জীবনের গল্প || মনস্তাত্ত্বিক পরিবর্তনের ফল
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাতে আগলে রেখে আরো বেশী কর্মচঞ্চল থাকার চেষ্টা করছি। কারণ সুন্দর বা ভালো মন মানসিকতার আজকাল তেমন কোন মূল্য নেই বরং মানুষ চায় কাজ, কাজের ফলাফল এবং সেখানে তার কতটা স্বার্থ উদ্ধার হলো সেটার প্রতিবেদন। অথচ মন মানসিকতা ঠিক না রেখে কাজ করার মানেই হলো সেই কাজে পূর্ণ মনোযোগ না থাকা এবং শতভাগ সঠিকভাবে সম্পন্ন না হওয়া।
আমরা যেহেতু পরিবর্তন হয়ে গেছি সেহেতু আমাদের মন মানসিকতাও পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক। সামাজিক এই অবক্ষয়ের যুগে মানুষ যে সঠিক অবস্থানে থাকবে না সেটাই স্বাভাবিক বিষয় নয় কি? আর এখনতো সবাই মনস্তাত্ত্বিক কারণে দ্রুত সফলতা খুঁজে, খুব কম সময়ের মাঝে আত্মতৃপ্তির ঢেকুর ছাড়তে চায়। আমাদের বর্তমান সামাজিক অবস্থানটা এতো খারাপ হয়েছে যে, এই পরিবেশটাই আপনাকে দ্রুত কিছু করার দিকে ধাবিত করবে।
খুব কম সময়ের মাঝে আপনি আপনার প্রাপ্তির হিসাব কষতে বসবেন, দীর্ঘ মেয়াদে কিছু করার ধৈর্য আপনার মাঝে থাকবে না। ফলাফল তাৎক্ষণিক তৃপ্তির মোহ এবং কষ্ট এড়ানোর প্রবণতা, আর এই কারণেই আপনি চাইবেন দ্রুত সফলতা। চাই সেটা ভঙ্গুর হোক কিংবা ক্ষণস্থায়ী হোক। এই যে ভিন্ন রকম একটা প্রবণতা আমাদের মাঝে তৈরী হলো, সেটাও কিন্তু এক দিনে তৈরী হয়নি বরং ধীরে ধীরে প্রাকৃতিকভাবেই এমন একটা মানসিকতা তৈরী হয়েছে।
যেটা ঘটে যায় সেটা নিয়ে হয়তো অনেক কিছু ভাবা যায় কিন্তু যেটা ঘটে না সেটা নিয়ে কোন কিছুই চিন্তা করা যায় না, এটাও আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। কারণ যা ঘটে গেছে সেটা যেন ভবিষ্যতে খুব বেশী খারাপ প্রভাব বিস্তার করতে না পারে, তার জন্য উপযুক্তি চেষ্টা কিংবা কাংখিত গবেষণা প্রয়োজন। আমরা কি সেটাও করছি না? কারা করবে, যাদের উপর এই দায়িত্ব তারাও তো খুব বেশী সময় দিতে চায় না, তারাও চিন্তা করে এতো কিছু চিন্তা করে কি হবে?
কাংখিত বিষয়ের প্রতি অনাগ্রহ আর অনাকাংখিত বিষয়ের প্রতি আগ্রই আমাদের এমন মানসিকতা তৈরী হওয়ার পিছনে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যা, তবে এখানে প্রযুক্তির একটা নিদারুণ প্রভাব রয়েছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ প্রযুক্তিগত সকল সুবিধা এবং সবকিছু আঙুলের ডগায় পাওয়ায়, আমরা আর কোন বিষয়ে কষ্ট করতে রাজি নই, আমরা আর কোন বিষয়ে অধ্যবসায় সংযুক্ত হতে আগ্রহী নই, কি নির্মম বাস্তবতায় আটকে যাচ্ছি আমরা!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




