আমার কাটানো সুন্দর মুহূর্ত (পর্ব ৪)||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমরা সবাই সুন্দর মুহূর্ত কাটাতে চাই। আর সেই সুন্দর মুহূর্ত গুলো সব সময় কাটানো হয়ে ওঠে না। সেই সুন্দর মুহূর্তগুলো হঠাৎ করেই আমাদের জীবনে আসে। আর আমি আমার কাটানো কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করব।
আমার কাটানো সুন্দর মুহূর্ত (পর্ব ৪):

Location
আমাদের এই ছোট্ট জীবনে আমরা একটু ভালো থাকতে চাই। ভালো থাকার লড়াইয়ে মাঝে মাঝে হেরে যাই মাঝে মাঝে আবারো রুখে দাঁড়াই। কিংবা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। জীবনের খারাপ সময় গুলোর মাঝেও একটু ভালো সময় খুঁজে বেড়াই। মনে হয় যেন ভালো সময় গুলো আমাদের জীবনে খুবই সীমিত। হাজারো খারাপ সময় গুলোর ভিড়ে ভালো সময় গুলো বারবার উঁকি দিয়ে যায়। হয়তো সেই সময় গুলো ধরে রাখার মত সাধ্য আমাদের নেই। তবুও চেষ্টা করি স্মৃতিগুলো ধরে রাখার।

Location
ইতোমধ্যে হয়তো আপনাদের জানা হয়ে গেছে আমি কয়েকদিন আগে সুন্দর এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। মূলত এটি একটি রেস্টুরেন্ট। আমার বাসার খুবই কাছে হওয়াতে সবাই মিলে ঘুরতে যেতে পেরেছিলাম। বাসার কাছে হলেও তেমনভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না। যেহেতু সবাই ছিল তাই ভাবলাম এই সুযোগে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে ফেলি। যেমন ভাবা তেমন কাজ সবাই মিলে খুব দ্রুতই বেরিয়ে পড়েছিলাম।

Location
সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যখন গিয়েছিলাম তখন রেস্টুরেন্টের নিচের অংশে ভিড় ছিল ঠিকই কিন্তু উপরের দিকটা একদম ফাঁকা ছিল। মূলত নিচে একটি বড় রেস্টুরেন্ট আর উপরের দিকের অংশে সুন্দর করে পার্কের মত সাজানো গোছানো। তাইতো সবাই এই রেস্টুরেন্ট খুবই পছন্দ করে। পরিবার-পরিজন নিয়ে কিংবা প্রিয় মানুষদেরকে নিয়ে সুন্দর সময় কাটানো যায়। যেটা সত্যি অনেক ভালো লাগে।

Location
সত্যি কথা বলতে সুন্দর মুহূর্তগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আর এই সুন্দর মুহূর্ত গুলোর মাঝেই আমরা নিজেদের দারুন সময় গুলো উপভোগ করার চেষ্টা করি। আর স্মৃতি করে রাখার জন্য বেশ কিছু ফটোগ্রাফি করে রাখি। যাতে পরবর্তীতে মন খারাপের সময়গুলোতে এই স্মৃতিগুলো আমাদেরকে আনন্দ দিতে পারে। আমিও অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। আর সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করেছিলাম।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.28474820386894 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.