আর্টঃ একটি ম্যান্ডালা অঙ্কন।

in আমার বাংলা ব্লগ2 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।শরৎকাল ,২০শে সেপ্টেম্বর, ২০২৬। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

m9.jpg

m10.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ম্যান্ডালা আর্ট করেছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি আর্ট শেয়ার করতে। লক্ষ্য রাখি একই ধরনের আর্ট শেয়ার যাতে না হয়। আমার প্রতিটি ম্যান্ডেলা আর্টে ভিন্ন ধরনের কাজ থাকে। প্রতি সপ্তাহের আর্টে যেন অভিনবত্ব থাকে সে চেষ্টা সর্বদা চলমান। তাই কখন জল রং দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। আজকের ভিন্নভাবে ম্যান্ডেলা আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,সবুজ রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,ম্যান্ডেলা আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

m11.jpg

১।সাদা কাগজ
২।রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

m2.jpg

প্রথমে একটি কাগজে পেন্সিল দিয়ে ঢেউ এর মতো করে এঁকে নিয়েছি।

ধাপ-২

m3.jpg

পেন্সিল কম্পাস দিয়ে কয়েকটি অর্ধবৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

m4.jpg

অর্ধবৃত্তে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

m5.jpg

একইভাবে অন্য অর্ধবৃত্তও কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

m6.jpg

সবশেষ নিজের স্টিমিট আইডি সিগনেচার করে বৃত্তে ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

m7.jpg

m8.jpg

m9.jpg

m10.jpg

আশাকরি ,আজকে আঁকা ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

উপকরণ

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png