো, এর মাঝে টানা বৃষ্টি হলো।
উপরে আমার ক্রয়কৃত জিনিসের মূল্য তালিকা দিয়েছি তবে এগুলোর সাথে একটা প্যান্টও কিনেছিলাম, তবে সেটা ছবি উঠানো হয় নি৷

২৬ তারিখে পরিক্ষা ছিলো, কিন্তু ২৩ তারিখ সকাল ১১.০০ টায় প্রস্তুতিমূলক একটা ক্লাস ছিলো।
বিগত ভাইভা পরিক্ষাগুলো কেমন হয়েছে, কেমন প্রশ্ন করতে পারে? কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে বা কোনগুলো করা যাবে বা এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিলো ক্লাসে।

যেহেতু, এটা ছিলো প্রাতিষ্ঠানিক ভাইভা পরিক্ষা তাই আমাদের নিজ নিজ বিষয়ের মধ্যে প্রশ্ন করার সম্ভাবনা বেশি। যদিও এর কোনো নিশ্চয়তা নেই।

২৬ তারিখ পরিক্ষা,
২৫ তারিখ রাতটা আমার কাছে ছিলো অন্য রকম, বলে বুঝাতে পারবো না। সারারাত টেনশনে ঘুম আসেনি,যদিও নিজের প্রস্তুতি যথেষ্ট ভালো ছিলো।

আমার একটা বদাভ্যাস হলো, পরবর্তী দিন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে সেদিন রাতে ঘুম হয় না।
পরদিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠে পড়াগুলো আরও কিছুক্ষণ রিভিশন দিলাম।

সকাল ৯ টা থেকে পরিক্ষা শুরু হলো। আমার সিরিয়াল ছিলো ৫৬ নম্বর তাই অনেকক্ষন অপেক্ষা করতে হবে।
মনের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছিলো, মনে শুধু ভাবছিলো,
কি হবে, কি প্রশ্ন করবে,একটাও কি উওর করতে পারবো??

বিশেষ করে, যারা ভাইভা পরিক্ষা শেষ করছিলো তাদের মুখে যখন শুনছিলাম যে কঠিন প্রশ্ন করেছে, কেউ কেউ ১/২ টা প্রশ্নের উওর দিতে পারছিলো, তখন ভীষণ ভয় লাগছিলো।

সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছিলো! পড়া বিষয়গুলোও মনে থাকছিলো না।
একটা সময় আমার সিরিয়াল এলো, ভয়ে ভয়ে তবে কনফিডেন্স নিয়ে ম্যামের সামনে গিয়েছিলাম।

মনে ভয় ঠিকই করছিলো কিন্তু মনকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। দু'জন ম্যাম উপস্থিত ছিলেন। আমাকে একেক করে ৮ টা প্রশ্ন করেছিলো। আমি ৭ টা প্রশ্নের উওর করতে পেরেছিলাম এবং একটা আমার জানা ছিলো না।

বাইরে বেরিয়ে যেন হাপ ছেড়ে বাঁচলাম। মনের ভয় কেটে গেলো, অনেকটা হালকা লাগছিলো সেই সাথে খুশিও!

আজ জীবনের একটা ধাপ অতিক্রম করলাম। স্কুল লাইফ থেকে এক এক করে যখন একেকটা ধাপ অতিক্রম করেছি তখন মনের ভেতর অন্য রকম আনন্দ কাজ করতো কিন্তু এবারের অনুভূতি সম্পূর্ণ আলাদা।

অন্যান্য সময় একটা নির্দিষ্ট লক্ষ্য ছিলো, কিন্তু এবার সেগুলো অনেকটা ধোয়াসায় ঘেরা!

যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন।

Posted using SteemMobile

Sort:  
 8 days ago 

Congratulations on completing such an important milestone! 🎓✨ Your nervousness before your first viva is completely understandable, especially after preparing so seriously and waiting for your turn at number 56. The fact that you were able to answer 7 out of 8 questions is a wonderful achievement and shows that your preparation truly paid off.

I also appreciate how honestly you shared your feelings—the sleepless night, the fear after hearing other students talk about difficult questions, and finally the relief after completing your viva. Life is full of different stages, and sometimes the next destination may not be completely clear, but every step teaches us something valuable. Wishing you good health, success in your studies, and a bright path ahead. Keep believing in yourself! 🌸🤲🎓

Loading...
image.webp
Curated By: muzack1
 8 days ago 

Thank you very much for your support.