জীবনের গল্প || বৃষ্টির ভোগান্তি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির নির্মল খেলায় মাঝে মাঝে কিছুটা বিষন্ন হচ্ছি তবে সেটাও ভিন্নভাবে উপভোগ করার চেষ্টা করছি। কারণ প্রকৃতির এমন আয়োজনের বাহিরে যাওয়া আমাদের পক্ষে মোটেও সম্ভব না, সুতরাং সেটা মেনে নিয়েই উপভোগ্যের পর্যায়ে নিয়ে যেতে পারাটাও এক ধরণের স্বার্থকতা বলতে পারেন, হি হি হি।
গতকালের আকাশ কিংবা প্রকৃতি দুটোই দারুণ উষ্ণ ছিলো, বিকালের দিকে ভীষণ গরমও উপভোগ করেছি হি হি হি। কিন্তু তারপর আর কিছুই স্বাভাবিক ছিলো না। ভোর রাত প্রায় চারটা হতে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত, সাথে অবশ্য ফ্রিতে আকাশের তর্জন গর্জন উপভোগ করেছি। মানে দারুণ শব্দের কারণ ঘুম ভেঙ্গে যায় তারপর কারেন্ট চলে যায়, এটা অবশ্য নিয়মিত একটা বিষয় আমাদের এই দিকে।
সকালে যখন ঘুম হতে উঠেছি অফিসে যাওয়ার জন্য তখনও কিন্তু বেশ বৃষ্টিপাত হচ্ছিলো, যেহেতু আজ রবিবার এবং বিগত দুইদিন অফিস বন্ধ ছিলো সেহেতু বৃষ্টিপাত থাকুক আর যাই থাকুক অফিস মিস করা যাবে না। তাই বৃষ্টিপাত উপেক্ষা করেই অফিসে আসার মিশনে নেমে পড়লাম। বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করেছি, এটা খুব সহজ একটা সমাধান ছিলো। খুব সহজেই বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে পেরেছি।
কিন্তু তারপর শুরু হলো সেই যন্ত্রণাময় যাত্রা। আমাদের মতো দেশের সড়কগুলো খুব উন্নত মানের থাকে না না না সড়ক না থুক্কু ড্রেনেজ ব্যবস্থা। যার কারণে অল্প বৃষ্টিপাত হলেই সড়কগুলোকে খুঁজে পেতে ভীষণ বেগ পোহাতে হয়। আর বৃষ্টিপাতের পরিমাণ বেশী হলে তো কথাই থাকে না। কারণ তখন কথা না বাড়িয়ে সড়ক খোঁজার কাজে ব্যস্ত থাকতে হয় একটু বেশী। কখন না আবার গাড়ি সড়কে না থেকে ড্রেনে আটকে যায় হি হি হি।
মিশন অবশ্য সফল হয়েছে তবে স্বাভাবিকের চেয়ে ঘন্টা খানেক সময় বেশী লেগেছে। আজকে অবশ্য সড়কগুলো ডুবে যায়নি, কারণ বৃষ্টিপাতের পরিমান অতো বেশী ছিলো না, তবে যথেষ্ট জ্যাম ছিলো। যানজট উপেক্ষা করে আসতে আসতে ভীষণ কষ্ট হয়েছে। সে যাইহোক, এমন মেঘলা দিনে বৃষ্টি উপেক্ষা করে অফিসে যে আসতে পেরেছি সেটাই অনেক বড় প্রাপ্তি। সুতরাং কোন প্রাপ্তিকেই অবহেলা করতে নেই, তাতে আবার প্রকৃতি ভীষণ মনক্ষুন্ন হতে পারে হি হি হি। শুভ হোক বৃষ্টিভেজা আপনার আজকের দিনটি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




