জেনারেল রাইটিং - জ্ঞান চর্চার গুরুত্ব
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, জ্ঞান চর্চার গুরুত্ব।

জ্ঞান চর্চা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে জ্ঞান বলতে আমি কিন্তু শিক্ষার কথা বলিনি। কারণ আমি অনেক শিক্ষিত লোক দেখেছি, যারা প্রকৃত অর্থে জ্ঞান চর্চা করে। তারা মুখস্ত করে সার্টিফিকেট অর্জন করেছে। কিন্তু কোন বিষয়ে দক্ষতা অর্জন করেনি। এরা মূলত সার্টিফিকেট দারি শিক্ষিত। সমাজে যাদের কোন অবদান নেই।
আবার এমন অনেকেই আছে যারা দীর্ঘ সময় ধরে একটি কাজ করেই যাচ্ছে। কিন্তু সেই কাজ সম্পর্কে তার পর্যাপ্ত ধারণা নেই। এই দুই ধরনের লোকই কেউ সার্টিফিকেট অর্জন করেছে, কেউ কাজ করেছে। কিন্তু এদের কেউই জ্ঞান অর্জন করেনি।
যে জাতি জ্ঞান অর্জনে যত বেশি গুরুত্ব দিয়েছে সভ্যতার ইতিহাস দেখলে জানা যায় তারা ততটাই এগিয়ে গেছে। একটা সময় ছিল যখন পড়াশোনা ছিল না। বই ছিল না। তাদের সন্তানদেরকে বিদেশ ভ্রমণের জন্য পাঠাতেন। যাতে করে তারা নানা দেশ ঘুরে নানা সমাজ সম্পর্কে জানে, সংস্কৃতি সম্পর্কে জানে, কৌশল সম্পর্কে জানে, জীবন ধারণ সম্পর্কে জানে। তারা কিন্তু বিদেশ ঘুরে শিক্ষা অর্জন করেছে। আসলে বলা ভালো জ্ঞান অর্জন করেছে।
এখন বই এসেছে, খাতা এসেছে, কলম এসেছে। অর্থাৎ জ্ঞান অর্জনের সুযোগ যাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে তাদেরও হয়েছে। যা তখন হয়তো রাজার সন্তান কিংবা ধনী ব্যক্তিদের সন্তানদের ছিল। সেই সুযোগ এখন সবার হয়েছে। কিন্তু এত সুযোগ পাওয়ার পরেও কিছু মানুষ সার্টিফিকেট অর্জন করে কিন্তু জ্ঞান অর্জন করে না।
যার কারণে আমরা আমাদের চারপাশে তাকালে দেখতে পাই অনেক শিক্ষিত বেকার। কিন্তু অনেক অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত সফল মানুষ। যারা নিজ নিজ জায়গায় কর্তৃত্বের সাথে অবদান রেখে চলছে। তাই অবশ্যই আমাদেরকে কেবল পাঠ্য বই পড়া নয় জ্ঞান অর্জন করতে হবে।