জীবনের গল্প || পেরেশানির শত রূপ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। একটা অস্থিরতা কিংবা মানসিক চাপ বেশ ভালো ভাবেই সামাল দেয়ার চেষ্টা করছি। দেখুন যে কোন কঠিন পরিস্থিতিতে আমাদের শারীরিক ও মানসিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হয়। হ্যা, তবে পরিস্থিতি যাই হোক না কেন আমরা যদি সেটাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে অন্তত মানসিক চাপ কিংবা প্রেসারটা কিছুটা হলেও হ্রাস করা যায় এবং সেই সুযোগটা পাওয়া যায়।
একটু চিন্তা করে দেখুন তো, আমরা কয়জন মানসিক প্রেসারমুক্ত কিংবা মানসিক চাপ সহ্য করার সক্ষমতা রাখি। হয়তো হাতেগুনা কয়েকজন পাওয়া যাবে, যারা যে কোন পরিস্থিতিতে নিজেদের স্বাভাবিকতা ধরে রাখতে পারে, উত্তেজনায় অস্থিরতা নিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হতে বিরত থাকতে পারে। আর আমরা অধিকাংশরাই সেই ভুলটা করি, যেটা করা অনুচিত ছিলো, যা করার আগে আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত ছিলো। আসলে আমরা সেই রকম অবস্থায় থাকি না বিধায় এমনটা হয়।
প্রতিটি মানুষ নানা ধরণের কিংবা নানা বিষয় নিয়ে পেরেশানিতে থাকে। আবার অনেকেই সেটাকে অহেতুক দুশ্চিন্তাও বলে থাকেন, কিন্তু যাইহোক সেটা নিয়ে আমরা বেশ অস্থির সময় পার করছি সেটাই নির্মম বাস্তবতা। একজন ছাত্র সে তার পরাশুনা নিয়ে পেরেশানিতে থাকে, পরীক্ষা নিয়ে পেরেশানিতে থাকে, টিউশন ফি নিয়ে পেরেশানি থাকে, দুটো ছাত্র প্রাইভেট পড়াবে সেটা যোগাড় নিয়েও পেরেশানিতে থাকে। অথচ এখানে আমাদের শুধু পড়াশুনায় ডুবে থাকা উচিত ছিলো।
কিন্তু সেটা কি হচ্ছে? একজন চাকুরীজীবী তার বেতন নিয়ে পেরেশানিতে থাকে, সংসার খরচা নিয়ে পেরেশানিতে থাকে, স্বাস্থ্য নিয়ে পেরেশানিতে থাকে, রাজনীতি পরিস্থিতি নিয়ে পেরেশানিতে থাকে। ঠিক একইভাবে একই সংসারে থাকা একজন স্ত্রীও তার সংসার খরচা নিয়ে পেরেশানিতে থাকে, অল্প টাকায় সংসার কিভাবে চালাবে সেটা নিয়ে পেরেশানিতে থাকে, ছেলে-মেয়েকে নিয়ে পেরেশানিতে থাকে, আর প্রতিমাসে বাড়তি কিছু বিষয়তো থাকেই।
বাড়িতে যদি মেহমান আসে তাহলে ছোটবড় সবার মাঝেই একটা বাড়তি পেরেশানি তৈরী হয়ে যায়। একজন রাজনীতি বিদ হতে শুরু করে, ছাত্র-চাকুরীজীবী কিংবা যে কিছুই করে না সাধারণ বেকার তার মাঝে আরো বেশী পেরেশানি থাকে। আমরা কেউ সমাজ জীবনে পেরেশানিমুক্ত নই, চাইলেও সেটা হতে পারবো না কারণ আমাদের জীবনটাই এমন। পুরো গতিশীল জীবনের শুরু হতে শেষ পর্যন্ত একটা পেরেশানি আমাদের সাথে সংযুক্ত থাকে, আর সেটাকে সহ্য করেই আমাদের বেঁচে থাকতে শিখতে হয়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




