জেনারেল রাইটিং - মূর্খদের সাথে তর্ক করতে নেই।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, মূর্খদের সাথে তর্ক করতে নেই।


moteoo-burma-1458403_1280.png

Image by Mote Oo Education from Pixabay

একটা প্রাচীন প্রচলিত ধারণা, যা এক বুদ্ধিমান আরেক বুদ্ধিমানকে দিয়ে থাকে, তা হচ্ছে,

মূর্খদের সাথে তর্ক করতে নেই।

এই কথা যে কতটা সত্য এবং এই কথা অমান্য করা যে কতটা ভয়াবহ বিষয়, তা যারা এই কথা অমান্য করেছে তারাই বলতে পারবে।

আমাদের দেশের বেশিরভাগ মানুষই নিজের সংসার ঠিকমতো চালাতে পারেনা। অর্থাৎ, মেইনটেইন করতে হিমশিম খায়। জীবনে একটা মাস প্লান মাফিক সংসার চালায় নাই। প্লান মাফিক চালাবে কি, কখনও প্লানই করেনি৷ তারা দেখবেন সরকার, প্রশাসন, স্থানীয় প্রশাসন কিভাবে দেশ চালায় তা নিয়ে সমালোচনা করে। এ বিষয়ে তাদের সাথে আলোচনা করতে গেলে তারা আপনার কথা তো শুনবেই না; আপনাকেই বরং তাদের ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস করাতে উঠে পড়ে লাগবে।

নিজে কোন একটা বিষয়ে দক্ষ না হলেও দুনিয়ার যাবতীয় বিষয়ে জ্ঞান বিতরণ করে যাবে। বলা বাহুল্য, এদের বেশির ভাগ জানা এবং বলা কথাই ভুল। এই ভুলকেই তারা সত্য বলে জানে এবং এ নিয়েই বেচে থাকতে চায়।

এখানে মূর্খ বলতে আক্ষরিক মূর্খ যারা, অর্থাৎ পড়ালেখা পারেনা এমন বুঝানো হয়নি। বরং বুঝানো হয়েছে যারা গোঁয়ার্তুমি করে। যারা নিজেদের ভুল বুঝেও স্বীকার করেনা, যারা সত্য মানতে অপরাগ, যারা নতুন কিছু বুঝার চেষ্টা করেনা, যারা কোন বিষয়ে না জেনেও কথা বলে। এসব মানুষ থেকে দূরে থাকাই ভালো।