জেনারেল রাইটিং - নিজেকে সময় দেয়া।

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, নিজেকে সময় দেওয়া।


saydung-man-5846064_1280.jpg

Image by Piyapong Saydaung from Pixabay

বর্তমানে সারা পৃথিবীতে মানুষের হতাশাগ্রতা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষ যখন এই ধরনের হতাশায় বিপর্যস্ত হয়, তখন তারা এখান থেকে উত্তরণের পথ খুঁজে পায়না। পথ খুঁজে পাওয়া তো দূরের কথা, এটি যে একটি সমস্যা এবং সে যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে অনেক সময় সেটাই তারা বুঝে না।

আসলে আমাদের সংস্কৃতি এমন ভাবে ঘরে উঠেছে, যাতে করে এসব সমস্যা বুঝার জন্য আমরা আলাদা কোন প্রশিক্ষণ পাইনি। আমাদের অভিভাবক কিংবা শিক্ষক রাও এই বিষয়গুলোকে আলাদা করে চিহ্নিত করেনি। যার কারনে আমরা নিজেদের দুঃখ নিজেদের মধ্যে চেপে রেখে পথ চলতে থাকি। এক সময় কোন বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে ফেলি।

অথচ এসব ক্ষেত্রে নিজেকে সময় দেওয়া যেতে পারে। যা একটি কার্যকরী সিদ্ধান্ত রূপে প্রতীয়মান হয়। আধুনিক বিশ্বে Me Time নামে একটি টার্ম রয়েছে। যেখানে মানুষ নিজেই নিজেকে সময় দেওয়ার বিষয় উৎসাহ দেওয়া হয়।

কিছু কিছু বিষয় পারিবারিকভাবে সমাধান করা যায়। কিন্তু নিজের ভেতরে চলমান অন্তরঘাত সমাধান করার জন্য একান্তই নিজেকে সময় দেওয়া জরুরী। এতে করে মানসিক বিধ্বস্ততা কিছুটা হলেও কমে। একপর্যায়ে দেখা যায় বিধ্বস্ততা অনেকটা সেরে গেছে। যার ফলে আমরা নতুন ভাবে নিজেকে গড়ার সুযোগ পাই।

এজন্য আমার মত নিয়ম করেই আমাদের উচিৎ নিজেকে কিছুটা সময় দেয়া। কেবল নিজেকে। অন্য কেউ, অন্য কিছু তখন সেখানে উপস্থিত থাকবে না।