লাইফস্টাইল-আমার কাটানো সুন্দর মুহূর্ত (পর্ব ১) ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। তাই আজকে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার কাটানো সুন্দর মুহূর্ত (পর্ব ১):

Location
নিজের কাটানো প্রত্যেকটা মুহূর্তই সুন্দরভাবে কাটানোর প্রত্যাশা আমাদের সবার থাকে। কিন্তু মাঝে মাঝে সেই সময় গুলো কাটানোর সুযোগ হয়ে ওঠে না। আর যখনই সুন্দর কোন মুহূর্ত কাটানোর সুযোগ হয় তখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এই জায়গাটি আমার কাছে একদমই চমৎকার লেগেছে। মুলোতো এটি একটি রেস্টুরেন্ট। সেই সাথে ছোট্ট একটি পার্কের মত ছিল। তবে যাই বলুন না কেন খাবার কিন্তু বেশ ভালো ছিল খেতে।

Location
বর্তমানে রেস্টুরেন্ট গুলো এমন ভাবে সাজানো থাকে যে দেখলে মনে হয় যেন ছোট্ট একটি পার্ক। আর এই রেস্টুরেন্টটিও এমন ভাবে সাজানো ছিল। বসার জন্য যেমন সুন্দর ব্যবস্থা ছিল। তেমনি ছিল দারুণ আয়োজন ছোটদের জন্য। বাচ্চারা তো এরকম জায়গা পেলে অনেক আনন্দ করে। বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক বেশি আনন্দ করে। আমি অনেকদিন পর একটু বাহিরে গিয়েছিলাম। আর সেখানেই সুন্দর মুহূর্ত গুলো কাটানোর সুযোগ হয়েছিল।

Location
যদিও বাহিরে খুব একটা যাওয়া হয় না। তবে মাঝে মাঝে বাহিরের খাবার খেতে ভালোই লাগে। তাই সবার সাথে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। বাসা থেকে খুব একটা দূরে নয়। তাই খুব সহজেই যাওয়া গিয়েছিল। আর খুব কাছে হওয়ার কারণে আমরা সবাই হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে খাবার অর্ডার করেই অপেক্ষা করছিলাম আর ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম।

Location
সেখানে গিয়েছিলাম মূলত হালিম এবং বোসনিয়া রুটি খাওয়ার জন্য। এখানকার খাসির মাংস দিয়ে তৈরি করা হালিম খেতে বেশ ভালো লাগে আমা।র আর সাথে ছিল গরম গরম রুটি। তারা আমাদেরকে অপেক্ষায় রেখেছিল এবং গরম গরম খাবার গুলো সার্ভ করার চেষ্টা করেছিল। আমরাও ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর খুবই ইনজয় করছিলাম। সবকিছু মিলিয়ে দারুন লেগেছিল।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 24.61247077733048 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.