জীবনের গল্প || আনুগত্যের বেড়াজাল
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আগলে রেখে নির্মম বাস্তবতার জীবনে আরো বেশী অনুগত হওয়ার চেষ্টা করছি। দেখুন, আমরা সবাই কোন না কোন বিষয়ে কিংবা কোন না কোন কারণে কারো না কারো প্রতি বিশেষভাবে অনুগত। হ্যা, আমরা অনুগত হওয়ার চেষ্টা করি, অনুগত থাকার চেষ্টা করি এবং দিন শেষে সেখানে বিদ্রোহ করে বসি। কারণ একটা সময় পর আমরা বুঝতে পারে, অনুগতটা একটা মিথ্যা আশ্বাস মাত্র।
সর্বদা এমন হয়ে থাকে এমনটা আমি বলছি না, বলার সুযোগও নেই, তবে এটা কেউ অস্বীকার করতে পারবে না যে বেশীর ভাগ ক্ষেত্রেই এমনটা ঘটছে বা হচ্ছে। এটা একটা চলমান বিষয়, ধারাবাহিকভাবে এবং পরিবর্তিত নিয়মের সাথে এটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা আচার ব্যবহার, কিংবা টাকা-পয়সার ক্ষেত্রেই এখন অনুগত থাকছি না বরং এটা এখন আরো ব্যাপকভাবে প্রসারিত একটা বিষয় হয়ে গেছে। ভিন্ন ভিন্ন বিষয়ে এবং ভিন্ন ভিন্নভাবে আমরা আমাদের এই আনুগত্য প্রকাশ করে থাকি।
আমিও নিজেও অনেকের ক্ষেত্রে অনেকভাবে নিজের আনুগত্য প্রকাশ করেছি এবং এখনো কিছু কিছু ক্ষেত্রে করছি, হয়তো ভবিষ্যতে এটা চলমান থাকবে। তবে একই ক্ষেত্রে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। হয়তো ক্ষেত্রে বিশেষ পাল্টে যাবে, হয়তো ক্ষেত্রে বিশেষ এর চরিত্র বদলে যাবে, আবার ক্ষেত্র বিশেষে আমি বিদ্রোহী হয়ে সেটায় আমুল পরিবর্তন আনবো। কিন্তু এই আনুগত্যের চক্রের মাঝ হতে আমরা কেউ মুক্ত হতে পারবো না। কারণ সব কিছু বাদ গেলেও আমাদের ধর্মটা ঠিক টিকে থাকবে।
আর এই কারণেই আমরা আনুগত্যের এই শিকড় হতে কখনো বিচ্ছিন্ন হতে পারি না। তবে বিদ্রোহী হয়ে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করতে পারি না, অবশ্য সেটাও খুব বেশী সময়ের জন্য নয়। কারণ যেখানে আমি বা আপনি নির্দিষ্ট কিছু বিষয়ে অতিষ্ট হয়ে যখন বিদ্রোহ ঘোষণা করছি, তখন অন্যরা সেটাকে বিশেষ সুযোগ মনে করে এবং তারা আরো বেশী আনুগত্য প্রকাশের মাধ্যমে আমাদের অবস্থানটা তাদের দখলে নিয়ে নেয়। ঠিক এই কারণে আনুগত্য তখনো তার কাংখিত অবস্থান হারায় না।
সময় সত্যি অনেক বেশী কঠিন, হয়তো ভবিষ্যতে আরো বেশী কঠিন হয়ে যাবে আমাদের কারণে। আমাদের কারো কারো আনুগত্য এবং কারো কারো বিদ্রোহের কারণে সেটা আরো বেশী পরিবর্তিত কিংবা পরিবর্ধিত হয়ে যাবে। কিন্তু সমাজ কিংবা সভ্যতা কিংবা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কেউ কেউ আনুগত্য প্রতিষ্ঠায় নিজেদের কঠোরতা প্রকাশ যাবে, যাতে আনুগ্যের এই রাজত্ব কখনো ধ্বংস না হয়ে যায়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




