আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী সুন্দর থাকার চেষ্টা করছি। তবে সময়ের সাথে সাথে যেমন চারপাশের পরিবেশ ও প্রকৃতি পাল্টে যাচ্ছে ঠিক তেমনি আমাদের মানসিকতাও পাল্টে যাচ্ছে। তবে সেটা সময়ের গতিতে নয় বরং উল্টো কিছুর মতো করে। দেখুন চারপাশের সবাই যেভাবে আধুনিক মননে উন্নত হচ্ছে আমরা সেটা পারছি কি?

পারছি হয়তো তবে সেটা কোন গতিতে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। চারপাশের দেশগুলো যে কোন কিছু করার ক্ষেত্রে আগে চিন্তা করেন আগামী দশ-বিশ বছরে কি কি পরিবর্তন হতে পারে, কি কি পরিবর্তন ঘটতে পারে, তার সাথে আমাদের এই উদ্যোগটি কতটা সম্পৃক্ততা ধরে রাখতে পারবে। কিন্তু আমরা কি সেটা করি, করি হয়তো তবে সেটা আগামী বছরের চিন্তা করে না বরং বর্তমান সময়ের মাঝে অন্যরা কি করেছে সেটার সাথে তুলনা করি।

qiaominxu_qiao-ming-xu-ai-generated-8750166_640.jpg

সত্যি মাঝে মাঝে খুব বেশী অবাক লাগে আমাদের কর্তা ব্যক্তি কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের চিন্তাশক্তির গভীরতা দেখে, তাদের বুদ্ধি ও বিচক্ষণার আকার দেখে। ছোট একটা উদাহরণ দেই, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সবাই যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা সেখানে আরো পিছিয়ে যাচ্ছি। সবাই নবায়নযোগ্য জ্বালানীর দিকে ঝুকছে আর আমরা যেন ঠিক তার উল্টো দিকে, দারুণ একটা সমীকরণ না এটা?

তারা বিশ বছর আগেই বুঝতে পেরেছিলেন এই ব্যবস্থায় টিকে থাকা যাবে না, তাইতো তারা নবায়নযোগ্য জ্বালানীর উপর একটু বেশী জোর দিয়েছিলেন। নিরাপদ চিন্তা করে তারা সোসাল এর দিকে এগিয়েছেন, প্রকৃতির উপর নির্ভরশীলতা বৃদ্ধি করেছেন এবং যতটা সম্ভব পরিবেশের ক্ষতিসাধন হ্রাস করার চেষ্টা করেছেন। সবাই যেখানে কয়লা নির্ভরতা কমাচ্ছে আমরা সেখানে বুদ্ধিমত্তার সাথে এগিয়েছি, অথচ নবায়নযোগ্য সোলার সিস্টেমে আমরাও দারুণভাবে এগিয়ে যেতে পারতাম।

হ্যা, আমরা সেখানে ফিরে এসেছি, আমাদের ‍বুদ্ধির দৌড় এখন ঠিক বুঝতে পারছি। সবার শেষে হলেও আমরা এখন সেই সোলার ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অথচ এটা আমাদের আরো দশ বছর আগেই করা উচিত ছিলো। আমাদের ভাবনাগুলো আরো দশ বছর আগেই এমন হওয়া উচিত। বুদ্ধি আমাদের কম না, আমরা মোটেও বোকা না, তবে একটু বেশী চালাক যার কারণে আমাদের সমাধানটা একটু দেরীতেই আসতে বাধ্য হয়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png