জেনারেল রাইটিং - অহেতুক শত্রুতা পোষণ।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, অহেতুক শত্রুতা পোষণ।

আমার মনেহয় আমরা বিনা কারনেই অনেক সময় শত্রুতা পোষণ করি। কখনও কখনও তা হিংসার বশবর্তি হয়ে, কখনও একদমই কোন কারন ছাড়া।
আমার মনে আছে, স্কুল জীবনে আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের একজনের সাথে বন্ধুত্ব হওয়ার ঘটনা অনেকটা এমনই ছিলো। আমি সেই স্কুলে ক্লাস নাইনে ভর্তি হয়েছিলাম। থাকতাম হোস্টেলে। সেই ছেলেটি আগে থেকেই সেই স্কুলে পড়তো। স্বাভাবিকভাবেই সবাই তার পরিচিত ছিল। তাছাড়া সে ছিল বেশ স্বনাম ধন্য একজন রাজনীতিবিদের আপন ভাতিজা। এজন্য সবাই তাকে ভয় পেত।
আমি তখন সাইন্সে ভর্তি হই। সেও সাইন্স নেয়। কিছুদিন পর তাকে হোস্টেলে উঠানো হয়। যেহেতু সে নেতার ভাতিজা, আগে থেকেই তার মধ্যে নেতাগিরির একটি বহিঃপ্রকাশ ছিল।
এত কিছুর পরেও তার সাথে আমার কোন ঝামেলা ছিল না। হোস্টেলে সে আর আমি মাত্র দুজনই সাইন্সের থাকায়, সে এমনি আমার সাথে ভালো সম্পর্ক করতে চাইত। কিন্তু তার নেতাগিরি স্বভাব এবং বড় ভাইদের সাথেও অভব্য আচরণ আমাকে তার প্রতি বিরক্ত করে তুলেছিল।
অথচ তার সাথে আমার কোন ঝামেলাই ছিল না। বরং শিশু সম্পর্ক করার চেষ্টা করছিল। আমি বরং তার চলনে, বলনে বিরক্ত ছিলাম। যা একদমই অহেতুক ছিল। যাই হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিন ক্লাসে আমাদের মধ্যে তুমুল মারামারি হয়। তারপর থেকে আমরা ভালো বন্ধু হয়ে যাই।
ঘটনাটি বললাম এই কারণে, এখন এই বিষয়টি আরো বেড়ে গিয়েছে। আমি খেয়াল করে দেখেছি, অনেক মানুষ তার অনেক শত্রুদের সাথে তার শত্রুতার কারণ কি তা চিহ্নিত করতে পারে না। অর্থাৎ তারা নিজেরাও জানে না, কেন তারা শত্রুতা করছে। এমন অহেতুক শত্রুতার বিষয়টি দিন দিন বেড়েই চলছে।
Congratulations @sabbirakib! Your post has been upvoted by @supportive. In addition, accounts that delegate to us may receive a daily vote on one post worth approximately 5x their delegated SP, along with nearly 10% APR paid daily.