কষ্ট ছাড়া সফলতা আসে না!

in আমার বাংলা ব্লগ12 hours ago
sasint-achieve-1822503.jpg
From pixabay

মানুষের জীবনে কোনো বড় অর্জন আসলে সহজে আসে না। এটা চিরন্তন সত্য কথা। তবে কিছু মানুষ শুধু তাদের সাফল্যটাই দেখে দিনশেষে তাদের ত্যাগ কেউ দেখে না। কতোটা পরিশ্রম করে এতোদূর অবধি এসেছে সেটা ভাবার সময় কারো নেই! কারণ মানুষ শুধু বিবেচনা করে রেজাল্ট দিয়ে। বড় বাস্তবতা হলো আপনি ভালো পজিশনে থাকলে আপনাকে সবাই পছন্দ করবে, ভালোবাসবে। আপনার তখন নিজের ভেল্যু থাকবে।

তবে একটা কথা কি সফলতা কিন্তু একটা মানুষকে সহনশীল ও ধৈর্যশীল হতে সহায়তা করে। কারণ এমনি এমনি দুএকদিনে কেউ সফল হয়ে যায় নি! সফলতার পিছনে পরিশ্রম, খারাপ সময়, ভালো সময় রয়েছে। খারাপ সময় কিভাবে ধৈর্যধারণ করতে হয় তা কিন্তু একজন সফল ব্যক্তি জানে। কারণ সে সময়গুলো অতিবাহিত করে আজই সফল হয়েছে। অনেক সময় আমরা কিন্তু ব্যর্থতা দেখলে নিরুৎসাহিত হয়।

আমরা আগেই হাল ছেড়ে দিয়ে বসে থাকি। আমরা ভাবী আমাদের দিয়ে হবে না কিছু। কিন্তু আমরা যদি সেসময়টা ধৈর্যধারণ করতে পারি তবেই আমরা সাফল্যের দেখা যেতে পারি। আপনি একজন স্টুডেন্ট এর কথায় চিন্তায় করেন না কেন। একজন স্টুডেন্ট কিন্তু এমনি এমনি সফলতা পেয়ে যায়। তাকে অনেক পরিশ্রম করতে হয়। তারপর সে সাফল্যের দেখাটা পায়।

বর্তমান যুগে অনেকেই দেখা যায় শর্টকাট উপায় খোঁজে সাফল্যের। কিন্তু আদৌ কি সাফল্যের শর্টকাট আছে? আমার মতো মনে হয় না কোনো শর্টকাট আছে। যারা শর্টকাট ওয়ে খোঁজে তারা কখনোই সাফল্যের দেখা পাবে না। আমি বলবো জীবনে কোনো কিছু সহজে আসলে আসে না।

Posted using SteemX