জীবনের গল্প || টিকে থাকার বিশ্বাস

in আমার বাংলা ব্লগ10 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী কার্যকর হওয়ার চেষ্টায় সচেষ্ট আছি। কারণ পরিবেশ কিংবা পরিস্থিতি যাই হোক না কেন? খারাপ কিংবা ভালো কেউ আমার বা আমাদের পাশে থাকবে না, আর এই চরম সত্যটা জানার পরও যদি আমি বা আমরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে না পারি তাহলে হয়তো আমার বা আমাদের মতো এমন বোকা কেউ থাকবে না। হয়তো আমরা এটা নানা ভাবে উপলব্ধিও করেছি।

যখনই গুরুতর কোন সমস্যা আমাদের সম্মুখে চলে আসে, আমরা যখনই নিজের কাছের কিংবা প্রিয়জনদের কাছে এগিয়ে যাই সহযোগিতা কিংবা পাশে থাকার আকাংখা নিয়ে তখনই আমরা নিদারুণ এক নির্মম অনুভূতির সম্মুখীন হই। কারণ চারপাশের কেউ আমাদের সহযোগি নয় বরং সবাই আমাদের প্রতিযোগি, তাই তারা সহযোগিতার চেয়ে আমাদের দূর্ভোগে ফেলতে বেশী সচেষ্ট থাকে, তারা আমাদের হাসিমুখ নয় বরং দুঃখভরাক্রান্ত অনুভূতি বেশী দেখতে পছন্দ করেন।

himsan-prayer-2544994.jpg

প্রকৃতি এমন একটা ভারসাম্য দুনিয়াতে তৈরী করে দেয় যে, কেউ একদল যেমন অন্যদের নিয়ে তামাশা করে, ঠিক তেমনি কেউ একদল এমন থাকে যারা সেই তামাশার মাঝ হতে নিজেদের সুবিধা আদায় করে নেয়। অর্থাৎ প্রকৃতিগতভাবে এমন একটা সার্কেল তৈরী হয়ে আছে, যেখানে কেউ কেউ না তার নিচের অংশে থাকে আবার সময়ের আর্বতনে সেই নিচের মানুষগুলো অটোমেটিকভাবে পুনরায় উপরে চলে আসার সুযোগ পায়।

সুতরাং প্রকৃতি আপনাকে সুযোগ দিবে, আপনার আমার উচিত সেই সুযোগের অপেক্ষায় থাকা, নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা এবং ধৈর্যের সাথে পুরো পরিস্থিতি পর্যবেক্ষন করা। যদিও আমরা কখনোই এই কাজটা ঠিক ঠিক করতে পারি না। কারণ আমরা তো প্রতিযোগিতা থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা নিজেদের সবচেয়ে দূর্ভাগা ভাবতে শুরু করে দেই এবং একটা সময় পর হতাশার যন্ত্রণা নিয়ে নিজেকে গুটিয়ে ফেলি, যেখান হতে আর ফিরতে পারি না।

তাই এই বিষয়টিতে আমাদের পরিস্কার থাকতে হবে, আমরা সম্পূর্ণ একা বাস্তব জীবনের এই লড়াইয়ে, বাস্তব জীবনের র্নিমম এই প্রতিযোগিতাতে। টিকে থাকতে হলে কিংবা লড়াইয়ের শেষ প্রান্তে যেতে চাইলে আমাকে হতাশায় ডুবে গেলে চলবে না বরং নিজের সক্ষমতা কিংবা যোগ্যতা বাড়িয়ে সেখানে গেলে থাকতে হবে। যদি আমরা সেটা করতে পারি তবে প্রকৃতির নিয়মেই সুযোগ আমার সম্মুখে আসবে, বিজয়ের হাসি আমার মুখেও স্পষ্ট হয়ে উঠবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png