লাইফ স্টাইল- বিকেলবেলা মেয়ের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে বিকেলবেলা মেয়ের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
বিকেলবেলা মেয়ের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত
Device-Redmi 11 Prime
বিকেলবেলা ঘুরে বেড়াতে সবার ভালো লাগে। বিকেল বেলায় কোথাও যেতে বেশ ভালোই লাগে। বিশেষ করে বিকেলবেলা ছাদে একটু বসলে ভীষণ ভালো লাগে। বিকালের হাওয়া গায়ে যখন এসে লাগে তখন খুবই আনন্দ হয়। আর বিকালে সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য সকলেই ছাদে যায়। যদিও এখন রমজান মাস তাই একটু বিকালের আগেই মেয়ে বায়না ধরে শাড়ি পরার জন্য।

ছোট বাচ্চারা সাজগোজ করতে ভীষণ পছন্দ করে।যদিও আমি তাকে বোঝাচ্ছিলাম এখন শাড়ি পরো না। আমি তোমাকে পরে পরিয়ে দিব। অনেক কাজের ব্যস্ততার মধ্যেও তাকে শাড়ি পরিয়ে দিতে হয়েছিল।সে ভীষণ কান্না শুরু করে দিয়েছিল শাড়ি পড়ার জন্য। সাদা শাড়ি পড়ে তাকে খুবই সুন্দর লাগছিল। এরপর একটু হালকা সাজগোজ করেছিল। সাজগোজ করতে সে ভীষণ ভালোবাসে।

এরপর তাকে সুন্দরভাবে সাজিয়ে দেই। শাড়ি পরানোর সময় যে সে ভীষণ দুষ্টামি করছিল। শাড়ি পরানোর সময় বারবার শাড়ি খুলে ফেলছিল। আমি ঠিক করছিলাম সে খুলে দিচ্ছিল।এইভাবে এক ঘন্টা পর তার শাড়ি পরানো পুরো শেষ হয়। একসময় তাকে সফলভাবে সাজাতে পারি। আসলে বাচ্চাদের সাজানো খুব একটা সহজ ব্যাপার নয়। তারপরেও আমি খুব কষ্টে থাকে সাজিয়েছিলাম।

মেয়েকে দেখতে বেশ ভালো লাগছিল। সে আয়নায় নিজেকে বারবার দেখছিল।খুবই খুশি হয়েছিল সে শাড়ি পড়তে পেরে। আসলে বাচ্চাদের আনন্দটা সব থেকে বেশি থাকে এইসব ব্যাপারে। আমরাও ছোটবেলায় অনেক শাড়ি পরার বায়না ধরতাম বড়দের কাছ থেকে। বড়রা আমাদের বায়না রাখতে আমাদেরকে সাজিয়ে দিত। এমনও হয়েছে আমরা গামছা ওড়না এসব দিয়ে শাড়ি পরতাম।ওকে সাজানোর সময় নিজের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল।
এরপর ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থাকি।মেয়ের কয়েকটি ছবি তুলি। যদিও সে ছবি তুলতে খুব একটা বেশি পছন্দ করে না। বিরক্ত হয় তারপরেও স্মৃতি হিসেবে ছবিগুলো তুলে রাখি। অনেক সুন্দর লাগছিল ওকে। আমি নিজেই ওর থেকে চোখ ফেরাতে পারছিলাম না। সময়টা বেশ ভালই কেটেছিল আমাদের সেদিন।আসলে মাঝে মাঝে এই সময় গুলো উপভোগ করা প্রয়োজন। তাহলে মন ভালো হয়ে যাবে। বাচ্চাদের সময় দিলে বাচ্চারাও খুবই খুশি হবে।এটাই ছিল আমার আজকের পোস্ট।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।


https://x.com/i/status/2029583495434207335
https://x.com/i/status/2029585618855161995
https://x.com/i/status/2029587966587543596