লাইফ স্টাইল পোস্ট - "আবার ঢাকার পথে।"

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।

আবার ঢাকার পথেঃ


52610.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করে নেবো।কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিতে এলাম।কিছুদিন আগে ঢাকা ডাক্তার দেখাতে গিয়েছিলাম।আজ আবার ঢাকা যাচ্ছি একটা কাজে।আমি আগেই বলেছিলাম সেই পোস্টে আমার খুব শীঘ্রই হয়তো ঢাকা যেতে হতে পারে।তাই যাচ্ছি।আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করে নিলাম।

আসলে কেন ঢাকা যাচ্ছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করে নেবো কাজ হলে পরে।আগে আগে বলে লাভ নেই।আপনারা সবাই দোয়া করবেন আমার কাজটি যেনো হয়।এবার ও বাবার বাসায় যাব।এরপর সময় থাকলে হয়তো সব আত্মীয়ের বাসায় দেখা করে আসব।সত্যি কথা বলতে ছেলের স্কুল খোলা।এখন ঢাকা যাওয়ার কোন কথাই না।কিন্তু কাজটি গুরুত্বপূর্ণ,পরে গেলে হবে না।তাই এখনই যেতে হচ্ছে।স্কুল ডিসেম্বর ছাড়া আর বন্ধ নেই তেমন।ডিসেম্বরের ছুটিতে বেঁচে থাকলে আবার ঢাকা যাওয়া হবে।যে কাজের জন্য ঢাকা যাচ্ছি তা এই সময়েই করতে হবে।তাই স্কুল বাদ দিয়ে আমাকে আজ ঢাকা যেতে হচ্ছে।আজ ওয়েদারটা এখনো ভালো।সকালে বৃষ্টি হয়নি।আমার বাস সকাল ৯ টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে।

আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে গেছি।আজ শুক্রবার ১৪ ই আগস্ট।শুক্রবার জুম্মা বার।বাস অবশ্য জুম্মা নামাজের সময়ে ঢাকার খুব কাছাকাছি একটি মসজিদে নামাজের জন্য ২০ মিনিট রাখে।বাস ছেড়ে যাবে সকাল ৯ টার সময় ঢাকার উদ্দেশ্যে।আমরা ৯ টার আগেই বাসে নিজেদের সিট নাম্বার দেখে বসে গিয়েছিলাম।বাসে উঠে দেখি আমাদের পরিচিত এক বড় ভাই তার পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছেন।তার নাকি ক্যান্সার,তিনি কেমো থেরাপি দিতে যাচ্ছেন ঢাকায়।খুব খারাপ লেগেছিল কথাটি শুনে।যাই হোক এরপর আমরা বাসে উঠে বসার কিছু সময় পর বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে।

আমরা দুপুর ২ টার আগেই বাসায় পৌঁছে গেলাম।আম্মু এসে গেট খুলে দিল।ভাইয়া আর ভাইয়ার ছেলে জুম্মা নামাজ পড়তে গিয়েছিল।আমরা এসে ফ্রেস হতে হতেই ওরা বাসায় এলো।আমরা এক সাথে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম।ভাবী আমাদের জন্য অনেক কিছুই রান্না করে রেখেছিলেন।ঢাকায় গ্যাস থাকে না।তাই ভাবী গতকাল রাতে কিছু রান্না করে রেখেছিলেন।আর আজ ভোরে উঠে বাকি রান্না করে রেখেছিলেন।পরিবারের সবাই এখনো এক হতে পারিনি।কারন বোন আসবে,ছোট ভাইয়ের পরিবার এলে তবেই পরিবারের সবাই মিলে এক সঙ্গে আনন্দ করা যাবে।এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরছি আপনাদের কাছে আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।

আজ আর নয়।এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

51749.jpg

51748.png